Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে অনলাইন কোর্স জননীতি ১০১ চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 April 2022
ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে অনলাইন কোর্স জননীতি ১০১ চালু
Share on FacebookShare on Twitter

বাংলায় ই-লার্নিং প্ল্যাটফর্মে মুক্তপাঠে সবার জন্য উন্মুক্ত হলো ‘জননীতি ১০১’ শীর্ষক অনলাইন কোর্স। ইনস্টিটিউট অব ইনফোরম্যাটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি), ইয়ুথ ফর পলিসি ও এটুআই-এর যৌথ উদ্যোগে বুধবার জুম প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে এই কোর্সের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে এটুআইর যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো ছাইফুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ উপস্থিত ছিলেন। এটুআই-এর পলিসি স্পেশালিস্ট মো. আফজাল হোসেন সারওয়ার, আইআইডির প্রধান নির্বাহী সাঈদ আহমেদ এবং আইআইডির অতিরিক্ত পরিচালক গোপাল কুমার দে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এটুআইর ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে যুক্ত হওয়া ‘জননীতি ১০১’ অনলাইন কোর্সটিতে ১৩টি ভিডিও টিউটোরিয়াল, ১৩টি হ্যান্ডআউট, ৭টি অ্যাসাইনমেন্ট, ২টি কুইজ এবং ২টি প্রশ্নপত্রের সমন্বয়ে সাজানো হয়েছে। কোর্সে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থানে থেকেই তাদের সুবিধাজনক সময়ে জননীতি সম্পর্কে জ্ঞানার্জন করতে পারবে। এছাড়াও বিষয়বস্তুগুলো ডাউনলোড করে পরবর্তীতে দেখার, জানার ও বুঝার সুযোগ পাবেন। কোর্সের বিষয়বস্তুগুলো সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণের পরামর্শক্রমে প্রস্তুত করা হয়েছে। শুধু তাই নয় এই ই-লার্নিং প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীরা সবগুলো পাঠ, নির্ধারিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে আইআইডি, ইয়ুথ ফর পলিসি এবং এটুআই স্বাক্ষরিত সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের ইতিবাচক দিক উল্লেখ করে উদ্বোধনী অনুষ্ঠানে রানা মোহাম্মদ সোহেল এমপি বলেন, আজ যে জননীতি তৈরি করা হচ্ছে তার বাস্তবায়ন অংশীদার হবেন এখনকার তরুণরা। তাই এই সব নীতিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

ছাইফুল ইসলাম বলেন, ‘জননীতি ১০১’ শীর্ষক অনলাইন কোর্সটি তরুণদের মধ্যে নেতৃত্বদানের গুণাবলি অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। পড়াশোনার পাশাপাশি এই ধরনের কোর্সে তরুণদের অংশগ্রহণ আগামীতে দেশে দক্ষ সংগঠক তৈরি হবে।

মাহজাবিন খালেদ বলেন, তরুণদের জননীতি প্রণয়ন ও অ্যাডভোকেসি সম্পর্কে মৌলিক ধারণা, অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নের গুরুত্ব ও নীতি নির্ধারণে কার্যকরী প্রক্রিয়াগুলো সম্পর্কে জানতে হবে।

অনুষ্ঠানে এটুআইর ই-লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা দেন মো. আফজাল হোসেন সারওয়ার।

আইআইডির অতিরিক্ত পরিচালক গোপাল কুমার দে বলেন, আইআইডি হলো একটি পাবলিক পলিসি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান, যা নীতি নির্ধারণ এবং বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করা এবং জনগণ ও নীতি নির্ধারকদের মাঝে সংযোগ সাধনে কাজ করে। আইআইডি’র ইয়ুথ ফর পলিসি জননীতিতে তরুণদের অংশগহণ নিশ্চিতে কাজ করছে।

আইআইডির প্রধান নির্বাহী সাঈদ আহমেদ তার বক্তব্যে ভবিষ্যৎ পৃথিবীর জন্য তরুণ এবং নীতি নির্ধারণের মাঝে সংযোগ সাধন জরুরি বলে উল্লেখ করেন।

আইআইডির যুগ্ম পরিচালক এবং ইয়ুথ ফর পলিসির প্রধান ফাল্গুনী রেজা সঞ্চালনায় আয়োজিত অনলাইন কোর্স উদ্বোধন অনুষ্ঠানে ইয়ুথ ফর পলিসির ভলান্টিয়ার এবং বিভিন্ন জেলা প্রতিনিধিরা জননীতির ওপর এই প্রশিক্ষণ নিয়ে কীভাবে তরুণ ব্যক্তি, সমাজ এবং জাতীয় পর্যায়ে বিদ্যমান সমস্যা সমাধানে ভূমিকা রাখছেন তা তুলে ধরেন।

এসময় এটুআই, আইআইডি এবং ইয়ুথ ফর পলিসির সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

best phone under 25000 Bangladesh
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের সেরা কম দামের স্মার্টফোন: বাজেটের মধ্যেই স্মার্ট পারফরম্যান্স!

‘ডাটা সুরক্ষা নিশ্চিত করলে ভবিষ্যতে আর ইন্টারনেট বন্ধ হবে না’
টেলিকম

‘ডাটা সুরক্ষা নিশ্চিত করলে ভবিষ্যতে আর ইন্টারনেট বন্ধ হবে না’

মাইক্রোসফটের ভুল ধরিয়ে ২৫ লাখ টাকা পুরস্কার
নির্বাচিত

মাইক্রোসফটের ভুল ধরিয়ে ২৫ লাখ টাকা পুরস্কার

বাংলাদেশকে প্রযুক্তি পণ্য উৎপাদনে হাব গড়ে তোলার আহ্বান
নির্বাচিত

বাংলাদেশকে প্রযুক্তি পণ্য উৎপাদনে হাব গড়ে তোলার আহ্বান

৬৮ হাজার টাকার ফোন অর্ডার করে পেলেন ১৮ টাকার সাবান!
ই-কমার্স

৬৮ হাজার টাকার ফোন অর্ডার করে পেলেন ১৮ টাকার সাবান!

সফট এক্সপো: ২য় দিনে ৫ সেশন
নির্বাচিত

সফট এক্সপো: ২য় দিনে ৫ সেশন

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 April 2022

ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে অনলাইন কোর্স জননীতি ১০১ চালু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix