Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠাবে গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 29 September 2023
স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠাবে গুগল
Share on FacebookShare on Twitter

আপনি কি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? তবে এবার থেকে আপনার স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠাবে গুগল। ২৫ বছরের জন্মদিনে ভারতের অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ এই পরিষেবার কথা ঘোষণা করল জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা। জানানো হয়েছে, কম্পন শনাক্ত করবে ছোট আকারের ‘সিসমোমিটার’।

ভূমিকম্পের তীব্রতা শনাক্ত করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি সেন্সর কাজ করবে। ভূমিকম্পের সতর্কতার পরিষেবা চালু করার জন্য জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (NDMA) এবং ন্যাশনাল সিসমোলজি সেন্টার (NSC)-এর সঙ্গে পরামর্শ করেছে Google। সার্চ ইঞ্জিন সংস্থার মুখপাত্রের দাবি, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের এলাকায় ভূমিকম্পের স্বয়ংক্রিয় আগাম সতর্কবার্তা প্রদানের চেষ্টা করা হবে। সতর্কতা পরিষেবা মিলবে অ্যান্ড্রয়েড ৫ এবং এই অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণগুলিতে। আসলে অ্যান্ড্রয়েড অপরেটিং সিস্টেমে রয়েছে অ্যাক্সিলোমিটার। যা এক্ষেত্রে ছোট আকারের সিসমোমিটার হিসেবে কাজ করবে।

সার্চ ইঞ্জিন সংস্থা তাদের ব্লগে দাবি করেছে, ইন্টারনেট বার্তার গতিবেগ আলোর গতিবেগের সমান। কম্পনের গতিবেগ তার চেয়ে অনেকটাই কম। এর ফলেই সাংঘাতিক কম্পনের আগেই ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন গ্রাহক। এর ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। ভারতে এই পরিষেবা এই প্রথম চালু হলেও বিশ্বের বহুদেশে আগে থেকেই এই ব্যবস্থা রয়েছে, জানিয়েছে গুগল।

উল্লেখ্য, দেখতে দেখতে ২৫টা বছর ইউজারদের সঙ্গে কাটিয়ে ফেলেছে গুগল। ইউজারদের ভালোবাসা আর আসক্তিতেই ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। বুধবার জন্মদিনে ইউজারদের ধন্যবাদ জানিয়ে সেলিব্রেশনে মাতল এই সার্চ ইঞ্জিন সংস্থা। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর পথ চলা শুরু হয়েছিল গুগলের। ক্যালিফোর্নিয়ার ছোট্ট একটি গ্যারেজের মধ্যেই কম্পিউটার নিয়ে বসে পড়েছিলেন ল্যারি পেজ এবং সার্জি ব্রিন।

যে কোনও প্রশ্নের উত্তর রয়েছে গুগলের কাছে। ইউজারদের এই বিশ্বাসে ভর দিয়েই নির্ভয়ে এগিয়ে গিয়েছে সংস্থা। এর পর সময়ের সঙ্গে ধীরে ধীরে নিজেকে বদলে ফেলেছে গুগল। যুক্ত হয়েছে নানা আকর্ষণীয় ফিচার। ইউজারদের প্রয়োজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডালপালা মেলেছে গুগলও। তৈরি হয়েছে নানা সোশাল প্ল্যাটফর্ম। সব মিলিয়ে ২৫ বছর ধরে ব্যবহারকারীদের আস্থার মর্যাদা দিয়ে বুধবার জন্মদিনে মেতে উঠেছে গুগল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েডগুগলস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল বাংলাদেশ আমাদের নিজেদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে
নির্বাচিত

ডিজিটাল বাংলাদেশ আমাদের নিজেদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে

প্রথমবারের মতো “স্ন্যাপড্রাগন ৮৮৮” নিয়ে আসছে শাওমি এম আই ১১!
নির্বাচিত

প্রথমবারের মতো “স্ন্যাপড্রাগন ৮৮৮” নিয়ে আসছে শাওমি এম আই ১১!

এইচডি ভিডিও পাঠানোর সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে
নির্বাচিত

এইচডি ভিডিও পাঠানোর সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে

আসছে ওয়ান প্লাসের নতুন ফোন
প্রযুক্তি বাজার

আসছে ওয়ান প্লাসের নতুন ফোন

মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কাটানোর চেষ্টায় হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কাটানোর চেষ্টায় হুয়াওয়ে

এক চার্জে চলবে ৮০০ কিলোমিটার
অটোমোবাইল

এক চার্জে চলবে ৮০০ কিলোমিটার

Load More

ট্রেন্ডিং টপিক

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের
প্রযুক্তি সংবাদ

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো
অটোমোবাইল

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী
সোশ্যাল মিডিয়া

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ
প্রযুক্তি সংবাদ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 September 2023

স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠাবে গুগল

Techzoom.TV |
TechzoomTV