Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গাড়ি-বাড়ি সবই বিক্রি করা যাবে ফেসবুকে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২০ মার্চ ২০২২
গাড়ি-বাড়ি সবই বিক্রি করা যাবে ফেসবুকে
Share on FacebookShare on Twitter

ঘরের পুরাতন জিনিসপত্র বিক্রি করা এখন খুবই সহজ। এছাড়াও আপনার অপ্রয়োজনীয় জিনিস অন্য যে কারো কাজে লেগে যেতে পারে। বর্তমানে অনেক রিসাইকেলিং ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও অব্যবহৃত জিনিসপত্র কেনাবেচা করা যায়। তবে এবার আপনার আর কোনো গ্রুপের সাহায্য নয় সরাসরি ফেসবুকেই বিক্রি করতে পারবেন।

কয়েক বছর আগে দ্রুত বিক্রি ও কেনার জন্য মার্কেটপ্লেস বিভাগ নিয়ে হাজির হয়েছিল ফেসবুক। অনলাইনে বাড়ির অব্যবহৃত জিনিস বিক্রির জন্য খুবই জনপ্রিয় ফেসবুকের এই বিভাগ।

এছাড়াও এখানে আরও একটি বড় সুবিধা হচ্ছে স্থানীয় গ্রাহকদের পোস্ট দেখে নিজের প্রয়োজনের জিনিস কিনে নেওয়ারও সুযোগ পাবেন। স্মার্টফোন, মোটরসাইকেল থেকে শুরু করে ভিডিওগেম, গাড়ি, বাড়ি সবই ফেসবুক মার্কেটপ্লেসে পেয়ে যাবেন।

ফেসবুক মার্কেট প্লেসের আরও একটি বড় সুবিধা হচ্ছে এখানে বিক্রি করতে চার্জ লাগে না। একবার জিনিস বিক্রি হয়ে গেলে ক্রেতা ও বিক্রেতার কাছে আলাদা ভাবে কেনাকাটার অভিজ্ঞতা সম্পর্কে রেটিং চাইবে ফেসবুক মার্কেটপ্লেস। এখানে ভালো রেটিং থাকলে ভবিষ্যতে অন্য জিনিস বিক্রি করতে সুবিধা হতে পারে। এছাড়াও আরও নানান সুবিধা পাবেন এখান থেকে।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফেসবুক মার্কেট প্লেসে জিনিসপত্র বিক্রি করবেন-

ডেক্সটপ থেকে করতে হলে-
> প্রথমে যে কোনো ব্রাউজার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যান।
> স্ক্রিনের উপরে মার্কেটপ্লেস আইকনে ক্লিক করুন।
> এরপর স্ক্রিনের বাম দিকে ক্রিয়েট নিউ লিস্টিং (Create new listing) অপশন বেছে নিন।
> এবার যে জিনিসটি বিক্রি করতে চান সেটি সিলেক্ট করুন। এখানে গাড়ি, বাড়ি, মোবাইলসহ যে কোনো জিনিস বিক্রি করতে পারবেন। সঠিক বিভাগ বেছে নিন।
> এরপরের পেজে যে জিনিস বিক্রি করবেন সেই জিনিস সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে হবে।
> পরের পেজে গ্রাহক আকৃষ্ট করার জন্য ব্যবহৃত বিশেষ উপায় সম্পর্কে জানতে পারবেন। শেষ হলে পাবলিশ (Publish) করুন।

মোবাইল থেকে করতে হলে-
> একইভাবে আপনার স্মার্টফোনে থাকা ফেসবুক অ্যাপ ওপেন করুন।
> আপনার অ্যাকাউন্ট লগইন করুন।
> স্ক্রিনের উপরে মার্কেটপ্লেস আইকন সিলেক্ট করে সেল (Sell) অপশন সিলেক্ট করুন।
> এবার যে জিনিস বিক্রি করবেন তার জন্য সঠিক বিভাগ বেছে নিন। বিক্রি করবেন না ভাড়া দেবেন তা জানিয়ে দিন।
> পরের পেজে যে জিনিস বিক্রি করবেন সেই জিনিস সম্পর্কে সঠিক তথ্য দিয়ে পাবলিশ (Publish) অপশন বেছে নিন।

তবে ফেসবুক মার্কেটপ্লেসে লিস্টিং হওয়া মানেই কিন্তু কোনো জিনিস বিক্রি হয়ে যাওয়া নয়। ক্রেতাদের আকৃষ্ট করতে কয়েকটি সাধারণ উপায় ব্যবহার করতে পারেন।

প্রথমেই যে জিনিস বিক্রি করবেন সেই জিনিসের একটি ঝকঝকে ছবি ব্যবহার করুন। ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোনো ছবি লিস্টিংয়ে ব্যবহার করবেন না। নিজের ক্যামেরায় ছবি তুলে সেই ছবি আপলোড করুন। প্রোডাক্টে কোনো দাগ অথবা সমস্যা থাকলে তা জানিয়ে দিন। এছাড়াও আপনি দাম কমাতে আগ্রহী কি না তা প্রথমেই জানিয়ে দিন। দাম কমাতে ইচ্ছুক হলে বেশি অফার পাওয়ার সম্ভাবনা থাকে।

একবার ক্রেতা খুঁজে পেলে দেখা করার আগে দাম নিশ্চিত করে নিন। এরপর আপনার পছন্দের কোনো জায়গায় ক্রেতার সঙ্গে দেখা করুন। এমন জায়গায় দেখা করুন যেখানে আপনার আশেপাশে লোকজন থাকবে। নগদে পেমেন্ট না নিয়ে অনলাইন লেনদেন করতে পারেন। এতে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক কম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঁচ লাখ অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ দিয়েছে মেটা
নির্বাচিত

পাঁচ লাখ অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ দিয়েছে মেটা

টেকনো নিয়ে এল ৪/৬৪ জিবির স্পার্ক সিক্স গো
নির্বাচিত

টেকনো নিয়ে এল ৪/৬৪ জিবির স্পার্ক সিক্স গো

নগদের ওপর বিকাশের হামলার অভিযোগে মামলা
নির্বাচিত

নগদের ওপর বিকাশের হামলার অভিযোগে মামলা

৬জি’র পেছনে ছুটছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

৬জি’র পেছনে ছুটছে স্যামসাং

দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
প্রযুক্তি সংবাদ

ফেসবুককে ২৬৫ মিলিয়ন ইউরো জরিমানা

বেটউইনারের মাধ্যেমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি
নির্বাচিত

বেটউইনারের মাধ্যেমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ মার্চ ২০২২

গাড়ি-বাড়ি সবই বিক্রি করা যাবে ফেসবুকে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix