Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেমিকন্ডাক্টর খাতে বৈশ্বিক ব্যয়ে শীর্ষে তাইওয়ান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 14 June 2023
সেমিকন্ডাক্টর খাতে বৈশ্বিক ব্যয়ে শীর্ষে তাইওয়ান
Share on FacebookShare on Twitter

তাইওয়ান চলতি বছরের প্রথম প্রান্তিকে সেমিকন্ডাক্টর সরঞ্জাম খাতে সর্বাধিক ব্যয় করেছে। বৈশ্বিক সেমিকন্ডাক্টর ট্রেড অ্যাসোসিয়েশন ‘এসইএমআই’-এর সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর তাইপে টাইমস।

এসইএমআইয়ের তথ্য বলছে, তাইওয়ান বছরের প্রথম প্রান্তিকের মধ্যে সেমিকন্ডাক্টর সরঞ্জামের পেছনে ৬৯৩ কোটি ডলার ব্যয় করেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ৪২ শতাংশ বেশি। কিন্তু এর আগের প্রান্তিক অর্থাৎ ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় এ ব্যয়ের পরিমাণ ১৩ শতাংশ কমেছে।

এসইএমআই বৈশ্বিক ইলেকট্রনিকস সরঞ্জাম নির্মাতা এবং ডিজাইন সাপ্লাই চেইন কোম্পানিগুলোর প্রতিনিধিত্ব করে। সংস্থাটির তথ্য বলছে, বছরের প্রথম প্রান্তিকে ৫৮৬ কোটি ডলার ব্যয়ের মাধ্যমে চীন ছিল দ্বিতীয় শীর্ষ ব্যয়কারী। গত বছরের একই সময়ের তুলনায় যা ২৩ শতাংশ কম ছিল এবং এর আগের প্রান্তিকের তুলনায় ৮ শতাংশ কম।

এ সময়ে দক্ষিণ কোরিয়া ৫৬২ কোটি ডলার ব্যয়ের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দেশটির ব্যয় বেড়েছে ৯ শতাংশ, কিন্তু আগের এক প্রান্তিকের তুলনায় ৩ শতাংশ কমেছে।

উত্তর আমেরিকা ছিল এ সময়ে চতুর্থ বৃহত্তম ব্যয়কারী বাজার। তথ্য বলছে, বছরের প্রথম প্রান্তিকে দেশটি সেমিকন্ডাক্টর খাতে ব্যয় করেছে ৩৯৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৫০ শতাংশ এবং আগের প্রান্তিকের তুলনায় ৫১ শতাংশ বেড়েছে। এ বাজারটিকে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান বাজার হিসেবে চিহ্নিত করেছে এসইএমআই।

বছরের প্রথম প্রান্তিকে জাপান সেমিকন্ডাক্টর সরঞ্জামগুলোয় ব্যয় করেছে ১৯০ কোটি ডলার। এর মাধ্যমে দেশটি সেমিকন্ডাক্টর খাতের ব্যয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ব্যয় কিছুটা বাড়লেও প্রান্তিকওয়ারি ব্যয় কমেছে ১৬ শতাংশ। এরপর ১৫২ কোটি ডলার ব্যয়ের মধ্য দিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ইউরোপ। খাতটিতে গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ব্যয় ১৯ শতাংশ বেড়েছে এবং আগের প্রান্তিকের তুলনায় বেড়েছে ৪ শতাংশ।

এসইএমআইয়ের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সরঞ্জামের পেছনে মোট ব্যয় হয়েছে ২ হাজার ৬৮০ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা ৯ শতাংশ বেড়েছে, কিন্তু প্রান্তিকওয়ারি ব্যয় কমেছে ৩ শতাংশ।

এসইএমআই বলছে, এ বছরের শুরুতে বিশ্ব অর্থনীতি যদিও উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, কিন্তু সেমিকন্ডাক্টর খাতের ব্যয় ছিল স্থিতিশীল। এ সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান খাতটির ব্যয় বাড়তে থাকে, যা সেমিকন্ডাক্টর শিল্পকে দীর্ঘমেয়াদে বৃদ্ধির পথ প্রশস্ত করে।

গত বছর, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর খাতে মোট ব্যয় হয়েছিল ১০ হাজার ৭৬০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি। ওই সময়ে ২ হাজার ৮২৭ কোটি ডলার ব্যয়ের মাধ্যমে বৃহত্তম ক্রেতা ছিল চীন। খাতটিতে তখন তাইওয়ান ব্যয় করেছিল ২ হাজার ৬৮২ কোটি ডলার, যা ২০২১ সালের তুলনায় ৮ শতাংশ বেশি। এক্ষেত্রে ব্যয়ের হিসাবে তাইওয়ানের অবস্থান ছিল দ্বিতীয়। এছাড়া দক্ষিণ কোরিয়া ২ হাজার ১৫১ কোটি ডলার ব্যয়ের মাধ্যমে তৃতীয় অবস্থানে ছিল। দেশটি এর আগের বছরের তুলনায় ১৪ শতাংশ ব্যয় কম করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে আপনাকে কেউ ব্লক করলে জানবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আপনাকে কেউ ব্লক করলে জানবেন যেভাবে

স্মার্টওয়াচ আনছে অপো
নির্বাচিত

স্মার্টওয়াচ আনছে অপো

বাড়ছে গ্রামীণফোনের কলরেট
টেলিকম

করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় গ্রামীণফোন

সেরা ৫টি মোবাইল যারা হেভি গেম খেলেন
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের সেরা ৫ গেমিং স্মার্টফোন

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’

ভারতীয় উপমহাদেশে বাংলাদেশেই প্রথম মটো জি৯ প্লাস উদ্বোধন
প্রযুক্তি বাজার

ভারতীয় উপমহাদেশে বাংলাদেশেই প্রথম মটো জি৯ প্লাস উদ্বোধন

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 June 2023

সেমিকন্ডাক্টর খাতে বৈশ্বিক ব্যয়ে শীর্ষে তাইওয়ান

Techzoom.TV |
TechzoomTV