Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আকিজ গ্রুপের রুফটপ সোলার প্ল্যান্টে হুয়াওয়ের প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
আকিজ গ্রুপের রুফটপ সোলার প্ল্যান্টে হুয়াওয়ের প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডোবরায় অবস্থিত জনতা জুট মিলে নিজেদের প্রথম রুফটপ সোলার প্ল্যান্ট উদ্বোধন করেছে আকিজ গ্রুপ। প্রাথমিকভাবে ৪৭০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্ট স্থাপনে আকিজ গ্রুপকে প্রযুক্তি সহায়তা প্রদান করেছে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবা ও সমাধানদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। আর ইঞ্জিনিয়ারিং প্রোকিউরমেন্ট কন্সট্রাকসন পার্টনার হিসেবে রয়েছে সিনার্জি লিমিটেড।

সম্প্রতি এই প্লান্টের একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, হুয়াওয়ের বোর্ড মেম্বার জেসন লি, এবং সিনার্জি’র চেয়ারম্যান সিরাজুল হক-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন নবায়নযোগ্য শক্তি উৎপাদনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “ভবিষ্যতের কথা ভেবে বাংলাদেশের এখন নবায়নযোগ্য শক্তির ওপর বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন। ২০২৫ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে শতভাগ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য আমাদের নির্ধারণ করা উচিত। এক্ষেত্রে প্রত্যেকেরই নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। এই প্রকল্পটি আকিজ গ্রুপের এই লক্ষ্যে যাত্রার সূচনা মাত্র এবং আমি বিশ্বাস করি আগামীতে হুয়াওয়ের অত্যাধুনিক প্রযুক্তি ও সিনার্জির সহায়তায় আমরা আরও এক্ষেত্রে আরও এগিয়ে যাব।” 

হুয়াওয়ে বাংলাদেশের বোর্ড মেম্বার জেসন লি বলেন, “ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে বিদ্যুৎ খাতকেও ডিজিটাল করতে হবে। হুয়াওয়ে চায় তার অসাধারণ ডিজিটাল পাওয়ার সল্যুশনের মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী করতে। কারণ, আমরা একটি সম্পূর্ণ সংযুক্ত, অত্যাধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

“হুয়াওয়ের ইনভার্টার সলিউশন আকিজ গ্রুপ এবং অন্যান্য সম্ভাব্য গ্রাহক এবং কোম্পানির জন্য বড় অবদান রাখতে পারে। এটি গ্রাহকদের সর্বোত্তম বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করবে। আকিজ গ্রুপের সাথে সাম্প্রতিক প্রকল্প নিঃসন্দেহে এটি ত্রিপক্ষীয় সমন্বয়ের একটি দুর্দান্ত উদাহরণ। হুয়াওয়ের অত্যাধুনিক সল্যুশন ব্যবহার করে এই খাতের অগ্রগতিতে অবদান রাখতে পেরে সিনার্জি গর্বিত”, সিনার্জির পরিচালক জিয়াউল হক এবং ইয়ামিন খান তাঁদের মতামত এভাবেই ব্যক্ত করেন।

প্রাথমিক পর্যায়ে এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা ৪৭০ কিলোওয়াট যা আগামী চার মাসে ২.৪ মেগাওয়াটে উন্নীত হবে এবং পরবর্তীতে এই বিদ্যুৎ কেন্দ্রের মোট ক্ষমতা হবে পাঁচ মেগাওয়াট। প্রাথমিকভাবে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ আকিজ গ্রুপ তাদের শিল্প-কারখানায় ব্যবহার করবে এবং অব্যবহৃত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগান দেবে।

প্ল্যান্টটির জন্য হুয়াওয়ে ইনভার্টার সল্যুশন প্রদান করেছে, যা পাওয়ার ইলেকট্রনিক এবং ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে প্রস্তুতকৃত একটি নবায়নযোগ্য সমাধান। এই সমাধান উন্নত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা নিশ্চিত করতে সক্ষম এবং এতে ওয়্যারেন্টি সেবাও রয়েছে।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

তিন বছরে কিবোর্ডের ব্যবহার কমবে, যোগাযোগের মূল মাধ্যম হবে ভয়েস প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

তিন বছরে কিবোর্ডের ব্যবহার কমবে, যোগাযোগের মূল মাধ্যম হবে ভয়েস প্রযুক্তি

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

এআই ডাটা সেন্টারের চিপ সংকটে চাপে পড়েছে ইন্টেলের মুনাফা
প্রযুক্তি সংবাদ

এআই ডাটা সেন্টারের চিপ সংকটে চাপে পড়েছে ইন্টেলের মুনাফা

শুরু হলো ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪’
নির্বাচিত

শুরু হলো ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪’

অ্যান্ড্রয়েডে প্রথম দিনে সোরার ডাউনলোড প্রায় ৫ লাখ
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে প্রথম দিনে সোরার ডাউনলোড প্রায় ৫ লাখ

যিনি করোনাভাইরাস আবিষ্কার করেছিলেন
প্রযুক্তি সংবাদ

যিনি করোনাভাইরাস আবিষ্কার করেছিলেন

Load More

ট্রেন্ডিং টপিক

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
প্রযুক্তি সংবাদ

৩০ হাজার টাকার মধ্যে ১০ স্মার্টফোন

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!
অর্থ ও বাণিজ্য

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!

ফেসবুক আইডি লুকিয়ে রাখুন এই উপায়ে
প্রযুক্তি পরামর্শ

যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix