Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রুয়েট সিএসই ফেস্ট: প্রাথমিক পর্যায়ে সাতশ’রও বেশি শিক্ষার্থী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১ জুন ২০২২
রুয়েট সিএসই ফেস্ট: প্রাথমিক পর্যায়ে সাতশ’রও বেশি শিক্ষার্থী নির্বাচিত
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম টেক কার্নিভাল রুয়েট সিএসসি ফেস্ট ২০২২-এর চূড়ান্ত প্রতিযোগীতায় অংশ নেওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাতশ’র বেশি শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। এই প্রতিযোগীতায় অংশ নেওয়ার জন্য দেশের ৭০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের দুই হাজারেরও বেশি মেধাবী শিক্ষার্থীদের নিবন্ধন করেছিলেন। অংশগ্রহণকারীদের প্রকল্প ও আইডিয়ার ভিত্তিতে বিচারকগণ সাতশ’রও বেশি শিক্ষার্থীকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত করেছেন।

এই প্রতিযোগিতার টেকনোলজি পার্টনার হিসেবে আছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

এই বছর রুয়েট সিএসই ফেস্ট ২০২২ প্রতিযোগিতাটিকে আটটি সেগমেন্টে ভাগ করা হয়েছে। এ সেগমেন্টগুলো হচ্ছে: আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং, টেক প্রোজেক্ট, আইডিয়া/পোস্টার ডেভেলপমেন্ট, লাইন ফলোয়ার রোবট মেকিং, গেমিং, টেক ফটো প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা এবং আইইইই এর সাথে কর্মশালার আয়োজন। গত ১৬ এপ্রিল থেকে এ প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়। নতুন দক্ষতা রপ্ত করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আগামী ০৪ জুন এ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে; যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ এবং বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

এই প্রতিযোগিতা নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান প্রফেসর ড. মো. আল মামুন বলেন, “এই কার্নিভালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি অভিভূত। তাদের অংশগ্রহণ আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। উদ্ভাবনী সব আইডিয়া নিয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আজকের তরুণরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে; তাই এসব সম্ভাবনাময় তরুণদের সঠিক পথে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ্র গ্রহণ করা আমাদের দায়িত্ব। রুয়েট সবসময়ই তরুণদের বিকশিত করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে এবং আগামী দিনগুলোতেও হুয়াওয়ের মতো দায়িত্বশীল প্রতিষ্ঠানের সহায়তায় আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করবো।”

হুয়াওয়ে বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন্স বিভাগের প্রধান ইউইং কার্ল বলেন, “তরুণরাই দেশ গড়ার কারিগর; আর তরুণদের সম্ভাবনায় হুয়াওয়ের পূর্ণ আস্থা রয়েছে। আমরা যেসব দেশে কার্যক্রম পরিচালনা করি, সে সব দেশের তরুণদের বিকাশে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশের তরুণরা বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী আইডিয়া ও অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছে। একটি সম্পূর্ণ কানেক্টেড ও ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে হুয়াওয়ে – এ লক্ষ্য অর্জনে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তরুণদের জ্ঞানার্জন ও বিকশিত করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের সহযোগী হিসেবে থাকি। এরই ধারাবাহিকতায়, আমরা রুয়েট সিএসই ২০২২-এর টেকনোলজি পার্টনার হিসেবে তাদের পাশে থাকতে চেয়েছি। আমাদের ধারাবাহিক অংশীদারিত্ব ও প্রচেষ্টা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরকে ত্বরাণ্বিত করবে বলে আমি প্রত্যাশা করছি।”

বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের আইসিটি ইকোসিস্টেমের বিকাশে অপরিসীম অবদান রাখছে হুয়াওয়ে। হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার ও আইসিটি স্কিল কম্পিটিশন এর মতো বিভিন্ন উদ্যোগগুলোর মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল রূপান্তরের সুবিধা উপভোগ করছে । পাশাপাশি, শিক্ষা ও আইসিটি খাতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে হুয়াওয়ে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেরিতে বাজারে আসবে মাইক্রোসফটের দুই পর্দার পিসি
নির্বাচিত

দেরিতে বাজারে আসবে মাইক্রোসফটের দুই পর্দার পিসি

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ
প্রযুক্তি সংবাদ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ

১৬ বছরের কম বয়সীদের ফেসবুক ঢোকা নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের কম বয়সীদের ফেসবুক ঢোকা নিষিদ্ধ

মেরামতের কথা ‘মাথায় রেখে’ আসছে নকিয়ার নতুন ফোন
নির্বাচিত

মেরামতের কথা ‘মাথায় রেখে’ আসছে নকিয়ার নতুন ফোন

ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্রকল্প বন্ধ করছে অ্যাপল
নির্বাচিত

অনলাইনে পণ্য উন্মোচন করবে অ্যাপল

গেমিং প্রেমীদের জন্য আসছে রেডমি টার্বো ৫
নির্বাচিত

গেমিং প্রেমীদের জন্য আসছে রেডমি টার্বো ৫

Load More

ট্রেন্ডিং টপিক

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করল বাংলালিংক
টেলিকম

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করল বাংলালিংক

গরমে ফ্রিজে ঘড়ঘড় শব্দ? বাড়িতেই যেভাবে সমস্যার কারণ খুঁজবেন
কিভাবে করবেন

গরমে ফ্রিজে ঘড়ঘড় শব্দ? বাড়িতেই যেভাবে সমস্যার কারণ খুঁজবেন

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই

সপ্তাহের সবচেয়ে পঠিত

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন প্রজন্মের কম্পিউটার ম্যাক স্টুডিও (Mac Studio 2026)...

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ জুন ২০২২

রুয়েট সিএসই ফেস্ট: প্রাথমিক পর্যায়ে সাতশ’রও বেশি শিক্ষার্থী নির্বাচিত

Techzoom.TV |
TechzoomTV