Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ইনটেলিজেন্ট’ রান্নাঘর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 January 2023
‘ইনটেলিজেন্ট’ রান্নাঘর
Share on FacebookShare on Twitter

গৃহসজ্জার নানা আধুনিক ট্রেন্ডের সাথে প্রতিনিয়ত বদলে যাচ্ছে আমাদের গোটা লাইফস্টাইল। চিরাচরিত ধারণার বাইরে গিয়ে চিন্তা করার প্রবণতা ও এর সাথে আধুনিক প্রযুক্তির সমন্বয় আমাদের প্রাত্যহিক জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। বর্তমানে আমাদের বাসাবাড়ি সহ জীবনের সকল ক্ষেত্রে ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইসের প্রতি নির্ভরতা বেড়েছে। আসবাবপত্র ও গৃহস্থালি পণ্যের ক্ষেত্রেও তাই ‘স্মার্ট’ ডিভাইসগুলো এখন আধুনিক বাসাবাড়ির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এর মধ্যে অধিকাংশ বাসায় রান্নাঘরের অ্যাপ্লায়েন্সগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়।

ভিন্ন ভিন্ন ধরণ ও কার্যকারীতা সম্পন্ন রান্নাঘরের অ্যাপ্লায়েন্স বা অনুষঙ্গের সমন্বয়ে গড়ে ওঠে আধুনিক গৃহীর স্মার্ট রান্নাঘর; যার মধ্যে অন্যতম হল রেফ্রিজারেটর। জীবনকে আরেকটু সহজ করে তোলার জন্য একটি স্মার্ট ও ইনটেলিজেন্ট রান্নাঘর গড়ে তুলতে আপনিও এমন নতুন প্রযুক্তির স্মার্ট রেফ্রিজারেটর নিয়ে আসতে পারেন আপনার রান্নাঘরে। তবে স্মার্ট রেফ্রিজারেটরের পূর্ণ সুবিধা পেতে আপনাকে মাথায় রাখতে হবে খুঁটিনাটি আরো কিছু বিষয়। চলুন, জেনে নেওয়া যাক একটি ‘ইনটেলিজেন্ট’ রান্নাঘর গড়ে তোলার জন্য প্রয়োজনীয় কিছু পরামর্শ।

প্রথমেই চাই স্মার্ট কানেক্টিভিটি

ইনটেলিজেন্ট রান্নাঘরের মূল বৈশিষ্ট্য হল এর স্মার্ট কানেক্টিভিটি। তাই সবার আগে রান্নাঘরের রেফ্রিজারেটরে উন্নত কানেক্টিভিটি ফিচার আছে কি না, তা নিশ্চিত করতে হবে। যেকোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায় এমন একটি স্মার্ট রেফ্রিজারেটর ছাড়া প্রস্তুতি সম্পন্ন হবে না। তাই রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে এর মূল ফিচারে ‘থ্রিসি’, অর্থাৎ – কনভেনিয়েন্স, কানেক্টিভিটি ও কাস্টমাইজেশন – আছে কিনা, তা দেখে নিতে হবে।

রান্নাঘরের সজ্জার সাথে মিল রেখে নকশা

প্রযুক্তিগত উন্নয়নের ধারার সাথে তাল রেখে বাজারে নিয়মিতই আসছে ভিন্ন ভিন্ন আকার, আয়তন ও রঙের রেফ্রিজারেটর। যেহেতু রান্নাঘরের সৌন্দর্যের সাথে রেফ্রিজারেটর অনেকটাই জড়িত, তাই আপনার গৃহসজ্জার সাথে খাপ খায় এমন মডেল বাছাই করাও বেশ গুরুত্বপূর্ণ।

স্বাচ্ছন্দ্যের প্রশ্নে কোনো ছাড় নয়

রান্নাঘর স্মার্ট হোক কিংবা আনস্মার্ট – এতে যিনি দিনের একটি লম্বা সময় কাটাবেন, তার জন্য এর পরিবেশ হতে হবে পুরোপুরি স্বাচ্ছন্দ্যময় ও স্বস্তিদায়ক। একটি স্বাচ্ছন্দ্যদায়ক রান্নাঘর আপনার শরীর ও মনের ওপর থেকে চাপ কমাতে পারে; আর তাই অল্প জায়গায় পর্যাপ্ত কম্পার্টমেন্ট সুবিধা দেয় – এমন একটি রেফ্রিজারেটর বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। আকার-আকৃতি ছাড়াও নানা ধরণের আধুনিক ফিচার আপনার জীবনে যোগ করতে পারে বাড়তি আরাম, তাই স্মার্ট কিচেনের জন্য রেফ্রিজারেটর কেনার আগে ভালোভাবে দেখে নেওয়া উচিৎ এতে কি কি রিমোট ফিচার রয়েছে।

ব্যবহারকারীদের চাহিদার সাথে সঙ্গতি রেখে বর্তমানে টাচলেস ফিটিংস, ইজি-টু-ক্লিন সারফেস ও অ্যাপ-ন্ট্রোলড  রেফ্রিজারেটরের বিভিন্ন রকম মডেল নিয়ে আসছে বাজারের জনপ্রিয় ব্র্যান্ডগুলো। যেমন, সর্বাধুনিক প্রযুক্তি ও নজরকাড়া ডিজাইনের অনন্য সমন্বয়ে বিভিন্ন মডেলের রেফ্রিজারেটর বাজারে নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা ব্র্যান্ড স্যামসাং। গাঢ় বা হালকা যে রঙই আপনার পছন্দ হোক না কেন, স্যামসাং নিয়ে এসেছে প্রত্যেক কালার প্যালেটের সাথে সামঞ্জস্যপূর্ণ ও দৃষ্টিনন্দন মডেলের রেফ্রিজারেটর, যাতে রয়েছে অসংখ্য স্মার্ট ফিচারের সময়োপযোগী সংযোজন।

বাজারের অন্যান্য প্রসিদ্ধ ব্রান্ডগুলোও তাদের ডিজাইন ও ফিচারে নতুনত্ব আনার চেষ্টা করছে । রান্নাঘরকে ইনটেলিজেন্ট করে গড়ে তোলার মাধ্যমে হেঁসেলের দক্ষতা বহুগুণে বৃদ্ধি করতে পারেন আপনিও। সেই সাথে আধুনিক ডিজাইনের এই ডিভাইসগুলোর মাধ্যমে রান্নাঘরের উপযোগিতা ও নান্দনিকতাও বাড়িয়ে তুলতে পারেন নিমিষেই। রেফ্রিজারেটরের মতো নিত্য ব্যবহার্য একটি অনুসঙ্গকে আপগ্রেড করার মাধ্যমে আপনার স্মার্ট রান্নাঘরের স্বপ্ন সত্যি হবে সহজেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভাঁজযোগ্য ফোনের বাজার দখলে আসছে ‘আইফোন ফোল্ড’
নির্বাচিত

ভাঁজযোগ্য ফোনের বাজার দখলে আসছে ‘আইফোন ফোল্ড’

ব্ল্যাকবেরি ফোনের ভবিষ্যৎ কোন পথে?
নির্বাচিত

ব্ল্যাকবেরি ফোনের ভবিষ্যৎ কোন পথে?

ডাক্তার নয়, পরামর্শ দেবে অ্যালেক্সা!
নির্বাচিত

অ্যালেক্সার শনাক্তকরণ দক্ষতা বাড়িয়েছে অ্যামাজন

শাওমি নিয়ে এলো রেডমি প্যাড ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো রেডমি প্যাড ২

রকমারি ডিসকাউন্ট ধামাকায় বই ও সুপারস্টোর পণ্যে ৭০% পর্যন্ত ছাড়
প্রযুক্তি সংবাদ

রকমারি ডিসকাউন্ট ধামাকায় বই ও সুপারস্টোর পণ্যে ৭০% পর্যন্ত ছাড়

সাড়ে ৮ কোটি টাকার বিনিয়োগ পেল বন্ডস্টাইন
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৮ কোটি টাকার বিনিয়োগ পেল বন্ডস্টাইন

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 January 2023

‘ইনটেলিজেন্ট’ রান্নাঘর

Techzoom.TV |
TechzoomTV