Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সুরক্ষা সিস্টেম নিয়ে প্রতারণা বিষয়ে সতর্কীকরণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 11 October 2022
সংঘবদ্ধ চক্রের হাতে ‘সুরক্ষা অ্যাপে’র নিয়ন্ত্রণ
Share on FacebookShare on Twitter

সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম হতে জানা যাচ্ছে যে, বিভিন্ন প্রতারকচক্র সাধারণ মানুষকে সুরক্ষা সিস্টেমের মাধ্যমে টিকার বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রদানসহ প্রতারণা করে যাচ্ছে। কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনার জন্য ডিজিটাল প্লাটফর্ম “সুরক্ষা” তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের, আইসিটি অধিদপ্তর তৈরি করে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরকে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার জন্য কারিগরি সহায়তা প্রদান করে আসছে।

বিভিন্ন প্রতারকচক্র সুরক্ষা সিস্টেমের একাধিক ফিশিং ক্লোন সাইট তৈরি করে সনদ জালিয়াতির চেষ্টা করে, যা পরিলক্ষিত হলে আইসিটি অধিদপ্তর বিটিআরসি –এ অভিযোগের মাধ্যমে ক্লোন সাইট বন্ধ করে। সুরক্ষা সিস্টেমটির লিংক- https://surokkha.gov.bd। টিকা সনদের QR কোড স্ক্যান করলে উক্ত ওয়েবসাইট ব্যতীত অন্য কোন ডোমেইনে গেলে সে সনদটি ভুয়া/জাল সনদ। প্রতারকচক্র সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য প্রদানসহ প্রতারণা করার চেষ্টা করে যাচ্ছে।

সাধারণ জনগণের প্রতি আইসিটি অধিদপ্তরের পক্ষ থেকে উদাত্ত আহবান, প্রতারকচক্র হতে অধিক সতর্ক হউন। সরকারের গুরুত্বপূর্ণ নাগরিক সেবা প্রদানে সহায়তা করুণ। অনিয়ম বা প্রতারণা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুণ।

উল্লেখ্য, সুরক্ষা সিস্টেমে এখনও পর্যন্ত কোন প্রকার কারিগরি নিরাপত্তাজনিত সমস্যা পরিলক্ষিত হয়নি। সুরক্ষা সিস্টেম ব্যবহারের জন্য উন্মুক্ত করার পূর্বে SQTC (Software Quality Testing and Certification Center) কর্তৃক সনদপ্রাপ্ত। সিস্টেমটি সরকারের KPI প্রতিষ্ঠান 3-tier (NDC- National Data Center)-এ অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষিত রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বিভিন্ন সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদা মোতাবেক সুরক্ষা সিস্টেম ব্যবহারের নিমিত্ত ইউজার আইডি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মনোনীত উপযুক্ত প্রতিনিধির কাছে প্রদান করে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কোন ব্যবহারকারীকে সরাসরি ইউজার আইডি প্রদান করে না। প্রদানকৃত ইউজার –পাসওয়ার্ড ব্যবহার করে মনোনীত ব্যবহারকারী প্রতিবার সিস্টেমে লগইন করার সময় পূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রদানকৃত ব্যবহারকারীর স্ব স্ব মোবাইলে OTP (One Time Password) নিশ্চিত করেই কেবলমাত্র সিস্টেমে প্রবেশ করতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সুরক্ষা

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাশরাফির হাত থেকে ২০০% ক্যাশ ভাউচার পেয়ে মহাখুশি ওয়ালটন ফ্রিজের ক্রেতা
নির্বাচিত

মাশরাফির হাত থেকে ২০০% ক্যাশ ভাউচার পেয়ে মহাখুশি ওয়ালটন ফ্রিজের ক্রেতা

আইসিটির সব প্রকল্প মূল্যায়নের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

আইসিটি মন্ত্রণালয়ের ছয় খলনায়ক

মটোরোলা মোটো জি৫১ ৫জি বনাম টেকনো ক্যামন ১৮টিঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

মটোরোলা মোটো জি৫১ ৫জি বনাম টেকনো ক্যামন ১৮টিঃ কোনটি সেরা ফোন দেখে নিন

দেশে প্রতি দেড় ঘণ্টায় একটি গাড়ি সংযোজন করছে হুন্দাই
অটোমোবাইল

দেশে প্রতি দেড় ঘণ্টায় একটি গাড়ি সংযোজন করছে হুন্দাই

২০২১ সালে অর্ধেক স্মার্টফোনেই থাকবে ৩ ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে অর্ধেক স্মার্টফোনেই থাকবে ৩ ক্যামেরা

৫ হাজার তরুণের অংশগ্রহণে ‌‘উদ্যোক্তা মহাসম্মেলন’
নির্বাচিত

৫ হাজার তরুণের অংশগ্রহণে ‌‘উদ্যোক্তা মহাসম্মেলন’

Load More

ট্রেন্ডিং টপিক

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

ওয়্যারহাউজের জন্য হুমকি হতে পারে বারকোড স্ক্যানারের দুর্বলতা: ক্যাসপারস্কি

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক
বিবিধ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
প্রযুক্তি সংবাদ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 October 2022

সুরক্ষা সিস্টেম নিয়ে প্রতারণা বিষয়ে সতর্কীকরণ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix