Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউক্রেইনে অ্যান্ড্রয়েড ফোনে বিমান হামলার সতর্ক বার্তা দেবে গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 March 2022
ইউক্রেইনে অ্যান্ড্রয়েড ফোনে বিমান হামলার সতর্ক বার্তা দেবে গুগল
Share on FacebookShare on Twitter

ইউক্রেইনের নাগরিকদের জন্য মোবাইল ফোনে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক বার্তা পাঠানোর নতুন ফিচার চালু করছে গুগল।

এর ফলে হামলা শুরু হওয়ার আগেই সরাসরি নিজের ফোনে সতর্ক বার্তা পাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।

নতুন ফিচারটি বানাতে ভূমিকম্প সতর্ক বার্তার প্রযুক্তিগত অবকাঠামো ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড নির্মাতা গুগল। এ বিষয়ে ইউক্রেইন সরকারের সঙ্গে কাজ করার কথাও বৃহস্পতিবার জানিয়েছে তারা।

এক ব্লগ পোস্টে গুগল লিখেছে, “দুঃখজনক বিষয় হল, ইউক্রেইনের লাখো মানুষকে এখন বিমান হামলার সতর্ক বার্তার উপর নির্ভর করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হচ্ছে।”

গুগলের অ্যান্ড্রয়েড প্রকৌশল বিভাগের ভাইস-প্রেসিডেন্ট ডেভ বার্ক বলছেন, হামলার আগে জনগণকে সতর্ক করতে ইউক্রেইন সরকার যে সতর্কবার্তা দেয়, সেটার ওপর ভিত্তি করেই অ্যান্ড্রয়েড পিং পাঠানো হবে। আর দ্রুত সেই বার্তা যাতে গ্রাহকের হাতে যায়, সেজন্য গুগলের ভূমিকম্প সতর্ক বার্তা দেওয়ার প্রযুক্তিই ব্যবহার করা হচ্ছে।

এ ছাড়াও প্লে স্টোরে ‘ইউক্রেইনিয়ান অ্যালার্ম’ অ্যাপ আলাদা গুরুত্বের সঙ্গে উপস্থাপন করছে গুগল। ইউক্রেইনের যে অঞ্চলগুলোতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে, সেই অঞ্চলের বাসিন্দাদের নোটিফিকেশন দিয়ে সতর্ক করে দেয় অ্যাপটি।
ইউক্রেইনে সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়ার বাজারে নিজের উপস্থিতি কমিয়ে এনেছে গুগল। নিজস্ব প্ল্যাটফর্মগুলোতে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমের আয়ের পথও তারা বন্ধ করেছে। ইউরোপে প্লে স্টোর থেকে মুছে দেওয়া হয়েছে সংবাদমাধ্যমগুলোর অ্যাপ।

প্রযুক্তিবিষয়ক খবরের ওয়েবসাইট ভার্জ জানিয়েছে, গুগল প্লে সেবার এপিকে (APK) ফাইল বিশ্লেষণ করে আনুষ্ঠানিক ঘোষণার আগেই সতর্ক বার্তার ফিচারটি চিহ্নিত করেছিল মোবাইল অ্যাপ নির্মাতাদের ওয়েবসাইট এক্সডিএ ডেভেলপার্স।

গুগল ১ মার্চ বলেছিল, “নিজস্ব পণ্য দিয়ে, সাইবার হুমকির বিপরীতে প্রতিরক্ষা নিশ্চিত করে, নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে ইউক্রেইনের জনগণকে সহযোগিতা এবং ওই অঞ্চলে আমাদের সহকর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি আমরা।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তথ্যপ্রযুক্তিতে যেসব পরিবর্তন আসছে
নির্বাচিত

তথ্যপ্রযুক্তিতে যেসব পরিবর্তন আসছে

নাগরিক ও রাষ্ট্রের তথ্য ও অর্থের নিরাপত্তা দেয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ: পলক
প্রযুক্তি সংবাদ

নাগরিক ও রাষ্ট্রের তথ্য ও অর্থের নিরাপত্তা দেয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ: পলক

ফোনে ভাইরাস ঢুকেছে কিনা বোঝার উপায়
নির্বাচিত

ফোনে ভাইরাস ঢুকেছে কিনা বোঝার উপায়

গ্যালাক্সি এস২০ বিক্রিতে শ্লথগতি
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২০ বিক্রিতে শ্লথগতি

অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

আইপ্যাডের জন্য ল্যাপটপের মতো কিবোর্ড আনল অ্যাপল

ভার্চুয়াল গেইমিং ইভেন্ট আয়োজন করছে ফেসবুক
নির্বাচিত

ভার্চুয়াল গেইমিং ইভেন্ট আয়োজন করছে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

রাইড শেয়ারিং
অটোমোবাইল

সব ধরনের সেবা বন্ধের ঘোষণা উবারের

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক
প্রযুক্তি সংবাদ

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম
নির্বাচিত

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 March 2022

ইউক্রেইনে অ্যান্ড্রয়েড ফোনে বিমান হামলার সতর্ক বার্তা দেবে গুগল

Techzoom.TV |
TechzoomTV