Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দ্রুত ডিভাইস পরিবর্তনে আগ্রহ কম তরুণদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
দ্রুত ডিভাইস পরিবর্তনে আগ্রহ কম তরুণদের
Share on FacebookShare on Twitter

আইওএস অপারেটিং সিস্টেমচালিত বিভিন্ন ডিভাইসের প্রতি তরুণদের আকর্ষণ রয়েছে। আর এ দিক মাথায় রেখে প্রতি বছরই নতুন মডেলের বিভিন্ন ডিভাইস বাজারে নিয়ে আসে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তবে প্রাপ্তবয়স্কদের তুলনায় তরুণদের মধ্যে ডিভাইস পরিবর্তনের চাহিদা বা হার কম। খবর টেকটাইম।

যুক্তরাষ্ট্রের কনজিউমার ইন্টেলিজেন্স রিসার্চ পার্টনারসের (সিআইআরপি) নতুন প্রতিবেদন অনুসারে, তুলনামূলক অল্প বয়সী তরুণ ব্যবহারকারী তাদের ব্যবহৃত ডিভাইস বা আইফোনটি দ্রুত বদলে নিতে অনাগ্রহী।

যদিও অল্প বয়স্ক ব্যবহারকারীদের সম্পর্কে প্রচলিত ধারণা হচ্ছে তারা সহজেই গ্যাজেটে আসক্ত হয়ে পড়ে। সিআইআরপির অ্যাপলের ওপর করা প্রতিবেদন অনুসারে, উত্তরদাতাদের ৮০ শতাংশেরও বেশি জানিয়েছেন, যদি তাদের আইফোন ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়, চুরি বা হারিয়ে যায়, তবে কিছুদিনের মধ্যেই তারা নতুন ডিভাইস কেনার উপায় খুঁজবে। তবে প্রায় ৬ শতাংশ ব্যবহারকারী তাদের স্মার্টফোন পরিবর্তন বা নতুন ডিভাইস কেনার আগে অন্তত এক সপ্তাহ অপেক্ষা করতে বা সময় নিতে পছন্দ করবে বলে জানায়।

একজন ব্যক্তি যত বয়স্ক হন, নতুন গ্যাজেট কেনার প্রতি দৃষ্টিভঙ্গি তত পরিবর্তন হবে। তবে এটিকে মোটেও প্রচলিত বিষয় হিসেবে ধরে নেয়া উচিত হবে না যে অল্প বয়সী ব্যবহারকারীদের মধ্যে ডিভাইস পরিবর্তনের প্রবণতা বেশি।

বিষয়টিকে ঘিরে গবেষকরা একটি উপসংহারে পৌঁছেছেন, ১৮-২৪ বছর বয়সী (৬০ শতাংশ) উত্তরদাতা স্বীকার করেছেন মাত্র কয়েক দিনের মধ্যেই তারা বর্তমানে থাকা ডিভাইস পরিবর্তন করবে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ৪৫ বছর বা তার বেশি বয়সী প্রায় ৯০ শতাংশ উত্তরদাতা, এক বা দুদিনের মধ্যে নতুন স্মার্টফোন কেনার বিষয়টি বিবেচনা করবেন বলে জানান।

অ্যাপল ইনসাইডারের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গবেষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি ছিল উত্তরদাতার আর্থিক অবস্থা। প্রাপ্তবয়স্কদের কাছে প্রায়ই অল্প বয়সীদের তুলনায় বেশি অর্থ থাকে, তাই তারা অল্প বয়সীদের তুলনায় নিজেদের ডিভাইসগুলো দ্রুত পরিবর্তন করে।

সাধারণত ব্যক্তির বয়স বাড়তে থাকলে তার ডিভাইস মেরামতের প্রয়োজনীয়তা বাড়তে থাকে। তবে যারা আইপ্যাড ব্যবহার করেন তাদের জন্য বিষয়টি খানিকটা ভিন্ন, বিশেষ করে ৫৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে।

গবেষণা অনুসারে, ম্যাক কম্পিউটার ব্যবহারকারী পুরনো ক্রেতার কাছে ডিভাইস পরিবর্তনের প্রয়োজনীয়তা আরো কম। ৬৫ বছর বয়সী বা তার চেয়ে কিছুটা বেশি বয়স্ক লোকদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ স্বীকার করেছেন, তারা তাদের ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়া ম্যাককে মাত্র এক বা দুদিনের মধ্যে পরিবর্তন করতে বা কিনতে আগ্রহী। তবে এ গবেষণা প্রতিবেদনে এটা বলা হয়নি যে কেন আইফোন পরিবর্তনের প্রয়োজনীয়তা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের ক্ষেত্রে ভিন্ন। তবে বাজেটের পার্থক্যের কারণে এটি হতে পারে বলে ধারণা করা হয়েছে।

আইফোন আসক্তির প্রসঙ্গে টেক টাইমস আগের প্রতিবেদনে উল্লেখ করে, তীব্রতা অনুসারে একে স্মার্টফোন আসক্তির সঙ্গেও তুলনা করা যায়। অধিকাংশ সময় যারা স্ক্রিন স্ক্রল করে তারা বাস্তবজীবন ক্রমেই ভুলে যায়। কেননা অধিক সময় ধরে উজ্জ্বল একটি ডিসপ্লেতে মনোযোগী থাকলে স্বাভাবিকভাবেই দিনের পরিবর্তন সম্পর্কে কোনো কিছু জানা সম্ভব নয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলের পিক্সেল ৫ ফোনে অনবদ্য ফিচার
নির্বাচিত

ভারতে পিক্সেল ফোন উৎপাদন করবে গুগল

ওয়ালটনের কম্পিউটার পণ্যে ৪০% পর্যন্ত ছাড়
নির্বাচিত

ওয়ালটনের কম্পিউটার পণ্যে ৪০% পর্যন্ত ছাড়

ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার ব্যবহারের উপায়
নির্বাচিত

ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার ব্যবহারের উপায়

দ্বিতীয় মেয়াদে বেসিসের সভাপতি হলেন রাসেল টি আহমেদ
নির্বাচিত

দ্বিতীয় মেয়াদে বেসিসের সভাপতি হলেন রাসেল টি আহমেদ

ভিডিও সেন্সর করছে টিকটক
প্রযুক্তি সংবাদ

ভিডিও সেন্সর করছে টিকটক

সর্বাধুনিক এস পেন ও ক্যামেরা প্রযুক্তি নিয়ে গ্যালাক্সি নোট টেন লাইট বাজারে
নির্বাচিত

সর্বাধুনিক এস পেন ও ক্যামেরা প্রযুক্তি নিয়ে গ্যালাক্সি নোট টেন লাইট বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের
প্রযুক্তি সংবাদ

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ এপ্রিল ২০২৩

দ্রুত ডিভাইস পরিবর্তনে আগ্রহ কম তরুণদের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix