Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাখির মৃত্যু থেকে শরীরে ক্যান্সার, ৫জি নেটওয়ার্ক সত্যি ক্ষতিকারক?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 27 November 2020
পাখির মৃত্যু থেকে শরীরে ক্যান্সার, ৫জি নেটওয়ার্ক সত্যি ক্ষতিকারক?
Share on FacebookShare on Twitter

৫জি নেটওয়ার্ক কবে থেকে ব্যবহার করা যাবে সেই নিয়ে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা কৌতুহলী! ৫জি, মোবাইল নেটওয়ার্কের পঞ্চম প্রজন্ম, যার মাধ্যমে 4G নেটওয়ার্কের থেকে ১০০ গুণ বেশি ইন্টারনেট স্পিড, উন্নত কল কোয়ালিটি ইত্যাদি উপভোগ করা যাবে। কিন্তু ৫জি সম্পর্কে অনেকেরই ধারণা হল এটি ক্ষতিকারক বিকিরণ বা রেডিয়েশন তৈরি করে যা পাখিদের হত্যা করে এবং মানুষের শরীরে ক্যান্সারের বীজ বপন করে। কারণ ৫জি নেটওয়ার্ক এর পূর্ববর্তী সেলুলার নেটওয়ার্কগুলির চেয়ে বেশ অনেকটাই আলাদা। 5G নেটওয়ার্ক সিগন্যালগুলি বহন করতে রেডিও তরঙ্গের ওপর নির্ভর করে এবং কানেকশনের জন্য এটির একাধিক অ্যান্টেনা এবং ট্রান্সমিটারের প্রয়োজন হয়। তবে সেলুলার নেটওয়ার্কের এই নতুন প্রজন্মটি সত্যিই ক্ষতিকারক কী না বা সাধারণ জনজীবনে এর কতটা প্রভাব পড়বে সেই নিয়েই আমরা এখন আলোচনা করব।

পদার্থবিজ্ঞানী এবং ক্যান্সার গবেষক ডেভিড রবার্ট গ্রিমস জানিয়েছেন, ৫জি তরঙ্গগুলি নন-আয়নাইজিং। যারা জানেননা তাদের সংক্ষেপে বলে রাখি, বিকিরণ বা রেডিয়েশনের দুটি ধরণ রয়েছে – আয়নাইজিং ও নন-আয়নাইজিং। আয়নাইজিং তরঙ্গগুলির তরঙ্গদৈর্ঘ্য স্বল্প হলেও এগুলির ফ্রিকোয়েন্সি বেশ উচ্চতর, যা মানবদেহের পক্ষে বিপজ্জনক।অন্যদিকে, নন-আয়নাইজিং তরঙ্গগুলি তরঙ্গদৈর্ঘ্যে দীর্ঘতর কিন্তু এগুলিতে কম ফ্রিকোয়েন্সি থাকে, যা মানুষের জন্য নিরাপদ বলে মনে করা হয়। এক্ষেত্রে 5G নেটওয়ার্ক যেহেতু নন-আয়নাইজিং, তাই এটি কতটা ক্ষতিকারক হবে সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়!

গ্রিমসের মতে, সূর্য থেকে আগত যে দৃশ্যমান আলোর সংস্পর্শ, রেডিও-তরঙ্গগুলির চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাছাড়া, মোবাইল বা ওয়্যারলেস নেটওয়ার্কগুলির বিকিরণ থেকে স্বাস্থ্যের সমস্যা হয় বা কোনো প্রাণীর ক্ষতি হয় এমন যথাযথ প্রমাণ এখনও অবধি পাওয়া যায়নি।

এদিকে অন্যান্য বেশ কিছু জায়গায় বলা হচ্ছে, কোনো অঞ্চলে বেশি সংখ্যক অ্যান্টেনা বা ট্রান্সমিটার ইনস্টল করা হলেও তাতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ট্রান্সমিটারের সংখ্যা বেশি হলে সেগুলি কম পাওয়ার সাপ্লাই ব্যবহার করবে। এতে 5G টাওয়ার থেকে বিকিরণের প্রকাশ অনেকটাই কম হবে। সুতরাং, আগামী দিনে 5G নেটওয়ার্ক চালু হলেও সাধারণ মানুষের খুব বেশি চিন্তিত হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয়না!

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইওএস ২৬.২ উন্মোচন করলো অ্যাপল, পাবেন একাধিক নতুন সুবিধা
নির্বাচিত

আইওএস ২৬.২ উন্মোচন করলো অ্যাপল, পাবেন একাধিক নতুন সুবিধা

অবৈধ মোবাইল ফোনের রাজত্বে এনইআইআরের স্থবিরতা: কে নাড়ায় ‘অদৃশ্য কলকাঠি?
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোনের রাজত্বে এনইআইআরের স্থবিরতা: কে নাড়ায় ‘অদৃশ্য কলকাঠি?

অপো এফ১১ ফোনে ৩ হাজার টাকা মূল্যছাড়
নির্বাচিত

অপো এফ১১ ফোনে ৩ হাজার টাকা মূল্যছাড়

সাড়ে তিন কোটি ট্যাব বিক্রির পরিকল্পনা স্যামসাংয়ের
নির্বাচিত

সাড়ে তিন কোটি ট্যাব বিক্রির পরিকল্পনা স্যামসাংয়ের

৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির ফোন আনছে স্যামসাং

মুছে ফেলা বার্তা সংরক্ষণ করছে অ্যালেক্সা
নির্বাচিত

মুছে ফেলা বার্তা সংরক্ষণ করছে অ্যালেক্সা

Load More

ট্রেন্ডিং টপিক

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক
নির্বাচিত

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন
প্রযুক্তি সংবাদ

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?
কিভাবে করবেন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

ঘরের আলো নিভিয়ে সুইচ বন্ধ করে দিয়েছেন। অথচ...

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 November 2020

পাখির মৃত্যু থেকে শরীরে ক্যান্সার, ৫জি নেটওয়ার্ক সত্যি ক্ষতিকারক?

Techzoom.TV |
TechzoomTV