Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাইক্রোসফটের ক্লাউড ইনোভেশন সামিট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 April 2019
মাইক্রোসফটের ক্লাউড ইনোভেশন সামিট
Share on FacebookShare on Twitter

২৯ এপ্রিল রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাইক্রোসফটের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ক্লাউড ইনোভেশন সামিট। সাড়ে তিনশ’র বেশি ডেভেলপার, উৎপাদন ও আর্থিক সেবাখাতের ব্যবসায়িক ও প্রযুক্তি বিষয়ক নেতৃবৃন্দ, মাইক্রোসফটের স্থানীয় সহযোগী এবং মাইক্রোসফট এশিয়া প্যাসিফিক অঞ্চলের উচ্চপদস্থ কর্মকর্তা ও ক্লাউড এক্সপার্টরা এ সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোসফটের দক্ষিণপূর্ব এশিয়ার প্রেসিডেন্ট সুক হুন চিয়াহ।

মাইক্রোসফটের লক্ষ্যের ওপর গুরুত্বারোপ করে সুক হুন বলেন, ‘প্রযুক্তি এমন এক ধরনের মাধ্যমে যা সকল বাধা দূর করে সমতা নিশ্চিত করার মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উভয়ের ক্ষমতায়নে সহায়ক ভূমিকা পালন করে। মাইক্রোসফটে আমাদের নিরলস প্রচেষ্টা এন্টারপ্রাইজ গ্রেড প্রযুক্তি ও সমাধানে সবার সুযোগ নিশ্চিত করার মাধ্যমে আরো বেশি কিছু অর্জনে পৃথিবীর প্রত্যেক ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের ক্ষমতায়ন।’

সুক হুন চিয়াহ আরো বলেন, ‘ইন্টেলিজেন্ট ক্লাউড ও ইন্টেলিজেন্ট এজ ব্যবহারের মাধ্যমে বিশ্বজুড়ে আমরা প্রবৃদ্ধি অর্জনে চালিকাশক্তি হিসেবে কাজ করে যাচ্ছি। আমরা এটিও বিশ্বাস করি, ক্ষমতায়ন ও ডিজিটাল রূপান্তর অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিৎ, তাই ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই।’

সম্মেলনে আরো অনেক বিষয়ে আলোকপাত করা হয় যার মধ্যে ছিল ইন্টেলিজেন্ট বিজনেস সল্যুশনসের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো আরো উন্নত সমাধান নিয়ে আসতে পারে এবং আধুনিক ব্যবসার ক্ষেত্রে ক্লাউড ভবিষ্যৎ গুরুত্ব। মাইক্রোসফটের ক্লাউড সল্যুশন- মাইক্রোসফট ৩৬৫, ডাইনামিকস ৩৬৫ এবং মাইক্রোসফট অ্যাজুর ব্যবহারের মাধ্যমে কীভাবে ব্যবসা রূপান্তর করা যায় তা নিয়ে আলোচনা করেন এপিএসি ক্লাউড এক্সপার্টরা।

এ সম্মেলনের মূল দু’টি সেশন যার একটি হলো বাংলাদেশের উৎপাদন খাত নিয়ে এবং আরেকটি দেশের আর্থিক সেবা খাত (এফএসআই) নিয়ে।

মাইক্রোসফট এসইএএনএম’র চিফ মার্কেটিং অ্যান্ড অপারেশনস লিডার জাইদ আলকাধি তার বক্তব্যে আলোকপাত করেন প্রতিষ্ঠানগুলো কীভাবে কার্যকরী ও উৎপাদনশীল কর্মক্ষেত্র তৈরি করতে পারে মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারের মাধ্যমে। যার ফলে সর্বোচ্চ সুরক্ষা সহ যেকোনো স্থানে বসে কর্মীরা কাজ করতে পারবেন।

সম্মেলনে মাইক্রোসফট মালয়েশিয়ার ন্যাশনাল টেকনোলোজি অফিসার ড. জাহার মানসুর ডিজিটাল যুগে নিরাপত্তা বিষয়ে একটি বিশেষ অধিবেশন পরিচালনা করেন। ডিজিটাল নিরাপত্তার বিভিন্ন দিক এবং নিরাপদ ডিজিটাল অবকাঠামো নির্মাণে মাইক্রোসফট বিশ্বজুড়ে কীভাবে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করছে তা নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়া ড. জাহারের সঞ্চালনায় ‘এনাবলিং ডিজিটাল ট্রান্সফরমেশন ফর এফএসআই’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ প্যানেল আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিএমডি ও সিআইটিও তাহের আহমেদ চৌধুরী, লঙ্কা বাংলা সিকিউরিটিজ লিমিটেডের ডিরেক্টর ও সিটিও মাইনুল ইসলাম এবং আইসিডিডিআর,বি’র সিআইও তানভীর আহমেদ চৌধুরী। আলোচনায় আলোচকরা বাংলাদেশে ইন্টেলিজেন্ট ক্লাউড কিভাবে বাংলাদেশকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে তা নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে মাইক্রোসফট পার্টনারদের নিয়ে একটি এক্সপো জোনেরও আয়োজন করা হয়। যেখানে ছিল: আমরা টেকনোলজিস লিমিটেড, করপোরেট প্রযুক্তি লিমিটেড, ইজেনারেশন লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (আইটি ডিভিশন) এবং টগি সার্ভিসেস লিমিটেড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে আসছে বড় পর্দার আইপ্যাড
নির্বাচিত

বাজারে আসছে বড় পর্দার আইপ্যাড

২৫ হাজার টাকার মধ্যে মিলবে ৫ স্মার্টফোন
নির্বাচিত

২৫ হাজার টাকার মধ্যে মিলবে ৫ স্মার্টফোন

বাজারে আসছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার অপো এফ ১৫
নির্বাচিত

বিশ্বের স্মার্টফোন বাজারে ৭ নাম্বারে রিয়েলমি

টেকনো মোবাইলের অ্যাম্বাসেডর হলেন মেহজাবিন চৌধুরী
প্রযুক্তি সংবাদ

টেকনো মোবাইলের অ্যাম্বাসেডর হলেন মেহজাবিন চৌধুরী

অ্যামাজন নয়, ১০ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বিশ্বজুড়ে ক্রীড়া ও অ্যান্টি-ডোপিং সংস্থায় সাইবার হামলা

‘দৌড়াও হাসিনা দৌড়াও’: রাজনৈতিক স্যাটায়ার গেমে মেতেছে নেটিজেনরা
নির্বাচিত

‘দৌড়াও হাসিনা দৌড়াও’: রাজনৈতিক স্যাটায়ার গেমে মেতেছে নেটিজেনরা

Load More

ট্রেন্ডিং টপিক

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক
টেলিকম

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা
প্রযুক্তি সংবাদ

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 April 2019

মাইক্রোসফটের ক্লাউড ইনোভেশন সামিট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix