Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেলেন রামুর জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৮ মার্চ ২০২৩
ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেলেন রামুর জসিম উদ্দিন
Share on FacebookShare on Twitter

সারাদেশে চলছে সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭। এর আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি পণ্য ফ্রি পেয়েছেন কক্সবাজারের রামু উপজেলার জসিম উদ্দিন। মাত্র ১০ হাজার টাকা ডাউনপেমেন্ট দিয়ে কিস্তি সুবিধায় মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বাড়িভর্তি পণ্য উপহার পেলেন জসিম। তিনি খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকার আব্দুল কাদেরের ছেলে।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে দেয়া হচ্ছে নানান সুবিধা। এরই প্রেক্ষিতে সিজন-১৭ তে ওয়ালটন ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিন ক্রয়ে রয়েছে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি এবং ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগসহ নিশ্চিত উপহার।

গত সোমবার (৬ মার্চ, ২০২৩) উখিয়ার মরিচ্যা বাজার ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে জসিম উদ্দিনের হাতে ১০১টি পণ্য তুলে দেন ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার, হুমায়ুন কবীর এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সে সময় উখিয়া থানা পুলিশের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ক্রেতা জসিম উদ্দিন জানান, তিনি ধোয়াপালং এলাকায় সার ও কীটনাশকের ব্যবসা করছেন। বাসায় তেমন কোনো ইলেকট্রনিক্স পণ্য ছিলো না। পরিবারের প্রয়োজনে গত ১ মার্চ তিনি উখিয়ার মরিচ্যা বাজার ওয়ালটন প্লাজা থেকে কিস্তি সুবিধায় ২২০ লিটারের একটি ফ্রিজ কেনেন। ফ্রিজ কেনার কিছুক্ষণের মধ্যেই ১০১টি পণ্য ফ্রি পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে। ওয়ালটন প্লাজা থেকেও ফোন করে তাকে বিষয়টি জানানো হয়। অপ্রত্যাশিতভাবে এমন সুসংবাদ পেয়ে আনন্দে অভিভূত হয়ে পড়ে জসিম উদ্দিনের পুরো পরিবার।

মাত্র ১০ হাজার টাকা ডাউনপেমেন্ট দিয়ে কেনা ওয়ালটন পণ্যে জসিম উদ্দিন ফ্রি পেয়েছেন আরেকটি ফ্রিজ, এসি, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, এয়ার কুলার, মাইক্রোওয়েভ ও ইলেকট্রিক ওভেন, সিলিং, প্যাডেস্টাল, টর্নেডো ও রিচার্জেবল ফ্যান, রাইসকুকারসহ ১০১টি পণ্য। ট্রাকভর্তি করে সেসব পণ্য বাড়িতে নিয়ে গেছেন জসিম। ইলেকট্রনিক্স পণ্যহীন তার বাড়ি এখন ভরে গেছে ওয়ালটনের নানান পণ্যে।

জসিম উদ্দীন বলেন, আমার পুরো পরিবার এখন আনন্দে ভাসছে। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য ফ্রি পাওয়া অকল্পনীয়। ক্রেতাদের এমন সুবিধা দেয়ায় ওয়ালটন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। ফ্রি পাওয়া পণ্যগুলো আমরা ব্যবহার করবো। ক্রেতাদের জন্য ওয়ালটন এ রকম অভিনব সুবিধা অব্যাহত রাখুক।

ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান বলেন, ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-১৭ চালুর প্রথম দিনেই জসিম উদ্দিন ১০১টি পণ্য ফ্রি পেয়েছেন। দ্রুততম সময়ে তাকে পণ্যগুলো হস্তান্তর করা হয়েছে। ওয়ালটন সব সময় ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দিয়ে আসছে। ওয়ালটন প্লাজা বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যারা কোনো গ্রাহক কিস্তিতে পণ্য ক্রয়ের পর মারা গেলে তার পরিবারকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা অনুদান দিয়ে আসছে। ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যে সমৃদ্ধ দেশ হিসেবে ওয়ালটন সারা বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে।

তিনি জানান, ক্রেতাদের সুবিধার্থে ওয়ালটন প্লাজা চালু করেছে ওয়ানস্টপ সার্ভিস। দেশের প্রতিটি ওয়ালটন প্লাজায় তিনটি মোবাইল নাম্বার দেয়া আছে। এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঘরে বসেই নগদে বা কিস্তিতে পণ্য ক্রয় করতে পারছেন গ্রাহক। পাচ্ছেন প্রয়োজনীয় বিক্রয়োত্তর সেবাও। এর পাশাপাশি কিস্তিতে ক্রয়কৃত পণ্য ছয় মাসের মধ্যে পরিশোধ করলে গ্রাহককে কোনো বাড়তি টাকা বা ইন্টারেস্ট দিতে হচ্ছে না।

ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার বলেন, দেশের উন্নতি মানে আমাদের সবার উন্নতি। দেশকে এগিয়ে নিতে দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে হবে। এজন্য আমরা যত বেশি ওয়ালটনের পণ্য কিনবো, তত বেশি দেশের অর্থনীতি শক্তিশালী হবে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

Xiaomi 14 Ultra: শাওমির সেরা স্মার্টফোন এটাই
প্রযুক্তি সংবাদ

Xiaomi 14 Ultra: শাওমির সেরা স্মার্টফোন এটাই

পোকো আনছে নতুন ২ ফোন, জানুন দাম ও ফিচার
নির্বাচিত

পোকো আনছে নতুন ২ ফোন, জানুন দাম ও ফিচার

শাওমির বড় চমক! বাজারে এল ওয়ারলেস পাওয়ার ব্যাংক
প্রযুক্তি সংবাদ

শাওমির বড় চমক! বাজারে এল ওয়ারলেস পাওয়ার ব্যাংক

অ্যানিমে ফ্যানদের জন্য রিয়েলমি নিয়ে এলো জিটি নিও ৩ নারুতো এডিশন
প্রযুক্তি সংবাদ

অ্যানিমে ফ্যানদের জন্য রিয়েলমি নিয়ে এলো জিটি নিও ৩ নারুতো এডিশন

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ভিডিও দেখার সময় মোবাইল ডাটা সাশ্রয়ের সহজ উপায়

ফ্রি স্ক্রিন রেকর্ডার
কিভাবে করবেন

ফ্রি স্ক্রিন রেকর্ডার

Load More

ট্রেন্ডিং টপিক

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

বেসিস নির্বাচনের জন্য বোর্ড গঠন, নারী চেয়ারম্যানের মাধ্যমে প্রথম ভোট
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থী, আন্তর্জাতিক ক্যাটাগরিয়ায় নেই কেউ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
ফিচার

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো...

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ মার্চ ২০২৩

ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেলেন রামুর জসিম উদ্দিন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix