Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বই মেলার ভার্চুয়াল প্লাটফর্মে ক্লাউড সার্ভিস দিচ্ছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 7 March 2022
বই মেলার ভার্চুয়াল প্লাটফর্মে ক্লাউড সার্ভিস দিচ্ছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

শীর্ষস্থানীয় আইসিটি প্রযুক্তি, সেবা ও অবকাঠামো প্রদানকারী হুয়াওয়ে ভার্চুয়াল অমর একুশে বইমেলা চালু করার জন্য বাংলা একাডেমিকে ক্লাউড সল্যুশন প্রদান করছে। এখন থেকে বইপ্রেমীরা বইমেলা সম্পর্কিত সমস্ত তথ্য দেখতে পারবেন এই ওয়েবসাইটে।

১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া অমর একুশে বইমেলা ২০২২ বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ভেন্যুতে চলবে আগামী ১৭ই মার্চ পর্যন্ত। বর্তমান পরিস্থিতির কথা আমলে নিয়ে, অমর একুশে বইমেলা ২০২২ উপলক্ষে বাংলা একাডেমি এই ওয়েবসাইটটি চালু করেছে যাতে করে দর্শক এবং আগ্রহী বইপ্রেমীরা ভার্চুয়ালি বইমেলা উপভোগ করতে পারেন এবং বইমেলা সম্পর্কিত তথ্য ও অন্যান্য সুবিধা পান। ওয়েবসাইটটির জন্য ক্লাউড সাপোর্ট দিচ্ছে হুয়াওয়ে আর ভার্চুয়াল প্লাটফর্মটি পরিচালনা করবে সিইএমএস।

এই নতুন সংযোজন আরও সহজে বইমেলার অভিজ্ঞতা নেয়ার সুযোগ করে দিবে। বইপ্রেমীরা এই ওয়েবসাইটের মাধ্যমে বইমেলা, স্টল, বই, অনুষ্ঠান, কার্যক্রম এবং স্টলগুলোর অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন www.amarekusheyboimela.gov.bd ওয়েবসাইটে। এছাড়া তথ্য সঞ্চয় করে রাখা, কোন স্টল কখন দেখতে যেতে চান তার সময় নির্ধারণ করা, প্রিয় লেখক কখন মেলায় আসবেন তা জানতে এবং স্টলের সাথে সরাসরি চ্যাটও করতে পারবেন ব্যবহারকারীরা।

বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি নুরুল হুদা বলেন, “পুরো দেশ ডিজিটাল সেবার দিকে এগিয়ে যাচ্ছে, এবং সরকার এই রূপান্তরের সাহায্যে এগিয়ে আসছে। তদানুসারে, বাংলা একাডেমি এই বছর অমর একুশে বইমেলার জন্য একটি ওয়েবসাইট চালু করেছে যাতে প্রত্যেকে বইমেলা বিষয়ক প্রয়োজনীয় তথ্য ডিজিটালভাবে অ্যাক্সেস করতে পারেন। এটাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য আমি হুয়াওয়েকে ধন্যবাদ জানাই।”

“বরাবরই বাংলাদেশের আইসিটি সেক্টরের উন্নয়নে কাজ করছে হয়াওয়ে এবং হয়াওয়ে ক্লাউড প্ল্যাটফর্মের মতো বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী প্রযুক্তি প্রবর্তনের মাধ্যমে দেশের সেবা করছে। আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে, অমর একুশে বইমেলা ভার্চুয়াল সাইটের সুবিধার্থে ক্লাউড পরিষেবা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি এই ওয়েবসাইট বইমেলায় একটি নতুন মাত্রা যোগ করবে এবং বাংলা একাডেমিকে নানাভাবে সাহায্য করবে।”, বলেন, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্টের পরিচালক, ইউয়িং কার্ল।

পুরো অভিজ্ঞতা পেতে এই ওয়েবসাইটে নিজের নাম, ঠিকানা, ইমেইল এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে যার জন্য কোন চার্জ হবে না। যে কোন বই অনলাইনে অর্ডার করার সুযোগও এই ওয়েবসাইটের মাধ্যমে। তবে আপাতত ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকলেও খুব শীঘ্রই অনলাইন পেমেন্ট সুবিধা সংযুক্ত হবে।

হুয়াওয়ে ক্লাউড ২০১৮ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে এবং প্রাথমিকভাবে ই-গভর্নমেন্ট সেবা আনয়নে আইসিটি বিভাগকে সাহায্য করে যেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য ১২০ টিরও বেশি অ্যাপ্লিকেশন নিশ্চিত করা হয়। পাশাপাশি মিডিয়া, ই-কমার্স, আইএসভি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এবং অন্য সকল গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য ও স্থানীয় পরিষেবাযুক্ত ক্লাউড সলিউশন প্রদান করে তাদের ডিজিটাল রূপান্তর সহজ এবং যুগোপযোগী করতে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে ক্লাউড।#

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
নির্বাচিত

পাসওয়ার্ড লিক ঠেকাতে পাসকি প্রযুক্তির দিকে ঝুঁকছে ক্যাসপারস্কি

ডিজিটাল মার্কেটিং মাস্টারক্লাস চালু করলো রবি-টেন মিনিট স্কুল
নির্বাচিত

ডিজিটাল মার্কেটিং মাস্টারক্লাস চালু করলো রবি-টেন মিনিট স্কুল

সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর টেকনো
নির্বাচিত

সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর টেকনো

বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দিতে সতর্কতা
প্রযুক্তি সংবাদ

বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দিতে সতর্কতা

আল্ট্রা স্লিম ফোন তৈরির পরিকল্পনা স্থগিত চীনা কোম্পানিগুলোর
নির্বাচিত

আল্ট্রা স্লিম ফোন তৈরির পরিকল্পনা স্থগিত চীনা কোম্পানিগুলোর

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 March 2022

বই মেলার ভার্চুয়াল প্লাটফর্মে ক্লাউড সার্ভিস দিচ্ছে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV