Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড মেসেজিংয়ে সেরা কিছু অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 September 2023
অ্যান্ড্রয়েড মেসেজিংয়ে সেরা কিছু অ্যাপ
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিল্ট ইন কিছু অ্যাপ দেয়া থাকে। সাধারণ কাজ সম্পাদনে এগুলো গুরুত্বপূর্ণ। এর মধ্যে ডায়ালার বা ফোন অ্যাপ, মেসেজিং অ্যাপ, কনটাক্টস অন্যতম। অনেকের কাছে বিল্ট ইন মেসেজিং অ্যাপ খুব একটা ভালো লাগে না। চাইলে এখন অন্য মেসেজিং অ্যাপও ব্যবহার করা যায়। মেক ইউজ অব সূত্রে হাজারো অ্যাপের মধ্য থেকে সেরা কিছুর সন্ধান পাওয়া গেছে।

গুগল মেসেজেস: এটি সাধারণত কোনো বিকল্প মেসেজিং অ্যাপ নয়। কেননা বর্তমানে নতুন সব ডিভাইসেই এটি ইনস্টল করা থাকে। অন্যান্য কোম্পানিও বর্তমানে গুগলের ফোন ও মেসেজ অ্যাপ ব্যবহার করে থাকে। স্যামসাংয়ের মতো কোম্পানি এর ডিভাইসে নিজস্ব ডিজাইনের মেসেজিং অ্যাপ দিয়ে থাকে। সেটি যদি পছন্দ না হয় তাহলে গুগলের মেসেজিং অ্যাপ ব্যবহার করা যায়। সাধারণ ও সহজ ব্যবহারের জন্য এটি ভালো।

পালস এসএমএস: মেসেজিং অ্যাপের ইন্টারফেস থেকে শুরু করে অন্যান্য বিষয় পরিবর্তনের দিক থেকে পালস এসএমএস অন্যতম। ম্যাটারিয়াল ডিজাইনের লুক ছাড়াও ব্যবহারকারীরা এখানে বিভিন্ন ফিচার ব্যবহারের সুবিধা পাবে। চাইলে এখানে মেসেজ বাবলের চেহারা পরিবর্তন করা যাবে, এমনকি অ্যাপ বা আলাদাভাবে কথোপকথনগুলোর রঙ পরিবর্তন করা যাবে। এছাড়া মেসেজ শিডিউল করা, নাম্বার ব্ল্যাকলিস্টে রাখা, আর্কাইভ করার সুবিধাও মিলবে। পেইড ভার্সনের অ্যাপ ব্যবহার করে যেকোনো প্লাটফর্ম থেকে মেসেজ দেয়া যাবে। পেইড অ্যাপ ক্রয়ে এককালীন ৫৯ ডলার ৯৯ সেন্ট ব্যয় হবে।

টেক্সট্রা এসএমএস: টেক্সট্রা মেসেজিং অ্যাপ খুব বেশিদিন আগে প্রকাশ্যে আসেনি। তবে সুবিধার কারণে ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে। এতে প্রশ্ন করার জন্য টেক্সট্রা বটও রয়েছে। এছাড়া এতে কাস্টমাইজেশনের বিভিন্ন ফিচার রয়েছে। চাইলে ইমোজিও পরিবর্তন করা যাবে এবং আইওএস স্টাইলের ইমোজি পাওয়া যাবে। একসঙ্গে একাধিক কথোপকথন এডিটের সুবিধা এবং মেসেজ বক্স থেকে চাইলে কলও করা যাবে। এটিকে ফ্রি অ্যাপ মনে হলেও ১৪ দিন পর্যন্ত ফ্রি ট্রায়ালের সুবিধা দিয়ে থাকে টেক্সট্রা। এরপর বিজ্ঞাপনসহ অথবা ওয়ান টাইম পেমেন্ট দিয়ে অ্যাপ ব্যবহার করা যাবে।

চম্প এসএমএস: টেক্সট্রার নির্মাতা কোম্পানিই চম্প এসএমএস প্রকাশ করেছে। চম্পে টেক্সট্রার মতো কোনো বট নেই। এছাড়া থিম, ইমোজি স্টাইল, আলাদাভাবে কথোপকথন এডিটের সুবিধা, শিডিউল মেসেজ, ব্ল্যাকলিস্টসহ আরো ফিচার রয়েছে। একটি ভালো দিক হচ্ছে এটিতে মেসেজ শিডিউল করার কোনো সীমা নেই।

মুড এসএমএস: বর্তমানে প্রচলিত বিভিন্ন অ্যাপের মধ্যে মুড এসএমএস বেশ প্রচলিত। এর সেটিং মেনু খুবই রঙিন। এছাড়া এতে থাকা কিবোর্ডে আইওএসের মতো অ্যানিমেটেড ইমোজি রয়েছে। এখানে বিভিন্ন থিম ব্যবহার করা যায়। এছাড়া প্রাইভেট বক্সে কিছু মেসেজ চাইলে লুকিয়ে রাখা যাবে। এখানে ছোট চ্যাট হেড নোটিফিকেশন ফিচারও রয়েছে। এতে ইন-লাইন জিআইএফ ও ইউটিউব ভিডিও সাপোর্ট করে। অ্যাপটিতে ডেডিকেটেড ইমোজি স্টোর রয়েছে। যেখানে ফ্রি ইমোজি ডাউনলোডের পাশাপাশি ইন-অ্যাপ পারচেজের মাধ্যমে প্রিমিয়াম ইমোজি ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

হ্যান্ডসেন্ট নেক্সট এসএমএস মেসেঞ্জার: বর্তমান সময়ের আধুনিক মেসেজিং অ্যাপের সব সুবিধাই হ্যান্ডসেন্ট নেক্সট এসএমএস মেসেঞ্জার অ্যাপে রয়েছে। এখানে যেকোনো কথোপকথনকে ফেভারিট হিসেবে চিহ্নিত, আর্কাইভ ও ব্ল্যাকলিস্ট ফিচারও রয়েছে। এছাড়া থিম পরিবর্তন, কথোপকথন ব্যাকআপ, শিডিউল, পিন কনভারসেশনের মতো প্রচলিত ও গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। অ্যাপটি ইউজার ইন্টারফেস খুব বেশি আকর্ষণীয় নয়। ব্যবহারকারীদের জন্য এ অ্যাপে চ্যাট সিঙ্কের সুবিধা দেয়া হয়েছে। ফলে সেলফোন, কম্পিউটার ও স্মার্টওয়াচ থেকে সেগুলো দেখা যাবে। মেসেজিং অ্যাপ হিসেবে এতে ড্রাইভিং মোড ফিচার রয়েছে। যেটি ড্রাইভিংয়ের সময় স্বয়ংক্রিয়ভাবে মেসেজের উত্তর দেবে। হ্যান্ডসেন্ট অ্যাকাউন্ট থাকলে এর বেশকিছু ফিচার ব্যবহার করা যাবে। এছাড়া ৫ ডলার ৯৯ সেন্ট ব্যয়ে বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান কার্যকর করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে শিগগিরই পে-পাল চালু করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে শিগগিরই পে-পাল চালু করা হবে: পলক

বাজারে অ্যাসারের নতুন ল্যাপটপ স্পিন সেভেন রিফ্রেশড
নির্বাচিত

বাজারে অ্যাসারের নতুন ল্যাপটপ স্পিন সেভেন রিফ্রেশড

ASUS & ROG at Computex 2025 | The Future of AI Technology
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা ও গেমিং-এর আশ্চর্য সব অভিজ্ঞতা নিয়ে কম্পিউটেক্স-২০২৫-এ যোগ দিয়েছে আসুস

অ্যান্ড্রয়েড ১১-তে যেসব পরিবর্তন আসছে…
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১-তে যেসব পরিবর্তন আসছে…

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

আবারো একসঙ্গে হুয়াওয়ে ও ইতালিয়া

সেরা ৫ স্টার্টআপের ১০ উদ্যোক্তা এখন দক্ষিণ কোরিয়ায়
প্রযুক্তি সংবাদ

সেরা ৫ স্টার্টআপের ১০ উদ্যোক্তা এখন দক্ষিণ কোরিয়ায়

Load More

ট্রেন্ডিং টপিক

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 September 2023

অ্যান্ড্রয়েড মেসেজিংয়ে সেরা কিছু অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV