Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইডিয়া প্রকল্প ও মাইক্রোসফটের এলওআই স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 15 December 2022
আইডিয়া প্রকল্প ও মাইক্রোসফটের এলওআই স্বাক্ষর
Share on FacebookShare on Twitter

ডিপ টেকনোলজি স্টার্টআপদের সহায়তার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ – আইডিয়া প্রকল্প এর সাথে লেটার অব ইন্টেন্ট (এলওআই) স্বাক্ষর করেছে মাইক্রোসফট।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইডিয়া প্রকল্প কার্যালয়ে আইডিয়ার প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো. আলতাফ হোসেন এবং মাইক্রোসফটের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইউসুপ ফারুক চুক্তি স্বাক্ষর করেন। এসময় আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামীসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মাইক্রোসফট ফর স্টার্টআপ ফাউন্ডারস হাব’ প্রোগ্রামের সুবিধা নেয়ার সুযোগ প্রদান করে স্থানীয় স্টার্টআপগুলোকে সহায়তা করবে মাইক্রোসফট। ‘ভিজ্যুয়াল স্টুডিও’, ‘গিটহাব’, এম৩৬৫, ‘পাওয়ার প্ল্যাটফর্ম’ ও ‘ডায়নামিক ৩৬৫’-সহ মাইক্রোসফটের বিভিন্ন টুলস এবং প্ল্যাটফর্মের সকল সুবিধা প্রদান করবে এ প্ল্যাটফর্ম।

যোগ্য স্টার্টআপগুলো ওয়ান টু ওয়ান টেকনিক্যাল অ্যাডভাইজরি সেশন এবং ২৪/৭ প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন বিশেষজ্ঞ দিক-নির্দেশনাগত সুবিধা পাবেন। যা তাদের সকল প্রতিবন্ধকতা কাটিয়ে ব্যবসায়িক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। মাইক্রোসফট মেন্টর নেটওয়ার্ক থেকে তারা বিশেষায়িত মেন্টরশিপ-এর সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়াও টেইলর্ড লার্নিং পাথস, কন্টেন্ট এবং ইভেন্টের মাধ্যমে উদ্যোক্তারা তাদের স্টার্টআপ যাত্রার পরবর্তী ধাপে উন্নীত হওয়ার সুযোগ লাভ করবেন।

অনুষ্ঠানে আইডিয়ার প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো. আলতাফ হোসেন বলেন, বর্তমানে, বাংলাদেশে প্রায় ২৫শ’ স্টার্টআপ এবং ইম্প্যাক্ট এন্টারপ্রাইজ রয়েছে। প্রতি বছর এই তালিকায় যুক্ত হচ্ছে ২শ’রও বেশি স্টার্টআপ। এক্ষেত্রে এ অংশীদারিত্ব বাংলাদেশি স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে একটি সময়োপযোগী উদ্যোগ। আমাদের দেশের স্টার্টআপগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তি এবং টুল দিয়ে সহায়তা করে দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করছে মাইক্রোসফট।

দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের মাধ্যমে ১৫ লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। যা দেশের জিডিপি’তে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। স্টার্টআপগুলোর বিভিন্ন সল্যুশনের মাধ্যমে উপকৃত হচ্ছে সাড়ে ৭ লাখেরও বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ। এতে করে দেশব্যাপী উদ্যোক্তারা ব্যাবসা করার ক্ষেত্রে নানান সুবিধা উপভোগ করতে পারছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যের ও নিরাপদ ৫ ভিপিএন
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যের ও নিরাপদ ৫ ভিপিএন

মেটার লুইজিয়ানা ডেটা সেন্টারে ৩.৩ বিলিয়ন ডলারের করছাড়
প্রযুক্তি সংবাদ

মেটার লুইজিয়ানা ডেটা সেন্টারে ৩.৩ বিলিয়ন ডলারের করছাড়

বিটকয়েনের সঙ্গে যুক্ত হলো পেপাল
নির্বাচিত

যুক্তরাজ্যের বাজারে ক্রিপ্টো সেবা আনছে পেপাল

রেডমি ১২সি স্মার্টফোনে মূল্যছাড়
প্রযুক্তি সংবাদ

রেডমি ১২সি স্মার্টফোনে মূল্যছাড়

বাজারে এলো কম দামি আইফোন
নির্বাচিত

বাজারে এলো কম দামি আইফোন

কমবয়সীদের গ্রাস করছে ডিজিটাল ডিমেনশিয়া, মুক্তির উপায়
নির্বাচিত

কমবয়সীদের গ্রাস করছে ডিজিটাল ডিমেনশিয়া, মুক্তির উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ
নির্বাচিত

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন
টেলিকম

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

ছবি, ভিডিও, অ্যাপ ও বিভিন্ন ফাইল জমতে জমতে...

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 December 2022

আইডিয়া প্রকল্প ও মাইক্রোসফটের এলওআই স্বাক্ষর

Techzoom.TV |
TechzoomTV