Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ত্বকের নিচে মাইক্রোচিপ, ব্যাংক কার্ডের দিন শেষ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ এপ্রিল ২০২২
ত্বকের নিচে মাইক্রোচিপ, ব্যাংক কার্ডের দিন শেষ!
Share on FacebookShare on Twitter

ঘটনাটি ২০১৯ সালের। নেদারল্যান্ডসের নিরাপত্তা রক্ষী প্যাট্রিক পৌমেন ওই সময় বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন। দোকানে বা রেস্টুরেন্টে গিয়ে তিনি এমন কাণ্ড করেছিলেন যে সবাই হতবাক হয়ে গিয়েছিল।

কারণ, ৩৭ বছর বয়সী ওই যুবক বিল দেওয়ার জন্য ব্যাংক কার্ড বা মোবাইল ফোনের পেমেন্ট অ্যাপ ব্যবহার করতেন না। এর পরিবর্তে তিনি স্পর্শবিহীন কার্ডরিডারে তাঁর বাম হাতের কবজিটি এগিয়ে দিতেন। এতেই বিলে দেওয়া হয়ে যেত!

পৌমেন এভাবে পেমেন্ট দিতে পারতেন কারণ তাঁর হাতের ত্বকের নিচে ছিল বিশেষ ইলেকট্রনিক মাইক্রোচিপ।

অবশ্য ব্যাপারটা খুব আরামদায়ক যে ছিল না সেটি স্বীকার করেছেন পৌমেন। অবশ্য খুব কষ্টেরও নয়। তিনি বলেন, চামড়ায় কেউ চিমটি কাটলে যেমন লাগে চিপটি স্থাপনের সময় তেমন অনুভূতিই হয়েছে।

অবশ্য এমন ঘটনা নতুন নয়। জানা মতে, পৃথিবীতে মানুষের শরীরে প্রথম মাইক্রোচিপ স্থাপনের ঘটনাটি ১৯৯৮ সালের। তবে গত দশকে এই প্রযুক্তি সহজলভ্য হওয়ার আগে পর্যন্ত বাণিজ্যিকভাবে বাজারে আসেনি।

ব্রিটিশ-পোলিশ কোম্পানি ওয়ালেটমোর দাবি করছে, তারাই প্রথম গত বছর এ ধরনের মাইক্রোচিপ বিক্রি শুরু করেছে। কোম্পানির প্রতিষ্ঠাতা সিইও উজটেক প্যাপ্রোটা বলছেন, এই মাইক্রোচিপ একবার শরীরে স্থাপন করলে রিও সমুদ্র সৈকতে পানীয়র দাম থেকে শুরু করে নিউইয়র্কের কফি শপ বা প্যারিসের স্যালুনে চুল কাটার বিল পরিশোধ করা যাবে। এমনকি আপনার স্থানীয় মুদি দোকানেও কেনাকাটা করতে পারবেন। অর্থাৎ স্পর্শবিহীন পেমেন্ট ব্যবস্থা যেখানে আছে সেখানেই এই চিপ কাজে লাগবে।

ওয়ালেটমোরের চিপটির ওজন এক গ্রামেরও কম। আকার চালের চাইতে সামান্য বড়। এতে আছে একটি ক্ষুদ্র মাইক্রোচিপ এবং একটি এন্টেনা। প্রাকৃতিক উপাদানে তৈরি বাইপলিমারে পুরো চিপটি মোড়ানো।

ওয়ালেটমোরের সিইও দাবি করছেন, এটি সম্পূর্ণ নিরাপদ। নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন দিয়েছে। এটি শরীরে স্থাপনের সঙ্গে সঙ্গে ব্যবহারযোগ্য এবং শরীরে বেশ শক্তভাবেই বিঁধে থাকে।

এরই মধ্যে ৫০০-এর বেশি চিপ বিক্রি হয়েছে বলে জানিয়েছে ওয়ালেটমোর।

ওয়ালেটমোর ব্যবহার করছে নিয়ার-ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি প্রযুক্তি। মূলত স্পর্শবিহীন পেমেন্ট সিস্টেম হিসেবে স্মার্টফোনে এ প্রযুক্তি ব্যবহার করা হয়। অন্যান্য চিপ ইমপ্ল্যান্ট সিস্টেমে ব্যবহার করা হয় রেডিও-ফ্রিকুয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি। স্পর্শবিহীন ডেবিট এবং ক্রেডিট কার্ডে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়।

এই প্রযুক্তি নিয়ে মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। বহু কল্পবিজ্ঞান সিনেমাতেও শরীরে চিপ বসানোর প্রযুক্তি দেখানো হয়। মানুষ এই নতুন প্রযুক্তিতে কতোটা আগ্রহী সেটি নিয়ে ২০২১ সালে একটি জরিপ করা হয়েছিল। তখন যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নে ৪ হাজারের বেশি মানুষের মধ্যে জরিপ করে দেখা গেছে, ৫১ শতাংশ মানুষ শরীরে মাইক্রোচিপ নিতে আগ্রহী। তবে শরীরে ইলেকট্রনিক চিপ প্রবেশ করানো এবং এর নিরাপত্তা নিয়ে বেশিরভাগ মানুষই উদ্বেগ জানিয়েছেন।

সংশ্লিষ্টরা অবশ্য বলছেন, এ ধরনের চিপে তেমন উদ্বেগের কিছু নেই। এটি ব্যাংকের স্পর্শবিহীন ডেবিট বা ক্রেডিট কার্ডের মতোই।

তাছাড়া পোষাপ্রাণীর পরিচয় শনাক্ত করার জন্য বহু আগে থেকেই শরীরে স্থাপনযোগ্য মাইক্রোচিপ ব্যবহার করা হয়।

এরপরও উদ্বেগের কারণ থাকছে। আগামীতে এ ধরনের চিপ নিঃসন্দেহে আরও উন্নত হবে, সেই সঙ্গে এতে থাকবে বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য। ব্যাপকভাবে জনপ্রিয় হলে এসব তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এড়ানো সম্ভব হবে না। এ কারণে এটিকে বলা হচ্ছে এক ধরনের ইন্টারনেট অব থিংস বা আইওটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মাইক্রোচিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৈশ্বিক স্মার্টফোন বাজারে ছয় প্রান্তিক পর প্রথম পতন, শীর্ষে স্যামসাং
নির্বাচিত

বৈশ্বিক স্মার্টফোন বাজারে ছয় প্রান্তিক পর প্রথম পতন, শীর্ষে স্যামসাং

এনভিডিয়ায় নির্ভরতা কমাতে এআই চিপ উৎপাদন তিন গুণ বাড়াবে চীন
প্রযুক্তি সংবাদ

এনভিডিয়ায় নির্ভরতা কমাতে এআই চিপ উৎপাদন তিন গুণ বাড়াবে চীন

বাজারে আসছে ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসছে ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ

বাজারে এলো শক্তিশালী স্মার্টফোন অপো ‘এ৫ এস’
ছাড় ও অফার

রমজান উপলক্ষে আকর্ষণীয় মূল্যছাড়ের ঘোষণা ‘অপো’র

সম্প্রীতি ও মহানুভবতার বার্তা ছড়িয়ে দিতে টিকটকের রমজান ক্যাম্পেইন
প্রযুক্তি সংবাদ

সম্প্রীতি ও মহানুভবতার বার্তা ছড়িয়ে দিতে টিকটকের রমজান ক্যাম্পেইন

নতুন এআই মডেল আনল চীনা প্রযুক্তি জায়ান্ট বাইদু
প্রযুক্তি সংবাদ

নতুন এআই মডেল আনল চীনা প্রযুক্তি জায়ান্ট বাইদু

Load More

ট্রেন্ডিং টপিক

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম
নির্বাচিত

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক
প্রযুক্তি সংবাদ

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন
প্রযুক্তি সংবাদ

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ এপ্রিল ২০২২

ত্বকের নিচে মাইক্রোচিপ, ব্যাংক কার্ডের দিন শেষ!

Techzoom.TV |
TechzoomTV