Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মানুষ ইন্টারেক্ট করতে পারে বলেই ফেসবুক বিলিয়নস ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 April 2019
মানুষ ইন্টারেক্ট করতে পারে বলেই ফেসবুক বিলিয়নস ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় এবং সহজ পার্থক্যটি হলো, মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টার্যাক্ট করতে পারে। মানুষ ইন্টার্যাক্ট করতে পারে বলেই যে প্রতিষ্ঠানটির টিকে থাকার কথা ছিল না সেটি বিলিয়নস অব ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে।

মন্ত্রী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ’- টিএমজিবি আয়োজিত ‘ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন: গণমাধ্যমের সংকট ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় গতরাতে এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমানা তৈরি করা বা পাহারা দেওয়ার সুযোগ নেই। ডিজিটাল দুনিয়ায় যোগ্যতা দিয়ে টিকে থাকা এবং যোগ্যতা অর্জন করার জন্য প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। খুব বুদ্ধিমত্তার সাথে প্রযুক্তিকে সামনে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনভাবে বাণিজ্যিকীকরণ হচ্ছে যা অন্য যেকোন গণমাধ্যমের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ প্রযুক্তি দিয়েই মোকাবেলা করতে হবে ,বলেন মন্ত্রী।

পৃথিবী একদিন কাগজবিহীন হবে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি। ডিজিটাল অনিবার্য এবং রূপান্তর এখন অনিবার্য। এটি কেবল গণমাধ্যম নয় ,এটি আমাদের জীবনযাপন, প্রচলিত শিক্ষা,অর্থ-বাণিজ্য নিরাপত্তা যেদিকেই তাকাই না কেন এসবের ডিজিটাল রূপান্তর অনিবার্য হয়ে গেছে। মোবাইল ফোনের পঞ্চম প্রজন্মের আবির্ভাবের ফলে বিদ্যমান প্রযুক্তির অভাবনীয় বিপর্যয়ের শংকা প্রকাশ করে মন্ত্রী বলেন, ৫জি‘র ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম, শিল্প-বাণিজ্য- কলকারখানা কী পর্যায়ে দাঁড়াবে কেউ তা আন্দাজ করতেও পারছেন না। আমাদের ভাবতে হবে সেই সময়টার জন্য আমরা কতটা প্রস্তুত। তিনি বলেন, আমাদের বর্তমান জীবনধারা থেকে শিক্ষাব্যবস্থা , মিডিয়া সমস্ত কিছুই প্রথম শিল্প বিপ্লবের ফলাফল।

মোস্তাফা জব্বার ফেসবুক বিজ্ঞাপনকে ক্রসবর্ডার উল্লেখ করে বলেন, দুনিয়ার যে কোন প্রান্ত থেকে মানুষ বিজ্ঞাপন দিচ্ছে – প্রচারিত হচ্ছে। ফেসবুকের বিজ্ঞাপন যেরকম চ্যালেঞ্জিং, ফেসবুকের নিরাপত্তাও একইভাবে চ্যালেঞ্জিং।

তিনি বলেন, পৃথিবীর ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা কঠিনতম কাজ। একাজটি এককভাবে করা আরও কঠিন। সেই কারণে প্রযুক্তিকে ঠেকানো সম্ভব হবে না। আমরা প্রযুক্তি দিয়েই প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করব। এক্ষেত্রে চীনের নিজস্ব সামাজিক মাধ্যম উইচেট এর দৃষ্টান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে বাংলা ভাষায় স্থানীয় বিষয়বস্তু দিয়ে এমন একটি প্লাটফর্ম তৈরি করতে হবে যা বাংলাভাষী মানুষদের জন্য আকর্ষণ তৈরি করতে পারে।

গত দশ বছরে দুরদৃষ্টি সম্পন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে তথ্যপ্রযুক্তির বিকাশে বাংলাদেশের অগ্রগতি বর্ণনা করে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে প্রযুক্তিতে শতশত বছর পিছিয়ে থেকেও বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রপ্তানি করছে। আয়ারল্যান্ড এবং মহারাষ্ট্রের পুলিশ বাংলাদেশের সফটওয়্যার ব্যবহার করছে। একদিন আমাদের সন্তানদের তৈরি সামাজিক মাধ্যম নিয়ে সারা দুনিয়া আলোচনা করবে।

অনুষ্ঠানে অ্যাটকো সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু এবং অ্যামটব সেক্রেটারি জেনারেল ব্রি; জে. (অব.) এস এম ফরহাদ এবং টিএমজিবি আহ্বায়ক মুহম্মদ খান বক্তৃতা করেন। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ টি আই এম নুরুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের কাছে পণ্য সরবরাহের লাইসেন্স পেলো ইনটেল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের সরঞ্জাম স্থাপন কার্যক্রম বন্ধের নির্দেশ

বিশ্বে দ্রুততম চার্জে সক্ষম ইভি ব্যাটারির দাবি চীনা কোম্পানির
নির্বাচিত

বিশ্বে দ্রুততম চার্জে সক্ষম ইভি ব্যাটারির দাবি চীনা কোম্পানির

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’
নির্বাচিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’

ই-কমার্স প্রতিষ্ঠান উইকম ও থলে ডটকমের ৬ জন গ্রেফতার
ই-কমার্স

ই-কমার্স প্রতিষ্ঠান উইকম ও থলে ডটকমের ৬ জন গ্রেফতার

এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ

১ টাকায় ১ জিবি ইন্টারনেট!
প্রযুক্তি সংবাদ

১ টাকায় ১ জিবি ইন্টারনেট!

Load More

ট্রেন্ডিং টপিক

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ
অটোমোবাইল

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো
প্রযুক্তি সংবাদ

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

ছবি, ভিডিও, অ্যাপ ও বিভিন্ন ফাইল জমতে জমতে...

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 April 2019

মানুষ ইন্টারেক্ট করতে পারে বলেই ফেসবুক বিলিয়নস ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV