Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রীন এইচ আর প্রফেশনালস বাংলাদেশের আরেকটি অর্জন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 26 November 2022
গ্রীন এইচ আর প্রফেশনালস বাংলাদেশের আরেকটি অর্জন
Share on FacebookShare on Twitter

ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও)”সোস্যাল কন্ট্রিবিউশন এওয়ার্ড” এ ভূষিত করলো ‘গ্রীন এইচ আর প্রফেশনালস বাংলাদেশ’ কে।

ধারাবাহিক জ্ঞান চর্চা এবং গ্রীন মানবসম্পদ উন্নয়নে অবদানের জন্যে ‘ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও)’ এর ৫ম কনভেনশনে “সোস্যাল কন্ট্রিবিউশন এওয়ার্ড” এ ভূষিত করা হলো ‘গ্রীন এইচ আর প্রফেশনালস বাংলাদেশ’ কে।

গতকাল (২৫শে নভেম্বর শুক্রবার) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হওয়া ‘এফ বি এইচ আর ও’ এর এইচ আর কনভেনশনে গ্রীন এইচ আর প্রফেশনালস বাংলাদেশের প্রেসিডেন্টের হাতে স্বীকৃতিপত্র তুলে দেন এফবিএইচআরও প্রেসিডেন্ট মোঃ মোশাররফ হসেন এবং কনভেনশন চেয়ার ড. ফরিদ এ সোবাহানি। 

এই কনভেনশনে মাননীয় শিক্ষা মন্ত্রী, দেশবরেণ্য ব্যবসায়ীক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক অতিথী এবং কর্পোরেট লিডারদের বক্তৃতা এবং প্যানেল ডিসকাশনের আয়োজনও ছিলো। বক্তব্য রেখেছেন ড. দীপু মনি, মন্ত্রী- শিক্ষা মন্ত্রণালয়,  ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান, ভারতের এনএসটিডি এর প্রেসিডেন্ট ড. নটরাজ রয়, আইপিএম শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট প্রফেসর অজন্তা ধর্মসিড়ি, মাইন্ড ম্যাপার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এজাজুর রহমান, অপটিম্যাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল বাহার জাহিদ সহ আরো অনেক প্রথিতযশা ব্যক্তিবর্গ। গ্রীন এইচআর এর প্রায় ৬৫ মেম্বার সহ ৪৫০ জন অতিথির এই বড় প্রোগ্রাম পুরো ক্যাম্পাসে এনে দিয়েছে নতুন আমেজ। টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে মানুষ, পৃথিবী আর মুনাফাকে কীভাবে একই বিন্দুতে ব্যবহার করা যায় সেটাই ছিলো এই কনভেনশনের মূল বিষয়বস্তু।

গ্রীন এইচ আর প্রফেশনালস বাংলাদেশকে নিয়ে কিছু কথাঃ

গ্রীন এইচ আর প্রফেশনালস বাংলাদেশের সাপ্তাহিক পাঠচক্র হয় প্রতি সপ্তাহেই যা এই পর্যন্ত ১৮৯ সপ্তাহ কোন বিরতি ছড়ায় চলমান আছে। এই পাঠচক্রে এখানকার সদস্যরা একটি নির্দিষ্ট বইয়ের উপর আলোচনা, পর্যালোচনা এবং রিভিউ করে থাকেন। সদস্যদের অংশগ্রহণ তাদের সাপ্তাহিক অধিবেশনকে অনেক বেশি আকর্ষণীয় ও শিক্ষণীয় করে তোলে।

পাঠচক্রের পাশাপাশি এখানে সদস্যদের ফ্রী ক্যারিয়ার কন্সাল্টেন্সিও করা হয়। বিভিন্ন ধরনের ট্রেইনিং আর ওয়ার্কশপও করে থাকে সংগঠনটি। সাম্প্রতিক সময়ে পাওয়ার বি আই এর উপর ট্রেইনিং সহ সমসাময়িক কিন্তু প্রয়োজনীয় অনেক বিষয়ের উপর ট্রেইনিং আয়োজন করেছে গ্রীন এইচ আর প্রফেশনাল বাংলাদেশ। ভ্যাট ট্যাক্স কন্সাল্টেশন এবং জব প্লেসমেন্টেও সরাসরি কাজ করছেন এখানকার সদস্যরা।

এছাড়া বাৎসরিক পিকনিক, এইচ আর সেমিনার, ইউনিভার্সিটি ইভেন্ট সহ নানা কার্যক্রমে সবসময় মুখরিত থাকে গ্রীন এইচ আর প্রফেশনাল বাংলাদেশ। এখানে নিয়মিত আসেন নবীন এবং প্রবীণ কর্পোরেট ব্যক্তিত্বরা।

গ্রীন এইচ আর প্রফেশনাল বাংলাদেশ ফাউন্ডেশন এবং ইনিস্টিটিউট তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে আছে। দেশের প্রতিষ্ঠানগুলোতে গ্রীন এইচআর এর চর্চা বাড়ানো এবং বড় পরিসরে দেশ ও দশের উন্নতির জন্যে কাজ করাই হবে এই সংগঠনের মূল উদ্দেশ্য। 

বর্তমানে সংগঠনটি ফ্রী হেড হান্টিং এবং এইচ আর কন্সাল্টেন্সিতে কাজ করে যাচ্ছে।

গ্রীন এইচ আর প্রফেশনাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা রওশন আলী বুলবুল বলেন, “গ্রীন এইচ আর প্রফেশনালস বাংলাদেশ বর্তমানে একটি দক্ষ বাংলাদেশ গড়ার সুদুরপ্রসারি লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে নিয়মিত লার্নিং সেশন, সভা – সেমিনার ও ট্রেইনিং আয়োজন সহ গ্র‍্যাজুয়েটদের চাকরির সুযোগও তৈরি করে দিচ্ছি আমরা। একদিন গ্রীন এইচ আর প্রফেশনাল বাংলাদেশ দেশের বড় পরিবর্তনে উল্লেখযোগ্য অবস্থানে যাবে বলে আমাদের বিশ্বাস”।

গ্রীন এইচ আর বাংলাদেশের নিয়মিত লার্নিং সেশনে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট ব্যক্তিত্ব থেকে শুরু করে উদ্যেক্তা এবং শিক্ষকেরা উপস্থিত থাকেন। তাদের অভিজ্ঞতা আর আলোচনা এসব সেশনকে আলাদা করে তুলেছে।

“এমন স্বীকৃতি আমাদের কার্যক্রমকে আরো উৎসাহিত করবে। ‘এফবিএইচআরও’কে আন্তরিক ধন্যবাদ এই এওয়ার্ডের জন্যে। এই স্বীকৃতি আমাদের সংগঠনের প্রতিটি সদস্যের জন্যে সম্মান বয়ে এনেছে” বলেন গ্রীন এইচ আর প্রফেশনালস বাংলাদেশের মুখপাত্র রওশন আলী বুলবুল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের গোপন নেটওয়ার্কের উদ্বেগ
টেলিকম

হুয়াওয়ের গোপন নেটওয়ার্কের উদ্বেগ, জাতীয় নিরাপত্তায় ঝুঁকি দেখছে যুক্তরাষ্ট্র

উন্মোচনের আগেই বাতিল গুগলের ‘এআই স্টুডিও’ অ্যাপ, যুক্ত হচ্ছে জেমিনাইতে
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের আগেই বাতিল গুগলের ‘এআই স্টুডিও’ অ্যাপ, যুক্ত হচ্ছে জেমিনাইতে

ক্রুসিয়াল ব্রান্ডের র‌্যাম বাজারে ছেড়েছে স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

ক্রুসিয়াল ব্রান্ডের র‌্যাম বাজারে ছেড়েছে স্মার্ট টেকনোলজিস

জিনপিংয়ের কাছ থেকে শাওমি ফোন উপহার পেলেন লি, আড়িপাতা নিয়ে রসিকতা
প্রযুক্তি সংবাদ

জিনপিংয়ের কাছ থেকে শাওমি ফোন উপহার পেলেন লি, আড়িপাতা নিয়ে রসিকতা

বাংলাদেশে আসছে ইনফিনিক্সের ল্যাপটপ ‘ইনবুক’
নির্বাচিত

বাংলাদেশে আসছে ইনফিনিক্সের ল্যাপটপ ‘ইনবুক’

ভুল তথ্য নিয়ে ঘুরছে করোনাভাইরাস
প্রযুক্তি সংবাদ

ভুল তথ্য নিয়ে ঘুরছে করোনাভাইরাস

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 November 2022

গ্রীন এইচ আর প্রফেশনালস বাংলাদেশের আরেকটি অর্জন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix