Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ উৎপাদন ও গবেষণায় যুক্তরাজ্যের নতুন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
জাপানের চিপ কারখানায় বিনিয়োগ করবে স্যামসাং
Share on FacebookShare on Twitter

চিপ বা সেমিকন্ডাক্টর বর্তমান সময়ে প্রযুক্তি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য বিরোধ অন্যদিকে চিপের জন্য এশিয়ানির্ভরতা কাটাতে অনেক দেশ এ খাতে বিনিয়োগ করছে। এর অংশ হিসেবে এবার যুক্তরাজ্য নিজেদের চিপ খাতকে শক্তিশালী করতে ১০০ কোটি পাউন্ড বা ১২০ কোটি ডলারের প্রকল্প হাতে নিয়েছে। সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

একই খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যে বিনিয়োগ করেছে বা উদ্যোগ নিয়েছে তার তুলনায় যুক্তরাজ্যের এ প্রকল্প খুবই ছোট। তবে এটি সেমিকন্ডাক্টর তৈরিতে গবেষণা ও উন্নয়ন, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি তৈরির বিষয়ে সরকারের সদিচ্ছা ও আকাঙ্ক্ষার বিষয়টি নির্দেশ করে।

যুক্তরাজ্য সরকার এ প্রকল্পে অর্থায়ন করছে এবং আগামী দশকের মধ্যে এ বিনিয়োগ সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্যে ২০২৩-২৫ সালের মধ্যে ২৪ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করা হবে। এ প্রকল্পের বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, গবেষণা ও ডিজাইনের উন্নয়নে যুক্তরাজ্যের যে সক্ষমতা রয়েছে সে বিষয়টিকে প্রকাশ্যে নিয়ে এসেছে নতুন প্রকল্প। এর মাধ্যমে বিশ্ববাজারে চলমান প্রতিযোগিতায় যুক্ত হওয়া যাবে।

কভিড-১৯ মহামারীর সময় সরবরাহ চেইনে যে সমস্যা হয়েছিল সেটি সমাধানের জন্যও এ প্রকল্প বা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরবরাহ সংকটের কারণে বৈশ্বিক চিপ বাজারের দুর্বল দিকগুলো প্রকাশ্যে আসে এবং পণ্য সরবরাহ কমে যায়। আধুনিক জীবনযাপনে সেমিকন্ডাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভোক্তা ইলেকট্রনিকস পণ্য থেকে শুরু করে স্মার্টফোন, ওয়াশিং মেশিন, স্বাস্থ্যসেবায় ব্যবহৃত মেশিন ও যোগাযোগের জন্যও এটি গুরুত্বপূর্ণ।

বর্তমানে বিশ্বের অধিকাংশ আধুনিক চিপ এশিয়ায় তৈরি হয়ে থাকে। বিশেষ করে তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ায়। বিদেশী পণ্যের ওপর অধিক নির্ভরশীলতার কারণে যুক্তরাজ্যেও সরবরাহ সংকট তৈরি হয় এবং তা পণ্য বাজারজাতে প্রভাব ফেলে। চিপ সরবরাহ চেইনকে শক্তিশালী করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ চুক্তির লক্ষ্য চিপ উৎপাদনের স্থিতিস্থাপকতা ও দক্ষতা বাড়ানো এবং একটি স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা।

অভ্যন্তরীণ পর্যায়ে চিপ উৎপাদনে শুধু এ প্রকল্প গ্রহণ করা হয়নি। পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দেয়া হয়েছে। গবেষণা, উন্নয়ন ও ডিজাইনে বিনিয়োগের মাধ্যমে নতুন উদ্ভাবন, বিদেশী সরবরাহের ওপর নির্ভরশীলতা কমানো ও আরো নিরাপদ চিপ সরবরাহ পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য। অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্যের বিনিয়োগ কম হলেও দেশটির সরকার যে উদ্যোগ নিয়েছে তা সেমিকন্ডাক্টরের কৌশলগত গুরুত্বের বিষয়টিকে নির্দেশ করছে। পাশাপাশি প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে অংশগ্রহণের কথাও তুলে ধরছে।

জাপানে গ্রুপ অব সেভেন (জি৭) সম্মেলনে যোগ দেয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ঘোষণা দেন। সম্মেলনে বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধার, সাপ্লাই চেইনের স্থিতিশীলতা ও প্রযুক্তি খাতের নেতৃত্ব নিয়ে আলোচনা হচ্ছে। জাপানের সঙ্গে যুক্তরাজ্যের অংশীদারত্ব সেমিকন্ডাক্টর শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের বিষয়ে চীনের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প
নির্বাচিত

হুয়াওয়ের বিষয়ে চীনের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প

স্পেস এলিভেটর: মহাকাশ যাত্রা হবে আরও নিরাপদ ও রোমাঞ্চকর
প্রযুক্তি সংবাদ

স্পেস এলিভেটর: মহাকাশ যাত্রা হবে আরও নিরাপদ ও রোমাঞ্চকর

শিল্পখাতে সাইবার সুরক্ষা জোরদারে ক্যাসপারস্কির নতুন সক্ষমতা
প্রযুক্তি সংবাদ

শিল্পখাতে সাইবার সুরক্ষা জোরদারে ক্যাসপারস্কির নতুন সক্ষমতা

টেলিকম

১২ মে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সব চ্যানেলের সম্প্রচার

আসছে পোকো এফ ২
প্রযুক্তি সংবাদ

শাওমির এই ফোন ব্যবহারকারীদের জন্য বিরাট খারাপ খবর

বঙ্গবন্ধু একজন রাজনৈতিক নেতা ও দার্শনিক ছিলেন: পলক
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু একজন রাজনৈতিক নেতা ও দার্শনিক ছিলেন: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তি আসার আগেই ‘ওয়াই-ফাই ৮’ রাউটার আনল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি আসার আগেই ‘ওয়াই-ফাই ৮’ রাউটার আনল টিপি-লিংক

রাতে অনলাইনে পর্ষদ সভা করলেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

রাতে অনলাইনে পর্ষদ সভা করলেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান

গ্রামীণফোনের VoWiFi সেবা: প্রযুক্তিগত সীমাবদ্ধতা নাকি অপ্রয়োজনীয় গ্রাহক হয়রানি?
টেলিকম

গ্রামীণফোনের VoWiFi সেবা: প্রযুক্তিগত সীমাবদ্ধতা নাকি অপ্রয়োজনীয় গ্রাহক হয়রানি?

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়
নির্বাচিত

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের চার্জার দিয়েই চার্জ হবে এই স্মার্টওয়াচ
নির্বাচিত

ফোনের চার্জার দিয়েই চার্জ হবে এই স্মার্টওয়াচ

স্মার্টওয়াচ ব্যবহারকারীদের একটি বড় সমস্যার নাম ছিল আলাদা...

মিটিংয়ে সবার কথোপকথন শুনে রিপোর্ট বানিয়ে দেবে মেটার এআই পেনডেন্ট

মিটিংয়ে সবার কথোপকথন শুনে রিপোর্ট বানিয়ে দেবে মেটার এআই পেনডেন্ট

প্রথা ভেঙে ১৩৫ ডলারে স্পেসএক্সের রেকর্ড ভাঙা আইপিও

প্রথা ভেঙে ১৩৫ ডলারে স্পেসএক্সের রেকর্ড ভাঙা আইপিও

পেট্রোল ছাড়াই চলবে হিরোর নতুন বাইক, বাজারে আসছে এই সপ্তাহেই

পেট্রোল ছাড়াই চলবে হিরোর নতুন বাইক, বাজারে আসছে এই সপ্তাহেই

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ মে ২০২৩

চিপ উৎপাদন ও গবেষণায় যুক্তরাজ্যের নতুন প্রকল্প

Techzoom.TV |
TechzoomTV