Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যয়সাশ্রয়ী নীতিতে যাচ্ছে মেটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 October 2022
আসছে মেটার নতুন প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

ব্যয় সংকোচন নীতির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মেটা। এতে নতুন কর্মী নিয়োগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্লাটফর্মটি। সম্প্রতি এমনই ইঙ্গিত দেন মেটা শীর্ষ নির্বাহী মার্ক জাকারবার্গ। এতে অনেক কর্মীই ছাঁটাইয়ের শঙ্কায় ভুগছেন। খবর দ্য গার্ডিয়ান।

কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে জাকারবার্গ জানান, বৈশ্বিক আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নতুন বিনিয়োগের সিদ্ধান্ত থেকে পিছু হটতে হচ্ছে।

গত কয়েক মাসে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের খবর সামনে আসার পর এবার এ তালিকায় যুক্ত হয়েছে সোশ্যাল জায়ান্টটি। মন্দার শঙ্কায় প্রযুক্তি প্লাটফর্মে এরই মধ্যে বিজ্ঞাপন কমিয়ে দিয়েছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।

কর্মীদের কাছে পাঠানো বার্তায় জাকারবার্গ বলেন, আশা করেছিলাম অর্থনীতি এ সময়ের মধ্যে স্থিতিশীল হয়ে যাবে। কিন্তু আমরা সে রকম লক্ষণ দেখছি না। এ কারণে আমাদের রক্ষণশীল নীতি হাতে নিতে হচ্ছে।

২০০৪ সালে ফেসবুকের যাত্রা শুরুর পর এই প্রথম ব্যয় সংকোচন নীতিতে যাচ্ছে সোশ্যাল জায়ান্টটি। ২০২৩ সালে মেটার পরিধি চলতি বছরের চেয়ে ছোট হবে।

জাকারবার্গের এ ইঙ্গিতে স্পষ্ট হয়ে উঠেছে নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে মেটা। এতে এরই মধ্যে চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন অনেক কর্মী। গত জুনে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চলতি বছরে প্রকৌশলী নিয়োগ অন্তত ৩০ শতাংশ কমানোর চিন্তা করছে মেটা।

তবে মেটা সিইওর সর্বশেষ নির্দেশনায় এটা স্পষ্ট হয়ে গিয়েছে প্রায় সব বিভাগে কর্মী সংকোচন করবে সোশ্যাল জায়ান্টটি। মহামারীতে অনলাইন-নির্ভরতা বৃদ্ধিতে বেশির ভাগ প্রযুক্তি কোম্পানিরই আয় বেড়েছিল। এতে নতুন কর্মী নিয়োগসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ায় কোম্পানিগুলো। কিন্তু করোনার চাঙ্গা পরিস্থিতিতে ভাটা নেমেছে অনেক কোম্পানির আয়ে। এতে নতুন কর্মী নিয়োগ ও বিনিয়োগের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে প্রযুক্তি কোম্পানিগুলো। গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট এক ঘোষণায় জানায়, ২০ জুলাই থেকে নতুন কর্মী নিয়োগ বন্ধ রেখেছে তারা। অন্য মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল জানায়, ২০২৩ সালের শুরু থেকে কর্মী নিয়োগ কমাবে। টিকটকসহ বিভিন্ন কোম্পানির কাছে চ্যালেঞ্জের মুখে মেটার চাঙ্গা অবস্থায় ভাটা পড়েছে। ব্যবহারকারী কমার পাশাপাশি চলতি বছরে এ পর্যন্ত মেটার শেয়ারদর পতন হয়েছে ৬০ শতাংশেরও বেশি।

গত জুলাইয়েই জাকারবার্গ সতর্ক করে বলেছিলেন, চলতি বছরে বিভিন্ন বিভাগে নতুন কর্মী নিয়োগ লক্ষণীয়ভাবে কমবে। ৩০ জুন নাগাদ মেটার ৮৩ হাজার ৫০০ কর্মী ছিল। দ্বিতীয় প্রান্তিকে ৫ হাজার ৭০০ নতুন কর্মী নিয়োগ দিয়েছে তারা।

প্রথম প্রান্তিকের আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশের সময় মেটা জানায়, তাদের বার্ষিক ব্যয় পূর্ব প্রাক্কলনের চেয়ে ৩০০ কোটি ডলার কম হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মেটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে তিন বিষয়ে দক্ষ লোকের চাহিদা বেশি
প্রযুক্তি সংবাদ

যে তিন বিষয়ে দক্ষ লোকের চাহিদা বেশি

জুমকে টেক্কা দিতে এবার মুকেশ আম্বানির জিওমিট
নির্বাচিত

জুমকে টেক্কা দিতে এবার মুকেশ আম্বানির জিওমিট

ই-কমার্সের জন্য জরুরী হচ্ছে ডিজিটাল সংযুক্তি : মোস্তাফা জব্বার
ই-কমার্স

ই-কমার্সের জন্য জরুরী হচ্ছে ডিজিটাল সংযুক্তি : মোস্তাফা জব্বার

১৬ জিবি পর্যন্ত র‌্যাম সহ বাজারে এল সারফেস ল্যাপটপ স্টুডিও
নির্বাচিত

বাড়ছে বিদেশি ল্যাপটপের দাম

গেমিং মনিটর প্রদর্শনে ঢাকায় রোডশো আয়োজন করেছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

গেমিং মনিটর প্রদর্শনে ঢাকায় রোডশো আয়োজন করেছে স্যামসাং

গ্রাম অঞ্চলের ৩৩ শতাংশ শিশু ইন্টারনেটে আসক্ত
প্রযুক্তি সংবাদ

গ্রাম অঞ্চলের ৩৩ শতাংশ শিশু ইন্টারনেটে আসক্ত

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো
প্রযুক্তি সংবাদ

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ফ্রিজের কম্প্রেসার...

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 October 2022

ব্যয়সাশ্রয়ী নীতিতে যাচ্ছে মেটা

Techzoom.TV |
TechzoomTV