Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক বাজারে মিররলেস সিঙ্গেল লেন্স ক্যামেরার চাহিদা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 8 August 2023
বৈশ্বিক বাজারে মিররলেস সিঙ্গেল লেন্স ক্যামেরার চাহিদা তুঙ্গে
Share on FacebookShare on Twitter

চীনা আউটবাউন্ড ট্যুরিজম পুনরুজ্জীবিত হওয়ায় মিররলেস সিঙ্গেল লেন্স ক্যামেরার চালান রেকর্ড ছাড়িয়েছে। পাশাপাশি ক্যামেরা নির্মাতারা স্মার্টফোনকে টেক্কা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্যসহ নতুন পণ্য বাজারে আনায় বিক্রি বেড়েছে। ফলে কভিড-উত্তর ভ্রমণ সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বেড়েছে ক্যামেরার জনপ্রিয়তা ও চাহিদা।

জাপানের ক্যামেরা অ্যান্ড ইমেজিং প্রডাক্টস অ্যাসোসিয়েশন সম্প্রতি বিশ্বব্যাপী ক্যামেরা চালানের পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, বছরের প্রথমার্ধে মিররলেস ক্যামেরা বিক্রির পরিমাণ ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫ হাজার ৩০০ কোটি ইয়েন বা ১ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

অঞ্চল অনুসারে সবচেয়ে বেশি ৪৪ শতাংশ বিক্রি বেড়েছে চীনে, এরপর জাপানে ৩০ এবং ইউরোপে ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী মিররলেস সিঙ্গেল-লেন্স ক্যামেরার বিক্রি বাড়ার বড় কারণ কভিড-১৯ মহামারীর স্থবিরতা কাটিয়ে মানুষ কর্মচঞ্চল হয়ে উঠেছে এবং দেশ-বিদেশে ঘুরতে বের হচ্ছে।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার মতে, ২০২৩ সালের শুধু প্রথম প্রান্তিকেই আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বছরে দ্বিগুণেরও বেশি প্রায় ২৩ কোটি ৫০ লাখ বেড়েছে, যা কভিড-পূর্ব ২০১৯ সালের পুরো বছরের পর্যটকসংখ্যার ৮০ শতাংশকে প্রতিনিধিত্ব করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষক আইডিসি অনুসারে, স্মার্টফোনের বৈশ্বিক বিক্রি কিছুটা মন্থর সময় পার করছে। এরই মধ্যে স্মার্টফোনের চাহিদা চলতি বছরের প্রথমার্ধে ১১ শতাংশ কমে গেছে। এ নিয়ে টানা দুই বছর স্মার্টফোনের বাজার বার্ষিক ভিত্তিতে হ্রাস পেয়েছে।

স্মার্টফোনের সঙ্গে ক্যামেরার পারফরম্যান্স দূরত্ব বাড়ায় ক্যামেরার দিকে ঝুঁকছেন ব্যবহারকারীরা। বিশেষ করে মিররলেস ক্যামেরায় অপটিক্যাল এআই প্রযুক্তি ব্যবহারের ফলে ক্যামেরার পারফরম্যান্স দারুণ জনপ্রিয়তা পেয়েছে। উদাহরণস্বরূপ নিকনের ফ্ল্যাগশিপ জেড নাইন মানুষ ব্যতীত পাখি, যানবাহনসহ আটটি ভিন্ন বিষয় শনাক্ত করতে এবং অটোফোকাস করতে সক্ষম।

ছবি তোলার ক্ষেত্রে ঘটা সাধারণ ভুল এবং ফোকাসের বাইরের ছবি অথবা ভুল ব্রাইটনেস সেটিংসের মতো সাধারণ ভুল কমিয়ে আনতে ক্যামেরা নির্মাতারা নতুনদের কাছে ফিচারগুলো যথাযথ পরিচিত করানোর উদ্যোগ নিয়েছে। তবে সিঙ্গেল লেন্স ক্যামেরা কেনার ক্ষেত্রে ওজন একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। তাই স্লিম বডির ক্যামেরা বাজারে আনার চেষ্টা চলছে। উদাহরণ হিসেবে জুনে লঞ্চ করা ক্যানন ইওএস আর-হানড্রেড তেমনই একটি মডেল। এন্ট্রি লেভেলের এ ক্যামেরাটির ওজন মাত্র ৩৫৬ গ্রাম প্রায়। এ মডেলটি কোম্পানির আগের এন্ট্রি লেভেল ক্যামেরার মডেলের তুলনায় ১০ শতাংশ বেশি হালকা এবং দুটিই প্রায় অ্যাপল আইফোন ফোরটিনের মতো।

গত বছরের জুন থেকে ক্যানন এ পর্যন্ত এন্ট্রি লেভেলের ছয়টি মিররলেস ক্যামেরা বাজারে ছেড়েছে এবং বাজারে মডেলগুলোর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। জাপান চলতি বছর ২৯ লাখ সিঙ্গেল লেন্স ক্যামেরা বিক্রির মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এ অংক ২০২২ সালের বিক্রির চেয়ে ৪০ হাজার বেশি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটক চালুর উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প
নির্বাচিত

টিকটক চালুর উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প

ইভ্যালিতে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ২১এস
নির্বাচিত

ইভ্যালিতে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ২১এস

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি
নির্বাচিত

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

ডুয়াল ক্যামেরা-শক্তিশালী ব্যাটারিসহ আসছে আইফোন এয়ার ২
নির্বাচিত

ডুয়াল ক্যামেরা-শক্তিশালী ব্যাটারিসহ আসছে আইফোন এয়ার ২

নতুন ম্যালওয়্যারের বিষয়ে এফবিআইয়ের সতর্কবার্তা
নির্বাচিত

নতুন ম্যালওয়্যারের বিষয়ে এফবিআইয়ের সতর্কবার্তা

বেটউইনারের মাধ্যেমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি
নির্বাচিত

বেটউইনারের মাধ্যেমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 August 2023

বৈশ্বিক বাজারে মিররলেস সিঙ্গেল লেন্স ক্যামেরার চাহিদা তুঙ্গে

Techzoom.TV |
TechzoomTV