Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলের সঙ্গে সমঝোতায় কোয়ালকমের বাজার বাড়ল ৩ হাজার কোটি ডলার!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
শনিবার, ২০ এপ্রিল ২০১৯
অ্যাপলের সঙ্গে সমঝোতায় কোয়ালকমের বাজার বাড়ল ৩ হাজার কোটি ডলার!
Share on FacebookShare on Twitter

পেটেন্ট ও রয়্যালটি নিয়ে অ্যাপলের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ মিটিয়েই ফোন চিপের বাজারে স্বরূপে ফিরতে শুরু করেছে কোয়ালকম। এ দুই মার্কিন জায়ান্ট সমঝোতার মাধ্যমে আইনি ঝামেলা মিটিয়ে নেয়ার পর পরই কোয়ালকমের বাজারমূল্য ৩ হাজার কোটি ডলার বেড়ে গেছে। সেসঙ্গে ফাইভজি চিপের বাজারে কোয়ালকমের নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং চীনা জায়ান্ট হুয়াওয়ের সঙ্গে একই ধরনের সমঝোতার পথও সুগম হলো বলে মনে করছেন অনেকে। খবর রয়টার্স।

গত মঙ্গলবার অ্যাপলের সঙ্গে বিবাদ মিটিয়ে নেয়ার ঘোষণার পর পরই কোয়ালকমের শেয়ারদর ২৩ শতাংশ পর্যন্ত বেড়ে লেনদেন শেষ হয়েছে। পরের দিন বেড়েছে ১৭ শতাংশ। দুই দশকের মধ্যে এমন মূল্যবৃদ্ধির দেখা পায়নি এ মার্কিন প্রযুক্তি কোম্পানি।

ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরাও অ্যাপল-কোয়ালকম সমঝোতার পর পরই কোয়ালকমের শেয়ারদর বৃদ্ধির ব্যাপারে নানা মন্তব্য করতে শুরু করেন। কমপক্ষে তিনটি ব্রোকারেজ হাউজ তাদের রেটিং বাড়ায় এবং টার্গেট মূল্য নয়বার বৃদ্ধি করে। পুঁজিবাজার পর্যবেক্ষক ২৫টি ব্রোকারেজ হাউজের মধ্যে ১৪টিই কোয়ালকমের শেয়ার কেনার সুপারিশ করে এবং বাকিরা ধরে রাখার পরামর্শ দেয়। বন্ডে বিনিয়োগকারীরাও ব্রোকারেজের সঙ্গে যোগ দেয়।

পুঁজিবাজারে এ আশাবাদের কিছু কারণ উল্লেখ করছেন বিশ্লেষকরা। যেমন এমন একটা সময় এ সমঝোতা হলো, যখন সম্ভাবনাময় ফাইভজি প্রযুক্তি বাজারে এসে গেছে। ফলে ২০১০-এর দশকে কোয়ালকম যেভাবে ফোরজির বাজারে একাধিপত্য করেছিল, একইভাবে ফাইভজির বাজারেও দ্রুতই প্রতিদ্বন্দ্বীদের কোণঠাসা করে ফেলবে বলে মনে করা হচ্ছে। এ কারণে এ সমঝোতাকে ‘গেম চেঞ্জিং’ বলে বর্ণনা করেছেন ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভিস।

কোয়ালকমের জন্য আরো বড় সুযোগ তৈরি করে দিচ্ছে আরেক মার্কিন চিপ নির্মাতা ইন্টেল। গত বছর পর্যন্ত অ্যাপলের প্রধান চিপ সরবরাহকারী ছিল তারা। কোয়ালকমের সঙ্গে অ্যাপলের সমঝোতার পর ইন্টেল মডেম চিপ ব্যবসা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে শুধু ইন্টেলের বার্ষিক ২০০ কোটি ডলারের বাজার অংশীদারিত্ব পেয়ে যাবে কোয়ালকম।

অ্যাপলের মতো হুয়াওয়ের সঙ্গেও মডেমের পেটেন্ট ও রয়্যালটি নিয়ে বিরোধ আছে কোয়ালকমের। বিশ্লেষকদের হিসাবে, বিবাদ চলাকালীন রয়্যালটি বাবদ অ্যাপলের কাছে কোয়ালকমের পাওনা রয়েছে ৫০০ কোটি ডলার। হুয়াওয়েও একইভাবে রয়্যালটি আটকে রেখেছে।

এখন হুয়াওয়ের সঙ্গেও সমঝোতা সেরে ফেলতে পারলে কোয়ালকম যেমন এ রয়্যালটি আদায় করতে পারবে, তেমনি আইনি লড়াইয়ে বিপুল অর্থ ব্যয়ও অনেকখানি কমিয়ে আনতে সক্ষম হবে। পাশাপাশি ফাইভজি মডেমে পূর্ণ মনোযোগ দেয়ারও সুযোগ পাবে।

তবে এ সমঝোতার ফলে অ্যাপলও লাভবান হবে বলে মনে করা হচ্ছে। এতে ফাইভজি ফোন সরবরাহের ক্ষেত্রে দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যামসাং ইলেকট্রনিকস এবং চীনা হুয়াওয়ের সঙ্গে পার্থক্য অনেকখানি কমিয়ে আনতে পারবে অ্যাপল।

Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

চলতি সপ্তাহেই বাজারে আসবে গ্যালাক্সি বুক ফোর
নির্বাচিত

চলতি সপ্তাহেই বাজারে আসবে গ্যালাক্সি বুক ফোর

গুগল ক্রোম সার্চে সাজেশন বন্ধ করার উপায়
কিভাবে করবেন

গুগল ক্রোম সার্চে সাজেশন বন্ধ করার উপায়

কেমন হলো ভিভো ভি৪০ লাইট এর এআই ফিচার
নির্বাচিত

কেমন হলো ভিভো ভি৪০ লাইট এর এআই ফিচার

গুগল পিক্সেল ১০ প্রো: সম্ভাব্য স্পেসিফিকেশন, ডিজাইন ও নতুন ফিচার
নির্বাচিত

গুগল পিক্সেল ১০ প্রো: সম্ভাব্য স্পেসিফিকেশন, ডিজাইন ও নতুন ফিচার

আইফোন সারারাত চার্জ দিলেও সমস্যা নাই
নির্বাচিত

আইফোন সারারাত চার্জ দিলেও সমস্যা নাই

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
নির্বাচিত

‘নগদ’-এর উদ্ভাবন অনুসরণে আগ্রহ বিশ্বের

Load More

ট্রেন্ডিং টপিক

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!
অর্থ ও বাণিজ্য

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার
প্রযুক্তি বাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের
প্রযুক্তি বাজার

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix