Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন দেশের অর্থনৈতিক বিকাশ, অগ্রগতি ও প্রবৃদ্ধিতে অবদান রাখছে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী ও ভূমি সচিবের হেডকোয়ার্টার পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
ওয়ালটন দেশের অর্থনৈতিক বিকাশ, অগ্রগতি ও প্রবৃদ্ধিতে অবদান রাখছে: ভূমিমন্ত্রী
Share on FacebookShare on Twitter

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ওয়ালটন দেশের গর্ব। এই প্রতিষ্ঠান জাতীয় সম্পদে পরিণত হয়েছে। ওয়ালটন দেশের অর্থনৈতিক বিকাশ, অগ্রগতি ও প্রবৃদ্ধিতে বিশাল অবদান রাখছে। তারা ফ্রিজ, এলইডি টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, স্মার্টফোন ইত্যাদি পণ্য উৎপাদন করছে। একটা ফ্রিজ তৈরির প্রয়োজনীয় এ টু জেড (সমস্ত) উপকরণ নিজেরাই তৈরি করছে। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার দেশগুলোতে পণ্য রপ্তানি করছে। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।

বুধবার (২১ ডিসেম্বর, ২০২২) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন ভূমিমন্ত্রী। সেসময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান।

অতিথিরা সকালে হেডকোয়ার্টার কমপ্লেক্সে পৌঁছলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম আশরাফুল আলম, এস এম রেজাউল আলম ও এস এম মঞ্জুরুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।

হেডকোয়ার্টার প্রাঙ্গনে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এরপর তারা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। পরে অতিথিরা ওয়ালটনের রেফ্রিজটারেটর, কম্প্রেসর, লিফট, মেটাল কাস্টিং, মোল্ড, এসএমটিসহ বিভিন্ন পণ্য ও যন্ত্রাংশের অত্যাধুনিক প্রযুক্তির প্রোডাকশন প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ওয়ালটনে এসে আমার ধারণাই পাল্টে গেছে। ওয়ালটন এতো সুন্দর ও ইন্ট্রিগ্রেটেড একটা ম্যানুফ্যাকচারিং ভিলেজ গড়ে তুলেছে। দেশের অনেক বড় বড় গ্রুপের ব্যাকওয়ার্ড লিংকেজ ফ্যাক্টরি থাকলেও তা বিচ্ছিন্নভাবে রয়েছে। কিন্তু ওয়ালটন একটা জায়গাতেই ফিনিশড গুডস ও খুচরা যন্ত্রাংশের ম্যানুফ্যাকচারিং প্লান্ট গড়ে তুলেছে। অনেক শ্রম ও চ্যালেঞ্জ নিয়ে একটা ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ভিলেজ গড়ে তোলায় ওয়ালটনের উদ্যোক্তাদের ধন্যবাদ।

তিনি আরো বলেন, এক সময় দেশের ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা মেটানো হতো আমদানিকৃত পণ্য দিয়ে। ওয়ালটন এখন ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি আনুষঙ্গিক যন্ত্রাংশও উৎপাদন করছে। বিশ্বের বড় বড় ব্র্যান্ড বাংলাদেশের ওয়ালটনের কাছ থেকে পণ্য নিচ্ছে। এটা আমাদের জন্য বিশাল অর্জন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বিকাশ, অগ্রগতি ও প্রবৃদ্ধিতে ওয়ালটনের মতো বেসরকারি খাতের অবদান অনেক। স্থানীয় চাহিদা মিটিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা ছাড়িয়ে গেছে। তারা একদিকে আমদানি নির্ভরতা কমিয়েছে, অন্যদিকে পণ্য রপ্তানির মাধ্যমে দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে।

সরকার দেশীয় প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমি মন্ত্রণালয় এবং অফিসগুলোকে ডিজিটালাইজেশন কার্যক্রমে দেশীয় উদ্যোক্তারা যাতে অংশ নিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ তানভীর রহমান, কর্নেল (অবঃ) শাহাদাত আলম, ইউসুফ আলী, মোস্তফা নাহিদ হোসেন, সোহেল রানা, ফিরোজ আলম, ইয়াসির আল ইমরান, মাহফুজুর রহমান, আল ইমরান, এস এম জাহিদ হাসান, শাহিনূর সুলতানা ও তোফায়েল আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, শরীফ হারুনুর রশীদ, শাহজালাল হোসেন লিমন, আবদুল্লাহ আল মামুন, মোহসিন আলী মোল্লা প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ISO সনদ পেলো এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড
প্রযুক্তি সংবাদ

ISO সনদ পেলো এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড

পরিধেয় প্রযুক্তিপণ্যে বাজারে দ্বিতীয় অবস্থানে শাওমি
নির্বাচিত

পরিধেয় প্রযুক্তিপণ্যে বাজারে দ্বিতীয় অবস্থানে শাওমি

ইউএস আইটি কানেক্ট স্থাপনে আইসিটি প্রতিমন্ত্রীর প্রস্তাব
প্রযুক্তি সংবাদ

ইউএস আইটি কানেক্ট স্থাপনে আইসিটি প্রতিমন্ত্রীর প্রস্তাব

অ্যাপলের প্রতিদ্বন্দ্বী চলে এসেছে : হুয়াওয়ে
নির্বাচিত

অ্যাপলের প্রতিদ্বন্দ্বী চলে এসেছে : হুয়াওয়ে

উপদেষ্টার দায়িত্ব পালনকালে আমার বা পরিবারের নামে জমি-ফ্ল্যাট কেনা হয়নি: নাহিদ ইসলাম
প্রযুক্তি সংবাদ

উপদেষ্টার দায়িত্ব পালনকালে আমার বা পরিবারের নামে জমি-ফ্ল্যাট কেনা হয়নি: নাহিদ ইসলাম

গ্যালাক্সি এস২৬ আল্ট্রায় থাকতে পারে সনির ২০০এমপি ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ আল্ট্রায় থাকতে পারে সনির ২০০এমপি ক্যামেরা

Load More

ট্রেন্ডিং টপিক

বিদ্যুৎ বিল কমানোর ‘পাওয়ার সেভার’ মেশিন আসলেই কাজ করে?
নির্বাচিত

বিদ্যুৎ বিল কমানোর ‘পাওয়ার সেভার’ মেশিন আসলেই কাজ করে?

দরপতনের শীর্ষে বেক্সিমকো
অর্থ ও বাণিজ্য

দরপতনের শীর্ষে বেক্সিমকো

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ ডিসেম্বর ২০২২

ওয়ালটন দেশের অর্থনৈতিক বিকাশ, অগ্রগতি ও প্রবৃদ্ধিতে অবদান রাখছে: ভূমিমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV