Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসুস উন্মোচন করলো দুর্দান্ত চার ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩
আসুস উন্মোচন করলো দুর্দান্ত চার ল্যাপটপ
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম গ্লোবাল ব্রান্ড আসুস গতকাল (বুধবার) ‘দ্য ইনক্রিডেবল আনফোল্ড’ ইভেন্টের মাধ্যমে নতুন বছরের শুরতেই চারটি ল্যাপটপ উন্মোচন করেছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে আসুস বাংলাদেশ বিজনেস পার্টনার ও সাংবাদিকদের সামনে ল্যাপটপগুলো প্রদর্শন করেছে। 

নতুন উন্মোচন করা চার ল্যাপটপ হলো- আসুস জেনবুক ১৭ ফোল্ড ওএলইডি, জেনবুক প্রো ১৪ ডুয়ো ওএলইডি (ইউএক্স৮৪০২), জেনবুক প্রো ১৬এক্স ওএলইডি (ইউএক্স৭৬০২) এবং জেনবুক এস ১৩ ওএলইডি (ইউএম৫৩০২)। 

অনুষ্ঠানে জানানো হয় জেনবুক ১৭ ফোল্ড ওএলইডি (ইউএক্স৯৭০২) এর দাম ৩,৯৯,৯৯০ টাকা, জেনবুক প্রো ১৪ ডুয়ো ওএলইডি (ইউএক্স৮৪০২) এর দাম ২,২৪,৯৯০ টাকা থেকে শুরু, জেনবুক প্রো ১৬এক্স ওএলইডি (ইউএক্স৭৬০২) এর দাম ৩,৬৪,৯৯০ টাকা এবং জেনবুক এস ১৩ ওএলইডি (ইউএম৫৩০২) এর দাম  ১,৫৫,৯৯০ টাকা থেকে শুরু। এই ল্যাপটপ চারটি ২৫ জানুয়ারি থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।

ল্যাপটপ উন্মোচনের ‘দ্য ইনক্রিডেবল আনফোল্ড’ ইভেন্টে আসুস গ্লোবাল টিমের পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক লিওন উ এবং বাংলাদেশের কান্ট্রি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (বিডিএম) মো. আল ফুয়াদ।   

আসুস দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক লিওন উ বলেন, ‘আসুস সবসময় চেষ্টা করে দুর্দান্ত সব পণ্য আনতে, যা আমাদের এই চারটি ল্যাপটপে প্রতিফলিত হয়েছে। আমাদের সামনের দিনের প্রচেষ্টা থাকবে, অসাধারণ এই বিষয়টিকে ভবিষ্যতেও ধরে রাখার। নানামুখী ব্যহারকারীদের জন্য বাংলাদেশে আমাদের সর্বশেষ ইনক্রিডেবল ল্যাপটপগুলো উন্মোচন করতে পেরে আমরা খুব আনন্দিত।’

আসুস বাংলাদেশের কান্ট্রি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ বলেন, ‘আমরা উদ্ভাবনে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেটি হাই-এন্ড প্রোডাক্টগুলোতে সবসময় ব্যবহার করি। এখন আমরা উদ্ভাবনী শক্তির সাহায্যে প্রযুক্তি জগতে সামনের দিকে বা অগ্রণী হিসেবে থাকতে চাই। সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের বাজারে সবশেষ প্রযুক্তির জেনবুক ল্যাপটপ উন্মোচন করা হলো।’ 

এ ছাড়া ইভেন্টে আসুসের বিজনেস পার্টনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এ.এস.এম আব্দুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার এবং পরিচালক জসিম উদ্দীন খন্দকার উপস্থিত ছিলেন। 

আসুস এর নতুন ল্যাপটপ সমূহের ফিচার

জেনবুক ১৭ ফোল্ড ওএলইডি (ইউএক্স৯৭০২)

জেনবুক ১৭ ফোল্ড ওএলইডি (ইউএক্স৯৭০২) বিশ্বের প্রথম ১৭.৩ ইঞ্চির ওএলইডি ফোল্ডেবল ল্যাপটপ। যা ফোল্ডেবল ক্যাটাগরিতে ইন্টেলের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তিতে আনা হয়েছে। ল্যাপটপটিতে আধুনিক মিনিমালিস্ট ডিজাইন করা হয়েছে, যা নানান ধরনের অফিস ও বাসাবাড়ির ব্যবহারকারীদের কাজের জন্য বিশেষভাবে কাজ করতে সক্ষম। ১২.৫ ইঞ্চির ল্যাপটপটি ফোল্ডেবল ওএলইডি, যাতে আছে ৪:৩ রেশিও এবং ১৭.৩ ইঞ্চির ২.৫-কে টাচস্ক্রিন। ল্যাপটপটির ওজন মাত্র ১.৫ কেজি। এতে থাকছে ৭৫ ওয়াটের ব্যাটারি, যা পাওয়ার ব্যাকআপের মাধ্যমে সারা দিনের কাজের সুবিধা নিশ্চিত করবে। এই ল্যাপটপটি বাজারে  ৩,৯৯,৯৯০ টাকায় পাওয়া যাবে। 

জেনবুক প্রো ১৪ ডুয়ো ওএলইডি (ইউএক্স৮৪০২)

নতুন জেনবুক প্রো ১৪ ডুয়ো ওএলইডি (ইউএক্স৮৪০২) ল্যাপটপটি এখন আরও বড় এবং পুরোটাই উজ্জ্বল টাচস্ক্রিন। এর ১৪.৫ ইঞ্চির ১৬:১০ রেশিও স্ক্রিনের মাধ্যমে দেয় দুর্দান্ত ভিজ্যুয়াল। ল্যাপটপটিতে থাকা দ্বাদশ প্রজন্মের ইন্টেল কোর আই৭-১২৭০০এইচ প্রসেসর ক্রিয়েটিভ সব কাজ ও মাল্টিটাস্কিংয়ে দেবে অসাধারণ পারফরম্যান্স। দ্রুতগতির ৩২ জিবি পর্যন্ত র‍্যাম এবং একটি আল্ট্রফাস্ট ২ টেরাবাইটের পিসিআইই ৪.০ এক্স৪ এসএসডি নিশ্চিত করে যে, এতে মেমোরি বা স্টোরেজে কোনো ধরনের বাধা থাকছে না। এই ল্যাপটপের দাম ২,২৪,৯৯০ টাকা থেকে শুরু। 

জেনবুক প্রো ১৬এক্স ওএলইডি (ইউএক্স৭৬০২)

জেনবুক প্রো ১৬এক্স ওএলইডি (ইউএক্স৭৬০২) ল্যাপটপটি আসছে ইনোভেটিভ ডিজাইনে। এছাড়া এর দ্বাদশ প্রজন্মের ইন্টেল কোর আই৯-১২৯০০এইচ প্রসেসরে পাওয়া যাবে শক্তিশালী পারফরম্যান্স। রয়েছে দ্রুতগতির ৩২ জিবি র‍্যাম এবং আল্ট্রাফাস্ট ২ টেরাবাইট পিসিআইই ৪.০ এক্স৪ এসএসডি, যা দেবে আল্টিমেট পাওয়ার। ল্যাপটপটির চেসিস ২.৪ কেজির, যা খুব সহজেই এক স্থান থেকে অন্যস্থানে নেওয়া যাবে। এতে থাকা ৯৬ ওয়াটের ব্যাটারি টানা ১০ ঘণ্টার ব্যাকআপ সুবিধা নিশ্চিত করে, ফলে কর্মদিবসে কোনো চিন্তা ছাড়াই এটি আপনাকে দেবে সারাদিনের ব্যাকআপ। ল্যাপটপটিতে বিশ্বের শীর্ষস্থানীয় ১৬ ইঞ্চির ফোরকে ওএলইডি এইচডিআর ৬০হার্জ টাচস্ক্রিন থাকায় অসাধারণ ভিজ্যুয়াল পাবেন ব্যবহারকারীরা। এই ল্যাপটপটি বাজারে ৩,৬৪,৯৯০ টাকায় পাওয়া যাবে। 

জেনবুক এস ১৩ ওএলইডি (ইউএম৫৩০২)

জেনবুক এস ১৩ ওএলইডি (ইউএম৫৩০২) হলো বিশ্বের সবচেয়ে হালকা ১৩.৩ ইঞ্চির ২.৪কে ওএলইডি ল্যাপটপ। ল্যাপটপটি আবার চারটি নতুন রঙে পাওয়া যাচ্ছে। এতে থাকা দীর্ঘস্থায়ী ৬৭ ওয়াটের ব্যাটারি দেবে ১৯ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ সুবিধা। এর ১৬:১০ রেশিও বড় স্ক্রিন দেবে বড় ধরনের ওয়ার্কস্পেস। ল্যাপটপটির অতিউজ্জ্বল স্ক্রিন দেয় অতি-স্পন্দনশীল কালার। ডিভা্সিটিতে রয়েছে এএমডি রাইজেন ৭, ৬৮০০ইউ মোবাইল প্রসেসর এবং সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত র‍্যাম। এছাড়া আরামদায়ক টাইপিং সুবিধা দিতে আসছে পূর্ণ-মাপের আসুস ইরগোসেন্স কীবোর্ডের সঙ্গে। এই ল্যাপটপের দাম ১,৫৫,৯৯০ টাকা থেকে শুরু।

Tags: আসুসজেনবুক ১৭ ফোল্ডজেনবুক প্রো ১৪ ডুয়োজেনবুক প্রো ১৬এক্সল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

একাধিক নতুন ফিচার যুক্ত হল ওয়ানপ্লাসের হাইড্রোজেন ওএস ১১ এ
নির্বাচিত

একাধিক নতুন ফিচার যুক্ত হল ওয়ানপ্লাসের হাইড্রোজেন ওএস ১১ এ

ভিভো এক্স৭০ প্রো প্লাস ৫জি: স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসরের ফোন
প্রযুক্তি সংবাদ

আসছে দ্বিতীয় প্রজন্মের নতুন স্মার্টফোন ভিভো এক্স৭০প্রো

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
নির্বাচিত

ইনস্টাগ্রামে রিলস বানানো আরও সহজ

কারও পৌষ মাস, কারও সর্বনাশ
প্রযুক্তি সংবাদ

কারও পৌষ মাস, কারও সর্বনাশ

৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন
নির্বাচিত

ভারতে আইফোনের রেকর্ড বিক্রি, ধুঁকছে অ্যান্ড্রয়েড বাজার

চাঁদে গিয়েছিল যে কম্পিউটার
প্রযুক্তি সংবাদ

চাঁদে গিয়েছিল যে কম্পিউটার

Load More

ট্রেন্ডিং টপিক

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকীতে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত
বিবিধ

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকীতে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%
অটোমোবাইল

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%

প্রথমবারে মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম আইসিবিএম পরীক্ষা চালাল ভারত
বিবিধ

প্রথমবারে মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম আইসিবিএম পরীক্ষা চালাল ভারত

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
বিবিধ

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

গ্যালাক্সি এস২৬ সিরিজের ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড ১৭–ভিত্তিক নতুন...

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ

বিকাশ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা কাটে কীভাবে?

প্রথম প্রান্তিকে ওয়ান ব্যাংকের আয় কমে ৩৪ পয়সা

প্রথম প্রান্তিকে ওয়ান ব্যাংকের আয় কমে ৩৪ পয়সা

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix