Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

খুলনায় ৩ দিনের তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ মে ২০২৩
খুলনায় ৩ দিনের তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা শাখার আয়োজনে ২৩ থেকে ২৫ মে খুলনা প্রেস ক্লাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হালনাগাদ তথ্যপ্রযুক্তিপণ্যের আন্তর্জাতিক মানের জমকালো প্রদর্শনী ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ খুলনা ’।

‘তারুণ্য আর প্রযুক্তি/ স্মার্ট বাংলাদেশের শক্তি/ তরুণরাই গড়বে স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ৩২টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

তথ্যপ্রযুক্তির এই প্রদর্শনী উপলক্ষে ২২ মে বুধবার খুলনা প্রেস ক্লাবের শেখ আবু নাসের ব্যাঙ্কেুয়েট হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিসিএস খুলনা শাখার চেয়ারম্যান মুন্সি আরিফুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে শাখার ভাইস-চেয়ারম্যান ও প্রদর্শনীর আহ্বায়ক এসকে. শাহিদুল হক সোহেল লিখিত বক্তব্য পাঠ করেন।

এসময় শাখার জয়েন্ট সেক্রেটারি মো. শিহাবুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ সামসুজ্জামান, সদস্য শেখ শাহিনুর আলম সিদ্দিকী এবং আশরাফুল হক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির সম্ভার নিয়ে ৩২টি স্টল থাকবে। প্রযুক্তিপণ্য ক্রয়ে মিলবে আকর্ষণীয় উপহার এবং মূল্যছাড়। মেলায় প্রবেশের টিকেটের উপর প্রতিদিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্রতে মিলবে আকর্ষণীয় উপহার।

সম্মেলনে আরো জানানো হয়, দর্শনার্থীদের জন্য মেলায় ফ্রি ইন্টারনেট ও ওয়াইফাই জোনের সুবিধা মিলবে। এছাড়া ইনোভেশন জোন এবং গেমিং জোন থাকবে। এই জোনগুলোতে নিত্যনতুন আবিষ্কার এবং বিনোদনের জন্য ডিজিটাল গেইম খেলার ব্যবস্থা থাকবে। ফটোগ্রাফি এবং সেলফি তোলার প্রতিযোগিতা দর্শনার্থীদের মধ্যে আলাদা আকর্ষণের উপলক্ষ হবে।

এক্সপোর আহ্বায়ক আহ্বায়ক এসকে. শাহিদুল হক সোহেল জানান, তথ্যপ্রযুক্তি বিশ্ব ও ডিজিটাল জীবনধারাভিত্তিক নতুন সব আবিষ্কারের খোঁজ মিলবে এখানে। পাশাপাশি থাকবে সচেতনতা, বিনোদন ও শিক্ষামূলক বৈচিত্র্যময় নানা আয়োজন। থাকবে বিভিন্ন ইভেন্ট, সেমিনার ও নানা আয়োজন।

প্রদর্শনীতে স্কুল শিক্ষার্থীদের জন্য থাকছে ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেমিং ইত্যাদি আয়োজন। ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ খুলনা সবার জন্য উন্মুক্ত। এক্সপোতে প্রবেশের ক্ষেত্রে নিজের নাম এবং মোবাইল নাম্বার লিখে র‌্যাফেল ড্রয়ের কুপন সংগ্রহ করতে হবে।

সম্মেলনে জানানো হয়, ২৩ মে বেলা ১১টায় বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিএস এর সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া, এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা, বিসিএস খুলনা শাখার প্রাক্তন চেয়ারম্যান মো. নুরুল ইসলাম এবং খুলনা প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম।

সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এর সহযোগিতায় ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার হামলার শিকার মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়
কিভাবে করবেন

অনলাইনে নিরাপদ থাকার ৭ পদ্ধতি

মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

মার্কিন সামরিক প্রযুক্তিতে চীনা প্রকৌশলী ব্যবহার বন্ধ করছে মাইক্রোসফট

মেসেঞ্জার ভিডিও কলে যোগ হলো নতুন সুবিধা
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জার ভিডিও কলে যোগ হলো নতুন সুবিধা

এক মিনিটেই যেভাবে স্মার্টফোনের হ্যাকিংয়ের ঝুঁকি কমাবেন
নির্বাচিত

ফোন হ্যাক হয়েছে বুঝলে প্রথমেই যা করবেন

হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিও আদান–প্রদানে বিড়ম্বনা
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিও আদান–প্রদানে বিড়ম্বনা

৯৯ টাকায় ৬০০ জিবি ইন্টারনেট
টেলিকম

৯৯ টাকায় ৬০০ জিবি ইন্টারনেট

Load More

ট্রেন্ডিং টপিক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন
নির্বাচিত

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে
সোশ্যাল মিডিয়া

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বিবিধ

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix