Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হালনাগাদ হচ্ছে বিসিএস এর ওয়ারেন্টি নীতিমালা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 27 May 2022
হালনাগাদ হচ্ছে বিসিএস এর ওয়ারেন্টি নীতিমালা
Share on FacebookShare on Twitter

২০১৮ সালে প্রণীত ওয়ারেন্টি নীতিমালা হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। প্রযুক্তি পণ্যে নতুন যেসব পণ্য যুক্ত হয়েছে সেসব পণ্যের বিক্রয়োত্তর সেবার ব্যাপারেও নীতিমালায় নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।

বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়ার সঞ্চালনায় ২৪ মে মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে ওয়ারেন্টি নীতিমালা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিসিএস সভাপতি বলেন, ২০১৮ সালে আমি সভাপতি হয়ে আসার পর বর্তমান যে ওয়ারেন্টি নীতিমালা রয়েছে তা প্রণয়ন করি। আমরা তখন থেকেই এমআরপি এবং ওয়ারেন্টি নীতিমালার পূর্ণ বাস্তবায়ন করতে চেষ্টা চলমান রেখেছি। ওয়ারেন্টি নীতিমালায় শুধু যে গ্রাহকের স্বার্থ রক্ষা হয়, এমনটা নয়। একই সাথে এই নীতিমালা পণ্য বিক্রেতা, আমদানিকারক, ডিস্ট্রিবিউটর, ডিলার থেকে শুরু করে সবার স্বার্থই সংরক্ষণ করে। ক্রেতা-বিক্রেতার মধ্যে ভুল বোঝাবুঝির সমাধানের অন্যতম মাধ্যম ওয়ারেন্টি নীতিমালা।

বিসিএস সদস্যবৃন্দ এবং স্টেকহোল্ডাররা এসময় ওয়ারেন্টি নীতিমালায় সংযোজন, বিয়োজন, নতুন পণ্যের ক্ষেত্রে করণীয় এবং বিক্রেতা ও ক্রেতার স্বার্থ সংরক্ষণে কী কী ভূমিকা নেয়া যায় এ বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

বিসিএস পরিচালক ও ওয়ারেন্টি নীতিমালা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, প্রযুক্তি ব্যবসায়ীদের জানতে হবে ওয়ারেন্টি নীতিমালায় কোন বিষয়গুলো সম্পর্কে পথ নির্দেশিকা দেয়া আছে। প্রয়োজনে ক্রেতাদের বিক্রয়োত্তর সেবার বিষয়ে স্পষ্ট করে বলে দিতে হবে। প্রত্যেকটি প্রযুক্তি পণ্যের নির্দিষ্ট ব্যবহার সীমা রয়েছে। সুতরাং কোন গ্রাহক পণ্য কেনার পর ২০ মাস ব্যবহার করলে এই সময়ের মধ্যে তিনি প্রযুক্তি পণ্য দ্বারা উপকৃত হয়েছেন বলে ধরে নেয়া হবে। তাই পণ্যের বিক্রয়োত্তর সেবাতেও এই সময়গুলো গণনায় থাকবে।

জহিরুল ইসলাম বলেন, বিসিএস ওয়ারেন্টি নীতিমালা নিয়ে আগেও কাজ করেছে। প্রযুক্তি পণ্যে নিত্যনতুন পণ্য যুক্ত হচ্ছে। এবারের নীতিমালা হালনাগাদে আমরা সময়োপযোগী পণ্যের পাশাপাশি ভবিষ্যত প্রযুক্তি পণ্যেও কী ধরণের বিক্রয়োত্তর সেবা বিক্রেতা প্রদান করবেন সে ব্যাপারেও নির্দেশনা যুক্ত করবো। নিজেদের স্বার্থ রক্ষায় পণ্য বিক্রেতাকে ওয়ারেন্টি নীতিমালা নিজেকে জানতে হবে এবং অন্যকে জানানোর প্রচেষ্টা রাখতে হবে। সকলের সহযোগীতায় আমরা ক্রেতা বান্ধব নীতিমালা প্রণয়নে সক্ষম হবো বলেই আমার বিশ্বাস।

মতবিনিময় সভায় বিসিএস সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলামসহ বিসিএস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘রয়্যাল এনফিল্ড’ এর বিক্রি কমেছে ২৭ শতাংশ
অটোমোবাইল

‘রয়্যাল এনফিল্ড’ এর বিক্রি কমেছে ২৭ শতাংশ

বাজারে এলো ফিলিপসের নতুন মনিটর
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ফিলিপসের নতুন মনিটর

কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে বড় সাফল্যের ঘোষণা গুগলের
নির্বাচিত

কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে বড় সাফল্যের ঘোষণা গুগলের

নতুন ম্যাক্সি স্কুটার আনছে সুজুকি
অটোমোবাইল

নতুন ম্যাক্সি স্কুটার আনছে সুজুকি

গেমস খেলা যাবে নেটফ্লিক্সে
নির্বাচিত

গেমস খেলা যাবে নেটফ্লিক্সে

অ্যান্ড্রয়েড ১৪-তে একাধিক অ্যাপ ব্যবহারের সুবিধা
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৪-তে একাধিক অ্যাপ ব্যবহারের সুবিধা

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110
নির্বাচিত

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
সোশ্যাল মিডিয়া

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 May 2022

হালনাগাদ হচ্ছে বিসিএস এর ওয়ারেন্টি নীতিমালা

Techzoom.TV |
TechzoomTV