Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই দিয়ে বানানো ভুয়া ছবি চিনবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 3 October 2023
এআই দিয়ে বানানো ভুয়া ছবি চিনবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

বর্তমান ডিজিটাল আমলে সত্যি আর মিথ্যার তফাত করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রতিটি তথ্য-নথি-ছবি নিয়ে রীতিমতো আতঙ্কে থাকতে হচ্ছে সবাইকে। তবে সত্য-মিথ্যা যাচাইয়ের অনেক উপায়ও রয়েছে। কাজটা প্রযুক্তিবান্ধব লোকজনের জন্য সহজ বটে। কিন্তু যারা ছাপোষা সাধারণ মানুষ, তাঁদের জন্য ভুয়া ছবি বা মিথ্যা তথ্য যাচাই দুষ্কর। আর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে আবির্ভাব হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের।

স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ায় ছবি আদান-প্রদান এখন হয়ে উঠেছে ব্যবহারকারীদের ভাব প্রকাশের অন্যতম ভাষা। সেই ছবিতেও যোগ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব। এআই’র মাধ্যমে এমন কিছু ভুয়া ছবি তৈরি হচ্ছে, যা দেখে একেবারে বাস্তব মনে হবে। সেসব ছবি অনেককে বড়সড় বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে ভুয়া ছবি চেনার উপায় জানা সাধারণের জন্য খুবই জরুরি হয়ে পড়েছে।

রিভার্স ইমেজ সার্চ
একটি ছবির সত্যতা যাচাইয়ের প্রথম ধাপ হলো, রিভার্স ইমেজ সার্চ। আপনার স্মার্টফোনে গুগল লেন্স অ্যাপ্লিকেশনের সাহায্যে বা কম্পিউটারের ব্রাউজারের মাধ্যমেও এই কাজটি করতে পারেন। ‘ইয়ানডেক্স’ সার্চ ইঞ্জিন ব্যবহার করেও রিভার্স ইমেজ সার্চ করা যায়। এই পদ্ধতির সাহায্য নিয়ে আপনি জানতে পারবেন, ছবিটি আগে অন্য কোথাও ব্যহৃত হয়েছিল কিনা। যদি কোনো ফলাফল না পাওয়া যায়, তাহলে গুগল সার্চ ইঞ্জিনে কিওয়ার্ড ব্যবহার করে ছবির ডেসক্রিপশন দিয়ে দিন। যেমন, কোনো ছবিতে যদি একটি বিড়াল দেখতে পান, তাহলে বিড়ালটি কী করছে বা ছবির অন্যান্য খুঁটিনাটি তথ্য গুগল সার্চে লিখুন। তাহলে ছবিটি ভুয়া কিনা বা এর যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন।

এআই ইমেজ ডিটেক্টর
যদি কোনো ছবি দেখার পর আপনার মনে হয়, সেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি হয়েছে, তাহলে আপনি এআই ইমেজ ডিটেক্টরের সাহায্য নিতে পারেন। এআই ইমেজ ডিটেক্টরের একাধিক অ্যাপ ও ওয়েবসাইট রয়েছে। এসব অ্যাপ বা সাইটে গিয়ে যেকোনো ছবি দিলেই মুহূর্তের মধ্যে বুঝতে পারবেন, ছবিতে এআইয়ের যোগ আছে কিনা।

গুগল বার্ড
ভুয়া ছবি চিনতে আপনাকে সাহায্য করতে পারে গুগল বার্ড। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চ্যাট পরিষেবাটি যেকোনো ছবির বিষয়ে যথাযথ ফলাফল দিতে পারে। তবে এ জন্য আপনাকে গুগল বার্ডে প্রমোট সেকশনে যেতে হবে। সেখানে ছবিটি দিয়ে আপনি যা জানতে চান, সে সংক্রান্ত প্রশ্নগুলো করতে হবে। যেমন, আপনি লিখলেন— ‘ছবি সম্পর্কে আমাকে আরও বলুন’ বা ‘এটি কোথায় তোলা হয়েছিল?’ যত ভালো প্রশ্ন দেবেন, তত ভালো উত্তর পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল বার্ডরিভার্স ইমেজ সার্চ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল দক্ষতা তৈরির লক্ষ্যে কাজ করবে বিশ্ব নেতৃত্ব: সিডস ফর দ্য ফিউচার সামিট ২০২৩
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল দক্ষতা তৈরির লক্ষ্যে কাজ করবে বিশ্ব নেতৃত্ব: সিডস ফর দ্য ফিউচার সামিট ২০২৩

গুগল প্লে স্টোরে দেখতে পাবেন কোন অ্যাপের ডাউনলোড বাড়ছে বা কমছে
প্রযুক্তি সংবাদ

গুগল প্লে স্টোরে দেখতে পাবেন কোন অ্যাপের ডাউনলোড বাড়ছে বা কমছে

ইনফিনিক্স হট ১০ এস: সাধ্যের মধ্যে সেরা ফোন
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে আসছে ইনফিনিক্স হট ১০ এস

রিফারবিশড আইফোনকে ‘নতুন’ বলে বিক্রি করছে সিন্ডিকেট
প্রযুক্তি সংবাদ

রিফারবিশড আইফোনকে ‘নতুন’ বলে বিক্রি করছে সিন্ডিকেট

এআই ও জিপিইউর চাহিদা বাড়ায় বৈশ্বিক সার্ভার বাজারে ৬১ শতাংশ প্রবৃদ্ধি
প্রযুক্তি সংবাদ

এআই ও জিপিইউর চাহিদা বাড়ায় বৈশ্বিক সার্ভার বাজারে ৬১ শতাংশ প্রবৃদ্ধি

২০২১ সালে র‍্যানসমওয়্যারের শিকার হয়েছিল ৬৬% সংস্থা
নির্বাচিত

২০২১ সালে র‍্যানসমওয়্যারের শিকার হয়েছিল ৬৬% সংস্থা

Load More

ট্রেন্ডিং টপিক

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 October 2023

এআই দিয়ে বানানো ভুয়া ছবি চিনবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV