Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০০ তলা বিল্ডিং থেকে পড়েও কাজ করতো নোকিয়ার এই মোবাইল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 31 October 2023
১০০ তলা বিল্ডিং থেকে পড়েও কাজ করতো নোকিয়ার এই মোবাইল
Share on FacebookShare on Twitter

বর্তমানে স্মার্টফোনগুলোকে ছোটখাটো একটা কম্পিউটারই বলা চলে। তবে ভেবে দেখুন, আজ থেকে প্রায় ২০ বছর আগের ফোনগুলোর কথা…কেমন ছিল? যদিও সেসবের মাঝে নোকিয়ার বেশ কিছু মোবাইল ফোন পেয়েছিল তুমুল জনপ্রিয়তা।

প্রথমেই শুরু করা যাক নোকিয়া ৩২১০ সেলফোন দিয়ে। এই মডেলটি বের হয় ১৯৯৯ সালে। এটি ছিল নোকিয়ার প্রথম বিগহিট সেলফোন। যে বৈশিষ্ট্য সেইসময়কার অন্যসব মোবাইল থেকে এটিকে আকর্ষণীয় করেছিল তা হলো, এতে থাকা বিখ্যাত ‘স্নেইক’ গেম। সেই সময়ে অন্যসব ব্রান্ডের মোবাইল ছিল খুব একঘেয়ে। তবে এই মোবাইলটির দাম অপেক্ষাকৃত কম হওয়ায় এবং গেম থাকার কারণে তা খুব সহজেই গ্রাহকদের কাছে হয়ে উঠেছিল আকর্ষণীয়। মুঠোফোনও যে বিনোদনের মাধ্যম হবার ক্ষমতা রাখে, নোকিয়া ৩২১০ বাজারে থাকা আর সব সেলফোনের সাথে প্রতিযোগিতা করে তা দেখিয়ে দেয়। তাছাড়া সেই সময়ে নোকিয়ার এই সেট বিক্রি হয়েছিলো ১৬ কোটিরও বেশি ইউনিট।

এবারে আসা যাক, নোকিয়া ৩৩১০ মোবাইল ফোন সম্পর্কে। ২০০০ সালের ১ সেপ্টেম্বর এই সেটটি প্রথম বাজারে আসে। প্রায় ২২ বছর পরেও এই সেলফোনটি এখনো সমানভাবে বেশ পরিচিত। নোকিয়ার এই সেটটি জনপ্রিয় ছিল এর টেকসই গঠন এবং ব্যাটারির দীর্ঘস্থায়ীত্বের জন্য। এছাড়া এই সেটের সার্বিক পরীক্ষায়, ১০০০ ফুট উপর থেকে ফেলার পরেও দেখা গিয়েছে যে, সেলফোনটি দিব্যি চলছে। তখন এই সেটের ১৩ কোটি ৬০ লাখের বেশি পিস বিক্রি হয়েছিল।

২০০০ সালে রিলিজ হওয়া নোকিয়া ৯২১০ কমিউনিকেটর ফোনটিকে বলা হতো বিজনেস ক্লাস স্মার্টফোন। এর ভেতরের অংশে কিবোর্ড থাকায় এটি দেখতে ছিল অনেকটা মিনি ল্যাপটপের মতো। এটি দিয়ে ফ্যাক্সও আদান প্রদান করা যেতো। এতে ছিল দুইটি ডিসপ্লে। নোকিয়ার এটিই প্রথম সেল ফোন যাতে মেমরি কার্ড ব্যবহার করা যেত।

২০০৩ সালের স্মার্টফোন বলা হয় নোকিয়া ৬৬০০ -কে। তরুণ-তরুণীদের অন্যতম আকাঙ্ক্ষিত সেল ফোনে পরিণত হয়েছিল এটি। কারণ সেসময়ের অন্যান্য ফোনের তুলনায় এই মডেলটির স্ক্রিন ছিল বড়…সেই সাথে ছিল ক্যামেরাও, যা দিয়ে ছবি তোলাসহ পরিষ্কার ভিডিও ধারণ করা যেত। এছাড়াও ছিলো ব্লুটুথ, ৬এমবি ইন্টারনাল স্টোরেজ, মেমরি কার্ড এবং থার্ড পার্টি এপ্লিকেশনও ডাউনলোড করা যেত।

নোকিয়া এনগেইজ বিশ্বের প্রথম স্মার্টফোন যেটি দেখতে ছিল পোর্টেবল গেমিং কনসোলের মতো। এর দুই দিকে থাকা স্লাইডে ইয়ার পিস ও মাইক্রোফোন বসানো ছিল। ‘সিম্বিয়ান ওএস’ চালিত ফোনটি প্রথম বাজারে আসে ২০০৩ সালে। তবে গেমিং ছাড়া এই সেটটি অন্য কোনো সেগমেন্টে ভালো করতে পারেনি বলে খুব একটা সফল হয়নি। তারপরেও ফোনটি এর অনবদ্য ডিজাইনের জন্য ছিল বেশ আলোচনায়।

২০০৩ সালে নোকিয়া ১১০০ এবং ২০০৫ সালে নোকিয়া ১১১০ মডেলটি বের হয়। নোকিয়ার এই দুটো মোবাইল সেটই প্রায় ২৫ কোটি পিস বিক্রি হয়েছিল পুরো বিশ্বে। এই সেল ফোনগুলোর না ছিল কোনো ক্যামেরা, ছিল না কোনো কালার স্ক্রিনও। মূলত নোকিয়া, এই ফোন দুটো দিয়ে টার্গেট করেছিল উন্নয়নশীল দেশগুলোকে। পৃথিবীতে এমন প্রচুর মানুষ আছে যাদের আইফোনের প্রয়োজন না থাকলেও, একটি মুঠোফোনের প্রয়োজন থাকে অসীম! যার মাধ্যমে যোগাযোগটা অন্ততপক্ষে রক্ষা করা যায়। তাদের জন্যই মূলত এই ধরনের মোবাইল সেট। ফোনগুলোতে ছিল ফ্ল্যাশলাইট, কম্পোজার, ক্যালকুলেটরসহ নানান ফিচার। ২০০৯ সালে Nokia 1100 এর প্রোডাকশন বন্ধ করে দেয়া হয়।

নোকিয়া ৭৬০০ ফোনটি তার অনবদ্য ডিজাইনের জন্য যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এই ফোনে মাঝখানে স্ক্রিন ও দুই দিকে কিপ‍্যাড ছিল। ২০০৪ সালে ফরচুন ম‍্যাগাজিনের পক্ষ থেকে ফোনটি অ্যাওয়ার্ড পেয়েছিল। এর ওজন ছিল মাত্র ৮৪ গ্ৰাম। এতে ০.৩ মেগাপিক্সেলের ক‍্যামেরা ছিল। তবে লঞ্চের কিছু সময় পর ৫০ এমবি স্টোরেজযুক্ত এই ফোনটি বন্ধ করে দেয়া হয়েছিল।

২০০৫ সালে কারোর কাছে ক‍্যামকর্ডার থাকা অনেক বিশাল একটি ব‍্যাপার ছিল, অথচ সেই সময় নোকিয়া অত্যন্ত অ্যাডভান্স নোকিয়া এন৯০ সেলফোন লঞ্চ করেছিল, যার স্ক্রিন পুরোপুরি ৩৬০ ডিগ্রি ঘোরানো যেতো। এতে কার্ল জেইসের (Carl Zeiss) তৈরি করা 2 মেগাপিক্সেল ক্যামেরা লেন্স যোগ করা হয়েছিল। এই ফোনে অটোফোকাস ফিচার ও একটি এলইডি ফ্ল্যাশলাইট দেয়া হয়েছিল, যা তখনকার সময়ে ছিলও একদম নতুন টেকনোলজি।

এছাড়া ছিল নোকিয়া ৭২৮০ মডেলটি। যাকে লিপস্টিক ফোন হিসেবেই ডাকা হত। এই সেল ফোনটি রিলিজ করা হয় ২০০৫ সালে। কোনো কিবোর্ড ব্যবহৃত না হলেও এতে ছিল একটি স্পিনার, যার মাধ্যমে নাম্বার ডায়াল করা যেত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়েকে এগিয়ে রাখার জন্য সংবর্ধনা পেল অভিজ্ঞ কর্মীরা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়েকে এগিয়ে রাখার জন্য সংবর্ধনা পেল অভিজ্ঞ কর্মীরা

অ্যান্ড্রয়েড ১৬ আসছে চলতি বছর জুনে
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৬ আসছে চলতি বছর জুনে

চলতি মাসে আরও কিছু ই-কমার্সের টাকা ফেরত পাবেন গ্রাহকরা
ই-কমার্স

চলতি মাসে আরও কিছু ই-কমার্সের টাকা ফেরত পাবেন গ্রাহকরা

আমদানির বদলে দেশেই মোটরসাইকেলের উৎপাদন
অটোমোবাইল

আমদানির বদলে দেশেই মোটরসাইকেলের উৎপাদন

স্মার্টফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে

ব্যাংকিং সেবা খাতে রূপান্তর ঘটাচ্ছে হুয়াওয়ে’র স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্স: সেমিনারে বক্তারা
টেলিকম

ব্যাংকিং সেবা খাতে রূপান্তর ঘটাচ্ছে হুয়াওয়ে’র স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্স: সেমিনারে বক্তারা

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 October 2023

১০০ তলা বিল্ডিং থেকে পড়েও কাজ করতো নোকিয়ার এই মোবাইল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix