Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এইবার হবে প্রথম ডিজিটাল জনশুমারি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৫ এপ্রিল ২০২২
এইবার হবে প্রথম ডিজিটাল জনশুমারি
Share on FacebookShare on Twitter

আসন্ন জাতীয় জনশুমারি ও গৃহগণনা ২০২২ পরিচালনায় দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাপ্রদানকারী কোম্পানি রবিকে বেছে নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস); দেশের ইতিহাসে এটিই প্রথম ডিজিটাল জরিপ। চলতি বছরের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত বিবিএস ডিজিটাল পদ্ধতিতে ষষ্ঠ জনসংখ্যা ও আবাসন শুমারি পরিচালনা করবে।

এ লক্ষ্যে গতকাল রাজধানীর পরিসংখ্যান ভবনের বিবিএস অডিটোরিয়ামে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন জাতীয় জনসংখ্যা ও গৃহায়ন আদমশুমারি ২০২২-এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন এবং রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন। চুক্তির আওতায় বিবিএস’কে দেশের প্রথম ডিজিটাল আদমশুমারি পরিচালনার জন্য প্রায় ৪ লাখ সংযোগ, ডাটা, এসএমএস বান্ডেল এবং অন্যান্য ডিজিটাল সল্যুশন প্রদান করবে রবি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসি, বিবিএস’র মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, রবি’র অ্যাক্টিং সিইও অ্যান্ড সিএফও এম. রিয়াজ রশীদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

প্রায় ৩ লাখ ৭০ হাজার গণনাকারী রবি’র ৪.৫জি নেটওয়ার্ক ব্যবহার করে সারা দেশের উপাত্ত সংগ্রহ করে ডাটা প্রক্রিয়াকরণের জন্য একটি কেন্দ্রীয় সার্ভারে আপলোড করবেন। ডাটা সংযোগসহ কম্পিউটার-অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং (সিএপিআই) সিস্টেম, ভৌগলিক তথ্য ব্যবস্থাপনা এবং ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে প্রতিটি গৃহ থেকে তথ্য সংগ্রহ করা হবে।

বিবিএস’র জোনাল অপারেশনে সহযোগিতার পাশাপাশি প্রস্তুতিমূলক প্রশিক্ষণে ডাটা সংযোগ প্রদান করবে রবি। সুচারুভাবে জনশুমারি পরিচালনার জন্য ডাটা সংযোগ ছাড়াও এসএমএস, লোকেশন ট্র্যাকিং এবং কল সেন্টার পর্যবেক্ষণে ই-সিআরএম সহযোগিতা প্রদান করবে অপারেটরটি।

মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রকল্পটির একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ জুন এই মাইলফলক ডিজিটাল প্রকল্পটির কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে ভাষণ প্রদান করবেন।

অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসি বলেন, “দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে অবদান রাখে এমন নীতি নির্ধারণের ক্ষেত্রে জরিপের নিখুঁত তথ্য খুব গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষিতে দেশের প্রথম ডিজিটাল জপির পরিচালনায় ডিজিটাল সংযোগ প্রদানের জন্য রবিকেই আমাদের উপযুক্ত সহযোগী বলে মনে হয়েছে।”

রবি’র অ্যাক্টিং সিইও অ্যান্ড সিএফও এম. রিয়াজ রশীদ বলেন, “দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার সহযোগী হতে পারায় রবি গর্বিত। এতো বড় একটি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে আমাদের ওপর আস্থা রাখায় বিবিএস’কে ধন্যবাদ। আমাদের উদ্ভাবনী ডিজিটাল সল্যুশনের মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা।”

Tags: ডিজিটাল জনশুমারি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে এলজি ল্যাপটপের নতুন সংযোজন
নির্বাচিত

আসছে এলজি ল্যাপটপের নতুন সংযোজন

ঈদে ভিভো কিনলে লাখপতি অফার
নির্বাচিত

ঈদে ভিভো কিনলে লাখপতি অফার

হালনাগাদ হচ্ছে বিসিএস এর ওয়ারেন্টি নীতিমালা
প্রযুক্তি সংবাদ

হালনাগাদ হচ্ছে বিসিএস এর ওয়ারেন্টি নীতিমালা

বাজারে এলো ২০০ হার্জের গিগাবাইটের প্রথম গেমিং মনিটর
নির্বাচিত

বাজারে এলো ২০০ হার্জের গিগাবাইটের প্রথম গেমিং মনিটর

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!
নির্বাচিত

ভারতে চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলোর আধিপত্যে ভাটা

আরঅ্যান্ডএম-এর নেটওয়ার্কিং পণ্যের পরিবেশক হলো স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
প্রযুক্তি সংবাদ

আরঅ্যান্ডএম-এর নেটওয়ার্কিং পণ্যের পরিবেশক হলো স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স
প্রযুক্তি সংবাদ

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের
সোশ্যাল মিডিয়া

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও
শিক্ষা ও ক্যাম্পাস

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি
অর্থ ও বাণিজ্য

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর...

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

আইওএস ২৭-এ আসছে এআই ফটো এডিটিং টুল

আইওএস ২৭-এ আসছে এআই ফটো এডিটিং টুল

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭% প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭% প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix