Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বন্যা দুর্গতদের পাশে ইমো

ক্ষতিগ্রস্থদের দ্রুত ও কার্যকরী পুনর্বাসনে বিনামূল্যের মোবাইল ডেটা এবং বিশেষ ইমো চ্যানেল সুবিধা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ জুন ২০২২
বাংলাদেশিদের মধ্যে কেন বাড়ছে ইমোর জনপ্রিয়তা
Share on FacebookShare on Twitter

একটি দায়িত্বশীল গ্লোবাল ব্র্যান্ড হিসাবে বাণিজ্যিক স্বার্থের উর্দ্ধে থেকে নানারকম সামাজিক পরিষেবা দানের নীতিকে সমুন্নত রেখে চলেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ইমো। এর ধারাবাহিকতায়, এবারে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ইমো। সিলেট বিভাগের ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি ২২ জুন থেকে বিশেষ ডাটা ডোনেশন চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ৪০ লাখ টাকারও বেশি সমমূল্যের ডেটা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে।

বরাদ্দকৃত মোট ডেটা থেকে গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য ৫১২ এমবি, বাংলালিংক ব্যবহারকারীদের জন্য ৩০০ এমবি এবং রবি ও এয়ারটেল ব্যবহারকারীদের জন্য ১ জিবি করে ডেটা সুবিধা দেওয়া হচ্ছে। এই ডেটা ব্যবহার করে সংশ্লিষ্ট অঞ্চলের ইমো ব্যবহারকারীরা ১৫৫০ মিনিট পর্যন্ত অডিও কল এবং ৫৫০ মিনিট পর্যন্ত ভিডিও কল করতে পারবেন। এই দুঃসময়ে প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে এবং প্রয়োজনীয় ফান্ড বা ত্রাণ সহযোগীতা পেতে ইমো’র এই সুবিধাটি খুবই কার্যকরী হয়ে উঠবে। ফ্রি ডেটা চালু করার পর থেকে ৩ দিন পর্যন্ত ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। সেই সাথে, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত ত্রাণ এবং অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ‘বাংলাদেশ রিলিফ’ নামে একটি ইমো চ্যানেল চালু করা হয়েছে। এর মাধ্যমে একাধিক এনজিও’র সমন্বয়ে ইতিমধ্যেই ত্রাণ সংগ্রহ ও প্রচার কার্যক্রম শুরু করেছে, এবং এযাবৎ ২০ হাজারেরও বেশি ফলোয়ার এই ‘বাংলাদেশ রিলিফ’চ্যানেলে যুক্ত হয়েছেন।

এই ভয়াবহ বন্যা লাখ লাখ মানুষকে কঠিন বিপর্যয়ে ফেলে দিয়েছে। বন্যায় ২৩ জুন তারিখ পর্যন্ত কমপক্ষে ৪২ জন মানুষ মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। দেশের এমন দুঃসময়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে এবং পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে প্রতিটি সরকারি এবং বেসরকারি সংস্থার একযোগে কাজ করা অত্যন্ত জরুরী। ইনস্ট্যান্ট ম্যাসেজিং ইন্ডাস্ট্রিতে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে ইমো এই সম্মিলিত প্রচেষ্টায় যোগ দিয়েছে, এবং সিলেট ও নিকটবর্তী ক্ষতিগ্রস্থ অঞ্চলে দ্রুত পুনরুদ্ধারের উদ্দেশ্যে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করার আশা রাখছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইমো

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল প্লে স্টোরে অ্যাপের সংখ্যা কমেছে ৪৭%
প্রযুক্তি সংবাদ

গুগল প্লে স্টোরে অ্যাপের সংখ্যা কমেছে ৪৭%

বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি বেড়েছে, বিশ্বে ৯০তম
টেলিকম

ফেনীর ৯২ শতাংশ মোবাইল টাওয়ার অচল

কম্পিউটারের জন্য কোন অপারেটিং সিস্টেমটি উপযুক্ত?
প্রযুক্তি সংবাদ

কম্পিউটারের জন্য কোন অপারেটিং সিস্টেমটি উপযুক্ত?

বাজার দাপিয়ে বেড়াচ্ছে স্যামসাং এম সিরিজের ফোন
নির্বাচিত

হুয়াওয়ে নিষেধাজ্ঞায় বিক্রি বেড়েছে স্যামসাংয়ের

প্রযুক্তির যে ১২ তথ্য এখনও অনেকেরই ‘সম্ভবত’ অজানা
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির যে ১২ তথ্য এখনও অনেকেরই ‘সম্ভবত’ অজানা

ফোনে কথা বলার সময় ইন্টারনেট কাজ করে না? জানুন সমাধান
কিভাবে করবেন

ফোনে কথা বলার সময় ইন্টারনেট কাজ করে না? জানুন সমাধান

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি
প্রযুক্তি সংবাদ

দেশে ১০ জনের ৯ জনই ব্যবহার করেন মোবাইল ফোন

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো
নির্বাচিত

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন
প্রযুক্তি বাজার

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ
প্রযুক্তি সংবাদ

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ

দেশের ইন্টারনেট ইকোসিস্টেম, ডিজিটাল অধিকার এবং আইসিটি পলিসি...

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি

প্রত্যন্ত এলাকা বিদ্যুৎহীন, বিঘ্নিত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ জুন ২০২২

বন্যা দুর্গতদের পাশে ইমো

Techzoom.TV |
TechzoomTV