Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাণিজ্য মেলায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সাশ্রয়ী ওয়ালটন এসিতে সরাসরি বিদ্যুৎ খরচ দেখার সুবিধা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 19 January 2023
বাণিজ্য মেলায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সাশ্রয়ী ওয়ালটন এসিতে সরাসরি বিদ্যুৎ খরচ দেখার সুবিধা
Share on FacebookShare on Twitter

রাজধানীর পূর্বাচলে চলছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে চলা এই মেলায় অত্যাধুনিক ও টেকসই প্রযুক্তির পরিবেশবান্ধব বিভিন্ন পণ্য প্রদর্শন করছে ওয়ালটন। যার মধ্যে রয়েছে ওয়ালটনের স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, হোম ও কিচেনের জন্য বিভিন্ন স্মার্ট অ্যাপ্লায়েন্স, মোস্ট সাইলেন্স ও ডিউর‌্যাবল রোবাস্ট কম্প্রেসর, সর্বাধুনিক ফিচারের ল্যাপটপ ও মোবাইল ফোন, ই-বাইক, লিফটসহ এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) নির্ভর নানান গৃহস্থালী পণ্য।

মেলায় ওয়ালটনের দৃষ্টিনন্দন প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি। ‘ইনভার্না’ (এক্সট্রিম সেভার) সিরিজের ওয়ালটনের এই এসি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউটশন (বিএসটিআই) কর্তৃক ৫.৫ স্টার এনার্জি রেটিং প্রাপ্ত। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষায় দেখা গেছে ইকো মুডে ১ টনের এসিটি ব্যবহারে ঘন্টায় বিদ্যুৎ খরচ হচ্ছে মাত্র ২.১৯ টাকা। এই এসিতে আরো রয়েছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি, স্মার্ট কন্ট্রোলসহ নানান অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার।

বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে ইনভার্না সিরিজের এসির এই বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি সরাসরি দেখার ব্যবস্থা রয়েছে। এসির বিদ্যুৎ সংযোগের সঙ্গে স্থাপন করা হয়েছে একটি পাওয়ার মিটার। যেখানে প্রতি মিনিটে কত ওয়াট বিদ্যুৎ যাচ্ছে, কত ইউনিট বিল আসছে, সব কিছু তাৎক্ষণিক দেখা যাচ্ছে। মেলায় আগত দর্শনার্থীরাও এমন বিদ্যুৎ সাশ্রয়ী এসি দেখে অবাক হচ্ছেন। আসন্ন গরমে এই এসিটি কিনবেন বলে জানিয়েছেন অনেকেই।

মেলায় দর্শনার্থীদের বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি দেখাচ্ছেন ওয়ালটন এসির সার্ভিস এক্সপার্ট সাইদুর রহমান জয়। তিনি জানান, বাণিজ্য মেলায় সরাসরি পণ্য বিক্রি করছে না ওয়ালটন। তবে প্রতিষ্ঠানটির অনলাইন শপ ই-প্লাজা থেকে যেকোনো পণ্য কেনা যাচ্ছে। এক্ষেত্রে প্যাভিলিয়নে বসে অর্ডার দিলে এসিসহ সব ধরনের পণ্যে ১০ শতাংশ মূল্যছাড় পাচ্ছেন গ্রাহক। রয়েছে হোম ডেলিভারির সুবিধা। এর পাশাপাশি ওয়ালটন এসিতে গ্রাহক পাচ্ছেন ফ্রি ইন্সটলেশন।
ওয়ালটন এসি রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ‘ইনভার্না’ (এক্সট্রিম সেভার) সিরিজের ১ টনের এই এসিটির ইনপুট পাওয়ার ৬৯০ ওয়াট। অর্থাৎ এসিটি চলতে সর্বোচ্চ ৬৯০ ওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। প্রতিদিন ইকো মোডে ৮ ঘন্টা করে চালালে মাসে এসিটিতে বিদ্যুৎ খরচ হবে মাত্র ১০৬.৮ ইউনিট। আবাসিক বিদ্যুতের রেট অনুযায়ী এক্ষেত্রে পুরো মাসে বিল আসবে ৫২৬ টাকা। অর্থাৎ প্রতি ঘন্টায় মাত্র ২.১৯ টাকা।

তিনি জানান, থ্রি ইন ওয়ান কনভার্টার প্রযুক্তি থাকায় এই এসি গ্রাহকের রুমের আয়তন অনুযায়ী টন বা বিটিইউ পার আওয়ারে রূপান্তর সুবিধা রয়েছে। অর্থাৎ ১ টন বা ১২ হাজার বিটিইউ পার আওয়ার এর এই এসিটি প্রয়োজন মতো রুম সাইজ অনুসারে রিমোট বা স্মার্টফোনের সাহায্যে রূপান্তর করা যায় পৌনে এক টন বা ৯ হাজার বিটিইউ পার আওয়ার এবং আধা টন বা ৬ হাজার বিটিইউ পার আওয়ার এসিতে।

ওয়ালটনের এই এসিটিতে আরো রয়েছে এয়ার প্লাজমা প্রযুক্তি। যা বাতাসে বিদ্যমান ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে ঘরে স্বাস্থ্যকর ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সম্পন্ন এই এসিতে ব্যবহৃত হয়েছে পরিবেশবান্ধব আর-৩২ রেফ্রিজারেন্ট। যা বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি বিশ্ব নির্মল রাখে।

ফ্রস্ট ক্লিন টেকনোলজি থাকায় এসিটি নিজেই নিজেকে পরিস্কার করে। এ প্রযুক্তিতে ইভাপোরেটরে আইস তৈরির মাধ্যমে ইনডোর ইউনিট-এ বিদ্যমান ধূলিকণা স্বয়ংক্রিয়ভাবে পরিস্কার হয়। স্মার্ট কন্ট্রোল সুবিধা থাকায় স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে এই এসি নিয়ন্ত্রণ করা যায়। অ্যাপের মাধ্যমে এসির বিদ্যুৎ খরচ থেকে শুরু করে স্মার্টফোনেই গ্রাহকরা প্রয়োজনীয় তথ্য মনিটর করতে পারেন।

জানা গেছে, স্টার রেটিং দ্বারা এসিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের বিদ্যুৎ সাশ্রয়ের সক্ষমতা বোঝায়। যে পণ্যের স্টার রেটিং যতো বেশি, সে পণ্য ততো বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। বাংলাদেশে একমাত্র ওয়ালটন এসিতেই বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত ৩ এর অধিক স্টার রেটিং রয়েছে।

এসিতে এক বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা দিচ্ছে ওয়ালটন। আন্তর্জাতিকমানের ওয়ালটন এসি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ৭৯টি সার্ভিস সেন্টারের পাশাপাশি প্রায় ৩০০ সার্ভিস পার্টনারের মাধ্যমে দেশব্যাপী এসির গ্রাহকদের সেবা দিচ্ছে ওয়ালটন। তাদের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানগণ প্রতি ১০০ দিন পর পর এসি ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ম্যালওয়্যার থেকে ডিভাইস সুরক্ষিত রাখার সেরা কয়েকটি সফটওয়্যার
নির্বাচিত

ম্যালওয়্যার থেকে ডিভাইস সুরক্ষিত রাখার সেরা কয়েকটি সফটওয়্যার

এসডি কার্ড অ্যাসোসিয়েশনে ফিরে এল হুয়াওয়ে
নির্বাচিত

এসডি কার্ড অ্যাসোসিয়েশনে ফিরে এল হুয়াওয়ে

বাজারে অ্যাসারের নতুন ল্যাপটপ স্পিন সেভেন রিফ্রেশড
নির্বাচিত

বাজারে অ্যাসারের নতুন ল্যাপটপ স্পিন সেভেন রিফ্রেশড

কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
প্রযুক্তি সংবাদ

কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মেয়ে হয়ে চাকরি ছেড়ে উদ্যোক্তার হওয়া সহজ ছিল না: শিমুর
উই

মেয়ে হয়ে চাকরি ছেড়ে উদ্যোক্তার হওয়া সহজ ছিল না: শিমুর

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিন ইন্টারনেট বন্ধ থাকবে ৩ ঘণ্টা

Load More

ট্রেন্ডিং টপিক

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ
সোশ্যাল মিডিয়া

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টও বিক্রি হচ্ছে কালোবাজারে

ফ্রেশ সুপার মার্টে উপায়ের ডিজিটাল পেমেন্ট
ই-কমার্স

ফ্রেশ সুপার মার্টে উপায়ের ডিজিটাল পেমেন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’

স্বচ্ছতা, সুশাসন ও আন্তর্জাতিক মানের ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি দিয়ে...

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 January 2023

বাণিজ্য মেলায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সাশ্রয়ী ওয়ালটন এসিতে সরাসরি বিদ্যুৎ খরচ দেখার সুবিধা

Techzoom.TV |
TechzoomTV