Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোয়েস্ট অপারেটিং সিস্টেম উন্মুক্ত করল মেটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 25 April 2024
কোয়েস্ট অপারেটিং সিস্টেম উন্মুক্ত করল মেটা
Share on FacebookShare on Twitter

অগমেন্টেড বা ভার্চুয়াল রিয়ালিটি, মিক্সড রিয়ালিটি হেডসেটের বাজারে শক্ত অবস্থান তৈরিতে কাজ করছে প্রযুক্তি জায়ান্টগুলো। এর অংশ হিসেবে মেটা প্লাটফর্ম এখন অন্য প্রতিষ্ঠানগুলোকে তাদের কোয়েস্ট হেডসেটের অপারেটিং সিস্টেম ব্যবহারের অনুমতি দিয়েছে। যার প্রথমে রয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এ সিদ্ধান্তের মাধ্যমে ভার্চুয়াল ও মিক্সড রিয়ালিটি ইন্ডাস্ট্রিতে আরো প্রভাব বিস্তার করতে চায় মেটা।

এখন থেকে অংশীদার প্রতিষ্ঠানগুলো মেটা হরাইজন ওএস নামের অপারেটিং সিস্টেম ব্যবহার করে নিজস্ব হেডসেট তৈরি করতে পারবে। এ অপারেটিং সিস্টেমে গেসচার রিকগনিশন (অঙ্গভঙ্গি শনাক্তকরণ), পাসথ্রু (ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট না খুলেও ব্যবহারকারী তার আশপাশের রিয়েল-টাইম ভিউ বা দৃশ্য দেখতে পাবে), আশপাশের দৃশ্য ও বস্তু চিহ্নিত করার মতো ফিচার রয়েছে।

আসুস ও লেনোভো নামের দুটি প্রতিষ্ঠান নির্দিষ্ট কার্যক্রমের জন্য হেডসেট তৈরিতে এ অপারেটিং সিস্টেম ব্যবহার করবে বলে জানিয়েছে। এছাড়া মাইক্রোসফটের এক্সবক্স গেমিং কনসোল থেকে অনুপ্রাণিত হয়ে কোয়েস্ট হেডসেটের একটি বিশেষ সংস্করণও তৈরি করছে বলে জানিয়েছে মেটা।

গুগল যেমন তার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে ওপেন সোর্স করে স্মার্টফোন প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তেমনভাবে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ভার্চুয়াল রিয়ালিটি ও মিক্সড রিয়ালিটি ডিভাইসকে আরো শক্তিশালী করবে এমন প্লাটফর্মের নিয়ন্ত্রণ চায়।

মেটা হরাইজন ওএস অ্যান্ড্রয়েড-ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম। মেটার প্রদর্শিত এক ভিডিওতে জাকারবার্গ অংশীদারদের তৈরি করতে পারে এমন বিভিন্ন ধরনের হেডসেটের উদাহরণ দেখিয়েছেন। যেমন ডিভাইস নির্মাতারা চাইলে শারীরিক ব্যায়ামের জন্য একটি লাইটওয়েট হেডসেট, বিনোদনের জন্য একটি হাই-রেজল্যুশন ও গেমিংয়ের জন্য হেপটিক ফিডব্যাকযুক্ত হেডসেট তৈরি করতে পারবে। এরই মধ্যে আসুসের রিপাবলিক অব গেমারস একটি গেমিং হেডসেট তৈরি করছে এবং লেনোভো উৎপাদনশীলতা ও বিনোদনকে মাথায় রেখে একটি মিক্সড রিয়ালিটি ডিভাইস নিয়ে কাজ করছে।

নতুন ডিভাইসগুলো বাজারে আসতে আরো কয়েক বছর সময় লাগবে। বর্তমানে ভিআর ও এমআর হেডসেটগুলো বেশির ভাগ ক্ষেত্রে গেমার ও কিছু ক্ষেত্রে ব্যবসায়িক প্রশিক্ষণ ও মিটিংয়ের জন্য ব্যবহার হয়।

মেটা ভিআর ও এমআর হেডসেটের বাজারে শীর্ষ কোম্পানি হলেও অ্যাপলের ভিশন প্রো বাজারে আসার পর এটি আরো বেশি প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। মেটা চায় গুগল প্লে অ্যাপগুলো তাদের ডিভাইসে কাজ করুক। কিন্তু গুগল এখনো এ বিষয়ে কিছু জানায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপারেটিং সিস্টেমওএসকোয়েস্ট অপারেটিং সিস্টেমমেটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক এক্সপো
নির্বাচিত

নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক এক্সপো

নিউজ সার্ভিস প্রকাশকদের টাকা দেবে গুগল
নির্বাচিত

নিউজ সার্ভিস প্রকাশকদের টাকা দেবে গুগল

গ্রাহক অভিযোগ শুনতে বিটিআরসি’র গণশুনানি ৩০ মার্চ
টেলিকম

গ্রাহক অভিযোগ শুনতে বিটিআরসি’র গণশুনানি ৩০ মার্চ

মোবাইল ফোনের দিন শেষ, মার্কেটে আসতে চলেছে বিকল্প
প্রযুক্তি সংবাদ

বৈধ মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমছে

‘ফর্মুলা ওয়ান’ নিয়ে অ্যাপলের সিনেমা, মূল ভূমিকায় ব্র্যাড পিট
প্রযুক্তি সংবাদ

‘ফর্মুলা ওয়ান’ নিয়ে অ্যাপলের সিনেমা, মূল ভূমিকায় ব্র্যাড পিট

সৌদিআরবের ডাটাভোল্ট বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে
প্রযুক্তি সংবাদ

সৌদিআরবের ডাটাভোল্ট বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে

Load More

ট্রেন্ডিং টপিক

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা
অটোমোবাইল

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 April 2024

কোয়েস্ট অপারেটিং সিস্টেম উন্মুক্ত করল মেটা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix