Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশের মাধ্যমে অনলাইনে চলছে রমরমা জুয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 2 May 2023
বিকাশের মাধ্যমে অনলাইনে চলছে রমরমা জুয়া
Share on FacebookShare on Twitter

মোবাইলে ফেসবুক চালু করলেই স্কিনে ভেসে উঠছে একাধিক অনলাইন জুয়ার পেজ। অনলাইন জুয়া পরিচালনা হচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন সাইট থেকে। ফেসবুক-ইউটিউবে প্রচার করা হচ্ছে এসব সাইটের তথ্য। অনলাইন জুয়ার মাধ্যমে উড়ছে কোটি কোটি টাকা। অনলাইন জুয়ার বেশিরভাগ লেনদেন হচ্ছে এমএফএস প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে। এই টাকা বিকাশের মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে বিদেশে। জুয়াড়ি চক্রের সদস্যরা মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও বেশির ভাগই থাকছে অধরা।

মোবাইল অ্যাপ ছাড়াও অপরাধীরা বিভিন্ন ওয়েবসাইট বা ডোমেইনের মাধ্যমে সরাসরি অনলাইন গেম বা জুয়া খেলায় অংশগ্রহণ করে থাকে। এজন্য দেশে এবং বিদেশে হোস্টকৃত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে অ্যাকাউন্ট খুলে নিবন্ধন করা হয়। তারপর নির্দিষ্ট পরিমাণ অর্থ বিকাশের মাধ্যমে জমা দিয়ে জুয়ায় অংশ নিতে হয়।

চক্রের সদস্যরা প্রতিদিন বিকাশের মাধ্যমে কোটি টাকার লেনদেন করছেন। যার পরিমাণ বছরে হাজার কোটি টাকারও বেশি। এর মাধ্যমে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাচ্ছে। এসব জুয়ার লেনদেনে ব্যবহার করা হচ্ছে মোবাইল ফোনে আর্থিক সেবা (এমএফএস) অ্যাপ এবং কিছু ব্যাংকের অনলাইন ব্যাংকিং অ্যাপ ও কার্ড, যা উদ্বেগজনক বলছে বাংলাদেশ ব্যাংক।

সূত্র জানায়, অনলাইন জুয়ার টাকা লেনদেন হয় বিকাশের মাধ্যমে। সর্বনাশা জুয়ায় দেশের মোবাইল আর্থিক সেবার অ্যাপসগুলো শুধু ব্যবহৃতই হচ্ছে না, এমএফএসগুলোর মাধ্যমে জুয়ার প্রতিষ্ঠানকে ‘মার্চেন্ট’ হিসেবে অন্তর্ভুক্তি (অনবোর্ড) করার ঘটনাও ঘটছে।

যেভাবে চলছে অনলাইন জুয়া : এক্ষেত্রে ডলার কেনাবেচা নিয়ে সমস্যায় পড়তে হবে না। সব সময় বিকাশ মাধ্যমে লেনদেন ও বেট নিতে পারবেন। এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে ব্যাংকের কার্ড থেকেও লেনদেন করা যাবে। কয়েন জিতলেই নিজেকে সরিয়ে নিয়ে এজেন্টদের কাছ থেকে টাকা নিয়ে নিতে পারেন। কারও কাছে কয়েন বিক্রির জন্য বসে থাকতে হবে না। এজেন্ট থেকে আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থেকে অর্থ সরাসরি চলে যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে ‘সেভেন উইকেট ডটকম লাইভ’ নামে একটি সাইটে জুয়াড়ি চক্রের সদস্যরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ছড়িয়ে দিয়েছে জুয়ার নেশা। এ ধরনের শতাধিক বেটিং সাইট সক্রিয় রয়েছে দেশে, যেগুলো সাইটে ভার্চুয়ালি জুয়া খেলে অল্প টাকা বিনিয়োগে বেশি আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করে। বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের অধীনস্থ সুপার এজেন্টদের মাধ্যমে স্থানীয় এজেন্ট বা মাস্টার এজেন্ট নিয়োগ করে থাকে। ১০ থেকে ৫০ হাজার টাকা জামানত রাখা সাপেক্ষে এজেন্ট হওয়া যায়। এসব এজেন্ট জুয়ায় অংশ নেওয়া ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে তাদের ভার্চুয়াল চিপস বা কয়েন সরবরাহ করে। সেই চিপস বা কয়েন দিয়ে জুয়া খেলা হয়।

ফেসবুক আইডি, পেজ, গ্রুপ, ওয়েবসাইট ও মোবাইলভিত্তিক এনক্রিপ্টেড অ্যাপ দিয়ে চলছে এই জুয়ার সাইটগুলো। এতদিন বিদেশি আয়োজনে এসব জুয়ার সাইট চললেও এখন দেশিয় অনেক প্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত হয়েছে। গ্রামগঞ্জের সাধারণ মানুষও বিশেষ করে তরুণ-তরুণীরা এসব জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। খোয়াচ্ছে বিপুল পরিমাণ টাকা। অনেকে ধার-দেনায় জর্জরিত হয়ে পড়ছেন। কিছুদিন আগে জুয়ায় সর্বস্ব হারানো এক জন ব্যাংক কর্মকর্তার ব্যাংক থেকে টাকা চুরির ঘটনা বেশ আলোচনার সৃষ্টি করেছিল। খেটে খওয়া মানুষ দিনের উপার্জনের পুরোটাই দিয়ে দিচ্ছেন এসব অনলাইন জুয়ায়।

ডিজিটাল প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছে অনেক তরুণ। তরুণদের ডিজিটাল প্রতারকদের খপ্পর থেকে রক্ষা করতে ৩৩১টি ওয়েবসাইট সম্প্রতি বন্ধ করেছে সরকার। আরো ৬৯টি নতুন জুয়ার ওয়েবসাইট বন্ধ করতে গোয়েন্দা সংস্থার কাছে তালিকা দিয়েছে কেন্দ্রীয় ই-কমার্স সেলের টেকনিক্যাল কমিটি। অনলাইন জুয়া বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এখন জরুরি হয়ে পড়েছে বলেও জানিয়েছে কমিটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন জুয়াঅবৈধ লেনদেনে বিকাশবিকাশবিকাশ হুন্ডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৈদ্যুতিক গাড়ির যুগ, তেলের গল্প শেষ
অটোমোবাইল

বৈদ্যুতিক গাড়ির যুগ, তেলের গল্প শেষ

মিড-রেঞ্জ ফোনে ফিরতে পারে এসডি কার্ড
নির্বাচিত

মিড-রেঞ্জ ফোনে ফিরতে পারে এসডি কার্ড

আরব আমিরাতের স্কুলে চার বছর বয়স থেকে শেখানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রযুক্তি সংবাদ

আরব আমিরাতের স্কুলে চার বছর বয়স থেকে শেখানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রাইভেসি রক্ষায় ডেস্কটপে ব্রাউজিং হিস্ট্রি মুছবেন যেভাবে
কিভাবে করবেন

প্রাইভেসি রক্ষায় ডেস্কটপে ব্রাউজিং হিস্ট্রি মুছবেন যেভাবে

ভারত থেকে স্মার্টফোনের রপ্তানি দ্বিগুণ হয়েছে গত এক বছরে
নির্বাচিত

ভারত থেকে স্মার্টফোনের রপ্তানি দ্বিগুণ হয়েছে গত এক বছরে

গেমিং ফোন আনছে লেনোভো
নির্বাচিত

গেমিং ফোন আনছে লেনোভো

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 May 2023

বিকাশের মাধ্যমে অনলাইনে চলছে রমরমা জুয়া

Techzoom.TV |
TechzoomTV