Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“এটুআই” নাম পরিবর্তন সহ স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে অনুমোদন পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 29 March 2022
“এটুআই” নাম পরিবর্তন সহ স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে অনুমোদন পাচ্ছে
Share on FacebookShare on Twitter

এ লক্ষ্যে এসপায়ার টু ইনোভেইট (এটুআই) নামে একটি সংস্থা করার জন্য এ সংক্রান্ত আইনের খসড়ায় সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সভাশেষে জানান, ব্যবসাভিত্তিক ‘স্বায়ত্বশাসিত’ ও ‘স্বনির্ভর’ সংস্থা হবে এটুআই। ১৭ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ থাকবে এটুআইয়ের।

সংস্থার প্রধান নির্বাহীসহ শীর্ষ কর্মকর্তাদের ‘উন্মুক্ত মার্কেট’ থেকে নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

বিগত ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি- ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি শুরু করা হয়।

পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০১৮ সালে এটুআই প্রোগ্রামকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ন্যস্ত করা হয়। ২০২০ সালে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এর নাম পরিবর্তন করে এসপায়ার টু ইনোভেইট (এটুআই) রাখা হয়।

বর্তমানে এটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ ও ইউএনডিপির অধীনে বাস্তবায়ন হচ্ছে। এর মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত।

সোমবার মন্ত্রিসভায় এজেন্সি টু ইনোভেইট (এটুআই) আইনের খসড়া অনুমোদন দেওয়ার কথা জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “আমাদের যেহেতু মধ্যম আয়ের দেশ হচ্ছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমাদেরকে একটা এজেন্সি টু ইনোভেইট (এটুআই) আইন, ২০২২ প্রণয়ন করা প্রয়োজন।”

তিনি জানান, ১৭ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সভাপতি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এজেন্সির প্রধান নির্বাহীকে ওপেন মার্কেট থেকে নিয়োগ দেওয়া হবে। উচ্চতর বা বিদেশি ডিগ্রিধারী হবে। তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ব্যবসায় বা বিজনেস সল্যুশনে হবে এই ডিগ্রি।

“ওদেরকে নর্মাল চ্যানেলে অ্যাপয়েন্টমেন্ট দিলেতো তারা আসবে না। এই রকম অফিসার যারা থাকবে, তাদেরকেও ওনারা ফিক্সড করে নেবেন। একটা সার্টেইন রেঞ্জে বেতন ফিক্সড করে নিয়ে নেবেন।”

সংস্থাটি অনেকটাই ‘স্বশাসিত’ ও ‘স্বনির্ভর’ থাকবে উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, “ব্যবসায়ভিত্তিক সংস্থা তাদের বাজেট ও আয়-ব্যয়ের বিষয়গুলো দেখবে।

“এদের একটি তহবিল থাকবে। যা এজেন্সি টু ইনোভেইট তহবিল নামে অভিহিত হবে। এজেন্সি তাদের আয়-ব্যয়ের যথাযথ হিসাব সংরক্ষণ করবে এবং বার্ষিক অডিট করে সরকারের কাছে জমা দেবে কম্পটোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিস।”

এজেন্সি হয়ে গেলে এটুআই কর্মসূচির বর্তমান কার্যক্রম একীভূত হয়ে যাবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

বর্তমান লোকবল রাখার বিষয়েও এজেন্সি সিদ্ধান্ত নেবে জানিয়ে তিনি বলেন, “এটা তারা দেখবে। কারণ, অ্যাপিলেট ডিভিশনের একটা রায় আছে, ১৯৯৭ সালের পরের প্রজেক্টের লোককে রাজস্ব খাতের বেতনে নেওয়া যাবে না। কিন্তু যখন অথরিটি হবে, তখন তারা দেখবে ওদের ওখানে কীভাবে করবে।”

নতুন এজেন্সির আয়ের অনেক উৎস থাকবে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, “সরকারের কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারবে। কেবল মন্ত্রণালয় কেন, বাইরের কাজের সাথেও সম্পৃক্ত থাকতে পারবে।

“অনেক টাকাপয়সা আয় করতে পারবে। ভালো একটা আয়ের উৎসও হতে পারে। নিজস্ব ফান্ডই হয়ে যাবে কয়েক বছরের মধ্যে। ভালো আয় করতে পারবে ইনশাআল্লাহ।”

এজেন্সির কাজে সরকারের ‘প্রভাব’ কেমন থাকবে জানতে চাইলে তিনি বলেন, “তাদের আরও বেশি লিবার্টি থাকবে। তারা তাদের বোর্ডের মাঝে অ্যাপ্রুভ করে কাজগুলো করে নেবেন। তারা অ্যাপ্রুভ করে বাইরে থেকেও ফান্ড নিতে পারবে।”

ছয়টি উদ্দেশ্য সাধনে এটুআইকে এজেন্সি করা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর মধ্যে রয়েছে- জনবান্ধব সেবা ব্যবস্থার উন্নয়নে তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সংস্কৃতির বিকাশ এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা। আইনের উদ্দেশ্যপূরণকল্পে প্রচলিত বিধি অনুযায়ী যে কোনো কর্মসূচি ও প্রকল্প গ্রহণ।

বাংলাদেশে যে কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের অগ্রসর প্রযুক্তি সম্পর্কিত দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, প্রণোদনা এবং জনসচেতনতা ও চাহিদা সৃষ্টিতে সহায়তাও প্রদান করবে এটুআই।

সচিব বলেন, জনকল্যাণে প্রযুক্তি বিষয়ক উন্নত গবেষণা পরিচালনা এবং গবেষণায় উদ্ভাবিত পণ্য ও সেবার মেধাস্বত্ব সংরক্ষণে সহায়তা করাও তাদের উদ্দেশ্য।

“আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, শিল্প, শিক্ষা ব্যবস্থা ও সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশাসহ দেশি-বিদেশি প্রতিষ্ঠান সমূহের মধ্যে অংশীদারিত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে সেবা ও পরামর্শ প্রদান।

“আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমের অথরিটিকে বৈশ্বিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠাকরণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায়বিচার পাবে : নাহিদ ইসলাম
প্রযুক্তি সংবাদ

রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায়বিচার পাবে : নাহিদ ইসলাম

টিকটককে ২৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করতে পারে বৃটেন
প্রযুক্তি সংবাদ

টিকটককে ২৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করতে পারে বৃটেন

ডিজিটাল অন্তর্ভুক্তিতে বড় বাধা উচ্চ কর
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল অন্তর্ভুক্তিতে বড় বাধা উচ্চ কর

রবিশপে ৬৩% পর্যন্ত ঈদের ছাড়
ছাড় ও অফার

রবিশপে ৬৩% পর্যন্ত ঈদের ছাড়

জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং ঠেকাতে যুগোপযোগী আইন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং ঠেকাতে যুগোপযোগী আইন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জয়পুরহাটে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম ‘আপন এন্টারপ্রাইজ’ উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

জয়পুরহাটে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম ‘আপন এন্টারপ্রাইজ’ উদ্বোধন

Load More

ট্রেন্ডিং টপিক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 March 2022

“এটুআই” নাম পরিবর্তন সহ স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে অনুমোদন পাচ্ছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix