Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ে কি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 6 September 2023
হুয়াওয়ে কি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠছে

গ্রাহকদের মেট ৬০ স্মার্টফোন দেখাচ্ছেন হুয়াওয়ের এক কর্মী

Share on FacebookShare on Twitter

চীনের বাজারে হাই এন্ড বা ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে নতুন স্মার্টফোন মেট ৬০ প্রো উন্মোচন করেছে হুয়াওয়ে টেকনোলজিস। এর পর থেকেই বিশ্ববাজারে ডিভাইসটির বৈশিষ্ট্য নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। অনেকের মতে, এটি ফাইভজি সেলফোন হতে পারে। প্রশ্ন উঠছে, হুয়াওয়ে কি তাহলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের ব্যবসায়িক কার্যক্রম ব্যাপক বাধাগ্রস্ত হয়। কোম্পানিটি ৬ হাজার ৯৯৯ ইউয়ান বা ৯৬৪ ডলারে মেট ৬০ প্রো ডিভাইস বিক্রি শুরু করেছে। কিন্তু ডিভাইসটি বাজারজাতের আগে কোম্পানির পক্ষ থেকে বড় ধরনের কোনো প্রচারণা বা ক্যাম্পেইন পরিচালনা করা হয়নি। ডিভাইসের বৈশিষ্ট্য প্রকাশ না করায় এতে ফাইভজি প্রযুক্তি আছে কিনা তা নিয়ে প্রযুক্তিবিদরাও সন্দিহান।

হুয়াওয়ের নতুন ডিভাইস উন্মোচনের বিষয়টি বিশ্ববাজারের জন্য গুরুত্বপূর্ণ। মূলত ২০১৯ সাল থেকে ফ্ল্যাগশিপ ডিভাইসে ব্যবহৃত চিপ উৎপাদন টুলসে হুয়াওয়ের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। এর পর থেকে সংরক্ষণে থাকা আগের ফাইভজি চিপযুক্ত ডিভাইস বিক্রি করতে পারছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্র ও বেশকিছু ইউরোপীয় দেশ হুয়াওয়েকে নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করেছে। যদিও কোম্পানিটি এ অভিযোগ অস্বীকার করে আসছে। নিষেধাজ্ঞার কারণে একসময় অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে তুমুল প্রতিযোগিতা করা কোম্পানিটি বাজার হারিয়েছে। ২০২০ সালে ভোক্তা ব্যবসায় ৪৮ হাজার ৩০০ কোটি ইউয়ান ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এর পরের বছরই তা অর্ধেকে নেমে আসে।

হুয়াওয়ে বরাবরই জানিয়েছে, কোম্পানিটি বাজারে ফিরে আসতে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে জুলাইয়ে বিভিন্ন গবেষণা সংস্থা রয়টার্সকে জানায়, তাদের বিশ্বাস চলতি বছরের শেষে ফাইভজি স্মার্টফোনের বাজারে ফিরে আসতে চেষ্টা চালাচ্ছে হুয়াওয়ে। সেমিকন্ডাক্টর ডিজাইন টুল ব্যবহারে কোম্পানির নিজস্ব দক্ষতা ও চীনের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কোম্পানির (এসএসআইসি) মাধ্যমে চিপ তৈরি করছে। হুয়াওয়ে ও চীন যদি নিজ ক্ষমতায় ফাইভজি চিপ তৈরি করতে পারে তাহলে এটি বেশ বড় অর্জনে পরিণত হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকেও প্রশ্নবিদ্ধ করবে।

মেট প্রো ৬০ কি ফাইভজি স্মার্টফোন— এমন প্রশ্নের কোনো উত্তর দেয়নি হুয়াওয়ে। কোম্পানির একটাই বক্তব্য, এটি মেট মডেলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। চীনে যারা এ সেলফোন কিনছে তারা টিয়ার ডাউন ও ডাউনলোড গতির ভিডিও প্রকাশ করছে। ভিডিওর তথ্যানুযায়ী, মেট ৬০ প্রো ডিভাইসটি শীর্ষে থাকা ফাইভজি ডিভাইসগুলোর তুলনায় এগিয়ে।

টেকইনসাইটের বিশ্লেষক ড্যান হাচেসনের তথ্যানুযায়ী, ডিভাইসটিতে হুয়াওয়ের হাইসিলিকন চিপ ডিভিশনের কিরিন ৯০০০এস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি তৈরিতে এসএমআইসির উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তিনি জানান, এটি তৈরিতে যদি ৭প্লাস বা ৫ ন্যানোমিটার প্রসেস নোডও ব্যবহার করা হয়ে থাকে তাহলে তা ব্যয়বহুল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েমেট ৬০ প্রোমেট প্রো ৬০হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ আসছে ২৩ মার্চ
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ আসছে ২৩ মার্চ

নেটফ্লিক্স বন্ধ হচ্ছে স্যামসাং স্মার্ট টিভিতে
নির্বাচিত

নেটফ্লিক্স বন্ধ হচ্ছে স্যামসাং স্মার্ট টিভিতে

গুগল ডুয়োতে অন্ধকারেও হবে পরিষ্কার ভিডিও কল
নির্বাচিত

গুগল ডুয়োতে অন্ধকারেও হবে পরিষ্কার ভিডিও কল

অ্যান্ড্রয়েডে নতুন ফিচার নিয়ে এল হোয়াটস অ্যাপ
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে নতুন ফিচার নিয়ে এল হোয়াটস অ্যাপ

মাইক্রোসফটের ডুয়াল স্ক্রিন স্মার্টফোন
নির্বাচিত

মাইক্রোসফটের ডুয়াল স্ক্রিন স্মার্টফোন

ই-কমার্স

৪র্থ বারের মতো দারাজে অনলাইন বৈশাখী মেলা

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন
টেলিকম

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার
প্রযুক্তি সংবাদ

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল
নির্বাচিত

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2023

হুয়াওয়ে কি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠছে

Techzoom.TV |
TechzoomTV