Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তি দিয়ে প্রতিবন্ধীতা জয় করা সম্ভব: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
প্রযুক্তি দিয়ে প্রতিবন্ধীতা জয় করা সম্ভব: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন প্রতিবন্ধী বলে আলাদা কোন গোষ্ঠী নেই। আমরা সবাই মানুষ। সবারই কম বেশী কিছু না কিছু দুর্বলতা থাকে। কখনো শারিরিক কখনো বা মানসিক। তিনি বলেন প্রযুক্তির অগ্রগতির এসময় অসম্ভব বলে কিছু নেই। মানব জাতি যখন কৃষি যোগে বসবাস করতো এমনকি শিল্প যুগে প্রবেশ করেছিলো তখন পর্যন্ত যে প্রযুক্তি কিংবা যন্ত্র আবিস্কার হয়েছিল সেগুলো ভিন্নভাবে সক্ষম মানুষদেরকে যে সহায়তা করতে পারতো এখন তার চেয়ে হাজারগুন বেশি প্রযুক্তি বিরাজমান।

মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বিসিসি’র অডিটরিয়ামে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজাবিলিটি এর সহযোগিতায় আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের চাকুরী মেলা ২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জনাব মোস্তাফা জব্বার বলেন আমরা এমন একটা সময় বসবাস করছি যখন একেবারে বুদ্ধি চর্চা থেকে শুরু করে শারিরিক চর্চাসহ প্রত্যেকটি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা সম্ভব। প্রযুক্তি দিয়ে প্রতিবন্ধীতা জয় করা সম্ভব হবে উল্লেখ করে মন্ত্রী বলেন প্রযুক্তি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রতিবন্ধীতা বলে কিছু থাকবে না। প্রযুক্তি সে জায়গাটা সহজলভ্য করবে। প্রযুক্তি মানুষের জন্য মানুষ প্রযুক্তির জন্য নয়। তিনি বলেন প্রযুক্তিকে মানুষের কল্যানে ব্যবহার করার জন্য যে উদ্যোগ নেয়ার দরকার আমরা সে উদ্যোগ নিতে শুরু করেছি।

মন্ত্রী বলেন প্রযুক্তি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে প্রতিটি ভিন্নভাবে সক্ষম মানুষদের পক্ষে দক্ষতা অর্জন করা সম্ভব। দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন নিজের দক্ষতা না থাকলে দয়ার পাত্র হতে হবে। আমরা যারা স্বাভাবিক জীবনযাপন করি তাদের নৈতিক দায়িত্ব ভিন্নভাবে সক্ষমদের পাশে থাকা। মন্ত্রী বলেন প্রতিবন্ধীদের পাশে সচেতনভাবে থেকে যদি কাজের পরিবেশ তৈরি করা যায় তাহলে তাদের জন্য অসম্ভব বলে কিছুই থাকবে না। তিনি বলেন এই পৃথিবী সৃজনশীলতার পৃথিবী, তাই মেধাবী সৃজনশীল ব্যক্তিদের জন্য কোন বাধা অন্তত এই ডিজিটাল বাংলাদেশে নেই বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিন্নভাবে সক্ষমদের অন্তর দিয়ে অনুভব করে ২০১৩ সালে প্রথম প্রতিবন্ধী অধিকার আইন পাশ করা করেছেন। এর ফলে আমরা তাদেরকে অধিকার প্রদান করি এছাড়াও ইতিমধ্যে আমাদের ৩ হাজার প্রতিবন্ধীদের মূল ধারায় নিয়ে আসার জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। যার মধ্যে দেড় হাজার জনের প্রশিক্ষণ প্রদান প্রায় শেষের দিকে। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি সেন্ট্রাল ডেটাবেজ এবং বিশেষ ভাবে অ্যাপস তৈরি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পলক বলেন প্রযুক্তি ব্যবহার করে কিভাবে প্রতিবন্ধীদের মূলধারায় নিয়ে আসা যায় সেটি চিন্তা করতে হবে।যেমন যদি হুইল চেয়ারে রোবটিক্স ব্যবহার করা হয় তাহলে এই বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি আরো বেশি সেবা প্রদানে সক্ষম হবে। আমরা আশা করি দেশের ভিন্নভাবে সক্ষম ব্যক্তি সমাজের উন্নয়নের বাইরে থাকবে না। শেখ হাসিনা সরকার ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি ব্যবহার করে শহর গ্রামে সকলের জন্য সমান ভাবেন সুবিধা প্রদানের জন্য কাজ করছে।

দিনব্যাপী এ মেলায় বাক্য , এফবিসিসিআই, মাই আউটসোর্সিং, কোয়াব, লিডস কর্পোরেশন পশমি সোয়েটার লিমিটেড সহ মোট ২১ টি নিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

উল্লেখ্য , প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়োজিত চাকুরী মেলায় ২০১৫ সালে ৩২ জন্, ২০১৬ সালে ৬০ জন, ২০১৭ সালে ১১৫ জন এবং ২০১৮ সালে ১৭৬ জন আইসিটিতে দক্ষ ব্যক্তির কর্মসংস্থান করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব এর সভাপতিত্বে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, পিপুটেক লিমিটেডের প্রধান নির্বাহী বাক্য এর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, সিএসডিআই এর প্রধান নির্বাহী রহুল হক, মাই আউটসোর্সিং লিঃ এর সিইও তানজিরুল বাশার প্রমুখ।পরে মন্ত্রী মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্ডাস্ট্রিয়াল কানেক্টিভিটিতে বড় ভূমিকা রাখবে ফাইভজি
টেলিকম

ইন্ডাস্ট্রিয়াল কানেক্টিভিটিতে বড় ভূমিকা রাখবে ফাইভজি

কেনার ২৪ ঘন্টার মধ্যে বিস্ফোরিত হল রিয়েলমি এক্সটি
নির্বাচিত

কেনার ২৪ ঘন্টার মধ্যে বিস্ফোরিত হল রিয়েলমি এক্সটি

অপো এফ১৫ রিভিউ: মিডরেঞ্জ বাজারে ঝড় তুলতে পারবে এই স্মার্টফোন?
নির্বাচিত

অপো এফ১৫ রিভিউ: মিডরেঞ্জ বাজারে ঝড় তুলতে পারবে এই স্মার্টফোন?

পাবজি, ফ্রি ফায়ার বন্ধ করা হয়েছে: বিটিআরসি
নির্বাচিত

পাবজি, ফ্রি ফায়ার বন্ধ করা হয়েছে: বিটিআরসি

তাহসানের ৫ শব্দের স্ট্যাটাসে তোলপাড় ফেসবুক
ই-কমার্স

ইভ্যালি ইস্যুতে হাইকোর্টে তাহসানের জামিন আবেদন

‘৯৯৯’ নম্বর ক্লোন করে বিকাশ-নগদের পিন চাইছে প্রতারকরা, সতর্ক করলো পুলিশ
নির্বাচিত

‘৯৯৯’ নম্বর ক্লোন করে বিকাশ-নগদের পিন চাইছে প্রতারকরা, সতর্ক করলো পুলিশ

Load More

ট্রেন্ডিং টপিক

বাজেটের গেমিং ল্যাপটপে এসারের নতুন চমক, বাজারে ‘এএলজি AL15G-53’
প্রযুক্তি বাজার

বাজেটের গেমিং ল্যাপটপে এসারের নতুন চমক, বাজারে ‘এএলজি AL15G-53’

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’
প্রযুক্তি বাজার

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

৭০০০ এমএএইচ এর হেলিও৬২
প্রযুক্তি সংবাদ

৭০০০ এমএএইচ এর হেলিও৬২

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, বিদ্যুৎ না...

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ এপ্রিল ২০১৯

প্রযুক্তি দিয়ে প্রতিবন্ধীতা জয় করা সম্ভব: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV