Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্যমী তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক বই ‘লিডারশিপ উইথ সোল’ ঢাকায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
উদ্যমী তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক বই ‘লিডারশিপ উইথ সোল’ ঢাকায় প্রকাশ
Share on FacebookShare on Twitter

যারা নিজেকে আরও মেলে ধরতে চান। প্রমাণ করতে চান নিজের যোগ্যতা। তাদের জন্য অনুপ্রেয়ণামূলক আন্তর্জাতিক মানের বই বাংলাদেশে পাওয়া যাচ্ছে। সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বইটির মোড়ক উন্মোচনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রচলিত নেতৃত্বের চিন্তাকে চ্যালেঞ্জ করে ইন্টারটেক গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্রে লাক্রইরেক্স লেখা প্রথম বই ‘লিডারশিপ উইথ সোল’ ঢাকায় প্রকাশ করা হলো। বইটিতে বর্তমান ও ভবিষ্যত নেতৃত্বদানকারীদের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে নতুন করে উদ্ভাবনের আমন্ত্রণ জানিয়েছেন লেখক।

এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিজনেস স্টাডিজ অনুষদের সহযোগিতায় আইসিই সেন্টারের আয়োজনে, কয়কেশ’ শিক্ষার্থী এবং উদ্যমী নেতাদের সঙ্গে ‘মিট দ্য সিইও’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আন্দ্রে তার নিজের নেতৃত্বের যাত্রা সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন। ভাল নেতা হওয়ার জন্য তার বই ‘লিডারশিপ উইথ সোল’-এ তুলে ধরা ১০টি মুল নীতি নিয়েও কথা বলেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মো. আখতারুজ্জামানের সঙ্গেও দেখা করেন। অনুষ্ঠানটি স ালনা করেন আইসিই সেন্টারের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. রাশেদুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মুহাম্মদ আবদুল মঈন, বই ও বইটিতে থাকা নেতৃত্বের মডেলের প্রশংসা করে বলেন, ‘লিডারশিপ উইথ সোল’ নিজের এবং অন্যদের সচেতনতা, সহানুভূতি, সততা, সত্যতা, বিশ্বাস ও স্বচ্ছতার উপর কেন্দ্র করে, নেতৃত্ব শৈলী বিকাশের জন্য ব্যবহারিক নির্দেশিকা এবং অন্তর্দৃষ্টি প্রদান করে। এই কাজটি নেতৃত্বের সাহিত্যে একটি অমূল্য সংযোজন।”
এদিকে আন্দ্রে তার সফরকালে শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে মিলিত হন। সেখানে তিনি সফল নেতৃত্বের কৌশলগত চিন্তা-ভাবনা নিয়ে আলোচনা করেন।
আন্দ্রে বলেন, ‘এটা প্রচন্ডভাবে অনুপ্রেরণাদায়ক বই। এখানে অনেক লোকের সঙ্গে দেখা হয়েছে যারা সফল নেতৃত্বের প্রতি আমার মতো উৎসাহী। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে দেশের কয়েকটি বড় ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় নেতাদের উষ্ণতা, উদ্দীপনায় আমি মুগ্ধ।’

আর্নস্ট অ্যান্ড ইয়াং, পেপসিকো, বার্গার কিং, ইউরো ডিজনি, ই কেপ, রেকিট বেনকিজার এবং ইন্টারটেকের মতো বিশ্ব- নেতৃস্থানীয় সংস্থার সঙ্গে তিন দশকেরও বেশি সময় ধরে চলা আন্দ্রে তার অভিজ্ঞতার আলোকে লিডারশিপ উইথ সোল বইটিতে ব্যবসায়িক সাফল্যের জন্য একটি মডেল প্রকাশ করেছেন। আন্দ্রে তার সাফল্যের গুণাবলী হিসেবে সহানুভূতিশীল, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন। যা গ্রাহক, কর্মচারী, শেয়ারহোল্ডার, সম্প্রদায় এবং সামগ্রিকভাবে সমাজের টেকসই উন্নতি ও মূল্য হিসেবে কাজ করে।

একটি গ্যালাপ সমীক্ষায় দেখানো হয়েছে যে, বিশ্বব্যাপী ৮০ শতাংশ কর্মজীবী নিজ কর্মস্থলে স্বতঃস্ফুর্ত নয়। প্রতিদিন ২.৮ বিলিয়ন ব্যক্তি নিরুসাহিত হয়ে কর্মক্ষেত্রে কাজ শুরু করেন। এটি একটি দুঃখজনক পরিসংখ্যান। এর মাধ্যমে কর্মক্ষেত্র নিয়ে কর্মীদের অসন্তোষ মনোভাব প্রকাশ পেয়েছে।

বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং প্রাণবন্ত গল্প বলার মধ্য দিয়ে আন্দ্রে তার বইটিতে নেতৃত্বের ১০টি মূল নীতিকে তুলে ধরেছেন। তিনি সব সময় কর্মীদের বিশ্বাস ও ক্ষমতায়নকে শক্তিশালী করার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান। আন্দ্রের যুক্তি অনুযায়ী, এটাই স্টেকহোল্ডারদের টেকসই উন্নয়ন এবং সঠিক মূল্যায়নের একমাত্র উপায়।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকৃত যৌন অপরাধ ধরিয়ে দিল ফেসবুক, ৩০ বছরের জেল নারীর
প্রযুক্তি সংবাদ

বিকৃত যৌন অপরাধ ধরিয়ে দিল ফেসবুক, ৩০ বছরের জেল নারীর

করোনাভাইরাস: চালকদের ক্ষতিপূরণ দেবে উবার
অটোমোবাইল

করোনাভাইরাস: চালকদের ক্ষতিপূরণ দেবে উবার

ফিচারবহুল ওয়্যারলেস মাউস উন্মোচন হুয়াওয়ের
প্রযুক্তি বাজার

ফিচারবহুল ওয়্যারলেস মাউস উন্মোচন হুয়াওয়ের

ছাত্র-ছাত্রীদের জন্য ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট অত্যাবশ্যক: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ছাত্র-ছাত্রীদের জন্য ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট অত্যাবশ্যক: মোস্তাফা জব্বার

ইলন মাস্কের ভারত সফরে কী চমক থাকছে!
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্কের ভারত সফরে কী চমক থাকছে!

বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে ট্রেনের টিকিট কিনবেন
নির্বাচিত

বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে ট্রেনের টিকিট কিনবেন

Load More

ট্রেন্ডিং টপিক

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ এপ্রিল ২০২৩

উদ্যমী তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক বই ‘লিডারশিপ উইথ সোল’ ঢাকায় প্রকাশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix