Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রিন ডেভেলপমেন্ট ও জ্বালানি সাশ্রয়ী আইসিটি অবকাঠামো তৈরিতে হুয়াওয়ের নতুন সল্যুশন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 21 July 2022
গ্রিন ডেভেলপমেন্ট ও জ্বালানি সাশ্রয়ী আইসিটি অবকাঠামো তৈরিতে হুয়াওয়ের নতুন সল্যুশন
Share on FacebookShare on Twitter

হুয়াওয়ে আয়োজিত ‘উইন-উইন·হুয়াওয়ে ইনোভেশন উইক’ শীর্ষক চলমান এক অনলাইন অনুষ্ঠানে গ্রিন ডেভেলপমেন্ট সল্যুশনের নতুন একটি স্যুট উন্মোচন করেছে হুয়াওয়ের ক্যারিয়ার বিজনেস গ্রুপের চিফ মার্কেটিং অফিসার ফিলিপ সং।

আইসিটি অবকাঠামো ফাইভজি ও এফফাইভজি থেকে ৫.৫জি ও এফ৫.৫জি, গ্রিন নেটওয়ার্কের দিকে যাচ্ছে। নেটওয়ার্ক কার্বন ইনটেনসিটি (এনসিআইই) ইনডেক্সের বিপরীতে নেটওয়ার্ক পর্যালোচনা করা হচ্ছে এবং ভবিষ্যতের টার্গেট নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ হবে এই ইনডেক্স। এমতাবস্থায়, এই সল্যুশনের লক্ষ্য নেটওয়ার্কের জ্বালানির কার্যকারিতা উন্নয়নে অপারেটরদের পদ্ধতিগতভাবে সহায়তা করা, যা অপারেটরের গ্রিন নেটওয়ার্ক গড়ে তুলতে এবং একইসাথে ট্র্যাফিকের প্রবৃদ্ধির বিষয় শনাক্ত করতে ও কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখবে।

সং -এর মতে, তিনটি পর্যায়ে প্রযুক্তিগত উদ্ভাবন প্রয়োজন। প্রথমত, সাইটগুলোকে আউটডোরে নিয়ে যাওয়া, ইক্যুইপমেন্ট এনার্জি এফিশিয়েন্সি ও পুনঃনবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের কার্যকারিতা বাড়ানো। দ্বিতীয়ত, সর্বোচ্চ জ্বালানি কার্যকারিতা নিশ্চিত করা এবং নেটওয়ার্ককে অল-অপটিক্যাল, সিমপ্লিফায়েড ও ইন্টেলিজেন্ট করা। এবং তৃতীয়ত, সহজে গ্রিন ওঅ্যান্ডএম ও নিউ ওঅ্যান্ডএম অর্জন করা এবং জ্বালানি-সাশ্রয়ী নীতিমালা তৈরি।

সং এই তিন পর্যায়ে হুয়াওয়ের উদ্ভাবনী গ্রিন ডেভেলপমেন্ট সল্যুশন; পাশাপাশি, এনসিআইই ইন্ডিকেটর সিস্টেম উন্মোচন করেন, যা গ্রিন সাইট, গ্রিন নেটওয়ার্ক ও গ্রিন অপারেশন, তিনটি পর্যায়কে সমর্থন করবে।

বক্তব্যের শেষে সং এভারগ্রিন ল্যান্ড এনগেজমেন্ট রুম চালুর ঘোষণা দেয়। এই রুমে হুয়াওয়ে গ্রিন ডেভেলপমেন্ট এবং কীভাবে জ্বালানি-সাশ্রয়ী আইসিটি অবকাঠামো নির্মাণ করা যায় তা নিয়ে বৈশ্বিক অপারেটরদের সাথে বিস্তারিত আলোচনা করবে। তিনি বলেন, “আইসিটি অবকাঠামোর জ্বালানি সাশ্রয়ী সক্ষমতা উন্নয়নে গ্রিন আইসিটি প্রযুক্তি ব্যবহার করে নতুন ভ্যালু তৈরিতে অপারেটরদের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে।”

সাইট লেয়ারে এসব সল্যুশন তিনটি ক্ষেত্রে উদ্ভাবনে জোর দিবে। যার মধ্যে রয়েছে: সম্পূর্ণভাবে আউটডোর ডেপ্লয়মেন্ট; এই সল্যুশনের মাধ্যমে ব্লেড পাওয়ার মডিউল নিয়ে কাজ করা হচ্ছে, একটি সাইটের মধ্যেই যা টুজি, থ্রিজি, ফোরজি ও ফাইভজি সমর্থন করে। এবং এ সল্যুশনে ৯৭ শতাংশ সাইট এনার্জি এফিশিয়েন্সির (এসইই) সক্ষমতা রয়েছে।

এছাড়াও, সিমপ্লিফায়েড এসব সল্যুশনে আল্ট্রা-ওয়াইড ব্যান্ড আরএফ মডিউল ও মাল্টি-ব্যান্ড অ্যান্টেনা একীভূত থাকে। পাশাপাশি, এটি পুনঃনবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করবে। অন্যদিকে, নেটওয়ার্ক লেয়ারে এ সল্যুশন তিনটি ক্ষেত্রে উদ্ভাবন নিয়ে এসেছে; যথা – ১। অল-অপটিক্যাল কানেক্টিভিটির মাধ্যমে সম্পূর্ণ নেটওয়ার্ক ইলেক্ট্রিক্যাল সুইচিং থেকে অপটিক্যাল সুইচিং -এ আপগ্রেড করে ২। সল্যুশনের মাধ্যমে চার ইউনিটের ইক্যুইপমেন্টকে একটি ইউনিটে পরিণত করে; এবং ৩। রাউটারের ডায়নামিক হাইবারনেশনকে ইন্টেলিজেন্ট করে তোলে এবং ট্র্যাফিক ভলিউমের পরিবর্তনের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক প্রসেসরের ফ্রিকোয়েন্সি সমন্বয় করে।

অপারেশন পর্যায়ে, সল্যুশনটি ব্যবহারকারীর অপারেশন, এনার্জি সেভিং পলিসি ও এনার্জি এফিশিয়েন্সি ইন্ডিকেটরে আলোকপাত করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারে সবচেয়ে বেশি ঝুঁকিতে কিশোরীরা
প্রযুক্তি সংবাদ

সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারে সবচেয়ে বেশি ঝুঁকিতে কিশোরীরা

তিন গুণ বাড়বে ড্রোন বাজার
প্রযুক্তি সংবাদ

তিন গুণ বাড়বে ড্রোন বাজার

বিভিন্ন দেশের মধ্যে ডিজিটাল কোভিড ভ্যাকসিন পাসপোর্ট চালুর আহ্বান পলকের
প্রযুক্তি সংবাদ

বিভিন্ন দেশের মধ্যে ডিজিটাল কোভিড ভ্যাকসিন পাসপোর্ট চালুর আহ্বান পলকের

নতুন মডেলের গাড়ি নিয়ে আসছে মাহিন্দ্রা
অটোমোবাইল

নতুন মডেলের গাড়ি নিয়ে আসছে মাহিন্দ্রা

যেসব স্মার্টফোন বেশি রেডিয়েশন ছড়ায়
নির্বাচিত

যেসব স্মার্টফোন বেশি রেডিয়েশন ছড়ায়

বন্যাকবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ
টেলিকম

বন্যাকবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ

Load More

ট্রেন্ডিং টপিক

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা
প্রযুক্তি বাজার

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 July 2022

গ্রিন ডেভেলপমেন্ট ও জ্বালানি সাশ্রয়ী আইসিটি অবকাঠামো তৈরিতে হুয়াওয়ের নতুন সল্যুশন

Techzoom.TV |
TechzoomTV