Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেকনো পোভা ৪ সিরিজের নতুন ফোন বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 October 2022
টেকনো পোভা ৪ সিরিজের নতুন ফোন বাজারে
Share on FacebookShare on Twitter

প্রিমিয়াম ও স্মার্ট ডিভাইসের উদীয়মান বিশ্ব বাজারের অন্যতম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ক্রেতাদের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে টেকনোর জনপ্রিয় স্মার্টফোন পোভা ৪ সিরিজের দুই সংস্করণ ‘পোভা ৪’ এবং ‘পোভা ৪ প্রো’; পাশাপাশি ‘পোভা নিও২’ উম্মোচন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক, সিওও শ্যামল কুমার সাহা, মার্কেটিং বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান, হেড অব বিজনেস ইউনিট সাইফুর রহমান খান, টেকনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহজাবিন চৌধুরী, ইউটিউবার রাবা খান সহ টেকনো বাংলাদেশের ঊধ্বর্তন কর্মকর্তা, টেক রিভিউয়ার, গেমার, চ্যানেল পার্টনার ও গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করেন হৃদি শেখ, গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী কর্ণিয়া এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন রাফসান এবং সালমান মুক্তাদির।

অনুষ্ঠানে ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, টেকনো গ্লোবাল ব্র্যান্ড হলেও স্থানীয় চাহিদাকে গুরুত্ব দিয়েই পোভা ৪ সিরিজ উম্মোচন করা হলো। প্রযুক্তিপ্রেমীদের প্রয়োজনীয় সকল সুবিধা প্রদানের লক্ষ্যে শক্তিশালী ও সবোর্চ্চ ক্ষমতার ‘পোভা ৪’ সিরিজ বাংলাদেশের গ্রাহকদের জন্য নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। হাইএন্ডের এই গেমিং স্মার্টফোনগুলো টেকনো লাভার ও ভোক্তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে জানানো হয়, অত্যাধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি টেকনোর জনপ্রিয় স্মার্টফোন সিরিজ পোভার নতুন স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম ‘পোভা ৪ প্রো’। যা শক্তিশালী হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসর দিয়ে তৈরি। এর ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারিটি চার্জ করার জন্য রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্থা। উন্নত চার্জিং সিস্টেম ব্যবহৃত হওয়ায় ফোনের বিশাল এই ব্যাটারি মাত্র ১৩ মিনিটে ২০% চার্জ হবে। সেসঙ্গে ১০ ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা ফোনটিকে গেমার ও ব্যস্ত ব্যবহারকারীদের জন্য পোর্টেবল পাওয়ার হাউস হিসেবে একবার ফুল চার্জ করে নিলে কোনো ধরনের চার্জিং টেনশন ছাড়া টানা ১০ ঘণ্টা গেমিং ও সারাদিন নির্বিঘে্ন চালানোর গ্যারান্টি দেবে।

পোভা সিরিজের প্রথম ডিভাইস হিসেবে পোভা ৪ প্রোতে ৬.৬৬ ইঞ্চি এফএইচডি + ৯০ হার্জের রিফ্রেশ রেটের এমোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে। যেসব ব্যবহারকারী তাদের মোবাইলে স্ক্রিনে সিনেমা দেখা এবং গেম খেলতে পছন্দ করেন তারা এক্ষেত্রে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন। দ্রুত সময়ের মধ্যে সবোর্চ্চ কাজের সক্ষমতা প্রদানের লক্ষ্যে এতে অক্টাকোর সিপিইউ এবং হাইপার ইঞ্জিন ২.০ যুক্ত করা হয়েছে। যা স্মার্টফোনগুলোকে বিশেষ করে গেমিংয়ের নিরবিচ্ছিন্ন স্থায়িত্ব প্রদান করবে। পোভা ৪ প্রোতে ব্যবহৃত র‌্যামের ক্ষমতা বাড়িয়ে ২৫৬জিবি+৮জিবি করা হয়েছে। সেসঙ্গে এতে আলাদা যুক্ত করা ফাইভজিবির অতিরিক্ত র‌্যাম স্মার্টফোনটির গতি বহুগুণে বাড়িয়ে দেবে। নতুন এই স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে একসঙ্গে ২০টি অ্যাপ সক্রিয় থাকবে এবং ৬১ শতাংশ দ্রুততার সঙ্গে যেকোনো অ্যাপ চালু হবে। এছাড়া অ্যান্ড্রয়েড ১২ সমৃদ্ধ ‘পোভা ৪ প্রো’ ৫০ এমপি এআই ডুয়েল রেয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়েল ফ্ল্যাশ, ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা ইউথ ফ্ল্যাশ।

সাউন্ডের জন্য এতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) নয়েজ রিডাকশন, ডিটিএস অডিও টেকনোলজি এবং হাই-রেস সার্টিফিকেশনের পাশাপাশি জেড-অ্যাক্সিস লিনিয়ার মোটর, হার্ড জাইরোস্কোপ এবং প্রাণবন্ত ফোরডি ভাইব্রেশন ইফেক্টসহ উন্নত স্টেরিও ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে। যা স্মার্টফোন ব্যবহারকারীদের সম্পূর্ণ মোহিত করবে। এছাড়াও নতুন ফোনগুলোতে আগের মডেলগুলোর তুলনায় ২২% বড় ব্যাসের কুলিং টিউব যুক্ত করা হয়েছে এবং গেম লাভারদের জন্য রয়েছে এক্সট্রা অর্ডিনারি কিছু গেমিং ফিচার যা বাজারের অনেক গেমিং ফোন এই পাওয়া যায়না। নান্দনিক এবং নজরকাড়া নিখুঁত ডিজাইনের ফ্লোরাইট ব্লু রঙের এই স্মার্টফোনের দাম ২৬,৯৯০ টাকা।

এছাড়া পোভা ৪ সিরিজের আরো একটি সংস্করণ ‘পোভা ৪’ বাজারে এসেছে। হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসরের স্মার্টফোনটি ডিসপ্লে ৬.৮২ ইঞ্চি; ৯০ হার্জ এইচডি+ ডট-ইন স্ক্রিন। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ব্যাটারি ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার। রয়েছে ৫০ এমপি এআই ডুয়েল রেয়ার ক্যামেরা এবং ডুয়েল ফ্ল্যাশ। অ্যান্ড্রয়েড ১২ সমৃদ্ধ দুইটি ভিন্ন রঙে ইউরানোলিথ গ্রে এবং ক্রাওলাইট ব্লু রঙের ১২৮জিবি+৮জিবির মেমোরির স্মার্টফোনটির দাম ২১,৯৯০ টাকা (ভ্যাট যুক্ত হবে)। পাশাপাশি পোভা সিরিজের ‘পোভা নিও২’ স্মার্টফোনটিও বাজারে এসেছে। এর ব্যাটারি ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার; রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ৬.৮২ ইঞ্চি ৯০ হার্জ এইচডি+ ডট-ইন স্ক্রিন, হেলিও জি৮৫ গেমিং প্রসেসরের স্মার্টফোনে রয়েছে ১২৮জিবি+৬জিবির বিশাল মেমোরি। অ্যান্ড্রয়েড ১২ সমৃদ্ধ ‘পোভা নিও২’ স্মার্টফোনে ১৬ এমপি ডুয়েল রেয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়েল ফ্ল্যাশ ‘পোভা নিও২’ দুইটি ভিন্ন রঙে ইউরানোলিথ গ্রে এবং সাইবার ব্লু বাজারে পাওয়া যাচ্ছে। এর দাম ১৮,৯৯০ টাকা (ভ্যাট যুক্ত হবে)।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেকনোটেকনো পোভা ৪পোভা ৪

এই বিভাগ থেকে আরও পড়ুন

জেন জি-কে বুঝতে গিয়ে উপেক্ষিত জেন আলফা?
প্রযুক্তি সংবাদ

জেন জি-কে বুঝতে গিয়ে উপেক্ষিত জেন আলফা?

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পেলেন পলক
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পেলেন পলক

দ্বিতীয় প্রজন্মের দুইটি নতুন মডেলের কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রজন্মের দুইটি নতুন মডেলের কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা ক্যাশব্যাক পেল বগুড়ার হযরত আলী
নির্বাচিত

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা ক্যাশব্যাক পেল বগুড়ার হযরত আলী

তথ্য সংরক্ষণে অ্যান্ড্রয়েডের ১০টি গুরুত্বপূর্ণ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

তথ্য সংরক্ষণে অ্যান্ড্রয়েডের ১০টি গুরুত্বপূর্ণ অ্যাপ

এক চার্জে ৫০ বছর চলা পারমাণবিক ব্যাটারি পাল্টে দেবে ভবিষ্যৎ?
প্রযুক্তি সংবাদ

এক চার্জে ৫০ বছর চলা পারমাণবিক ব্যাটারি পাল্টে দেবে ভবিষ্যৎ?

Load More

ট্রেন্ডিং টপিক

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 October 2022

টেকনো পোভা ৪ সিরিজের নতুন ফোন বাজারে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix