Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রে স্মার্টফোন বিক্রি কমেছে ১৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
হুয়াওয়ে কি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠছে

গ্রাহকদের মেট ৬০ স্মার্টফোন দেখাচ্ছেন হুয়াওয়ের এক কর্মী

Share on FacebookShare on Twitter

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন বিক্রি ১৯ শতাংশ কমেছে। কাউন্টার পয়েন্ট রিসার্চের মার্কেট মনিটরের এক সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন কোম্পানির মধ্যে স্যামসাং, গুগল ও টিসিএল যথাক্রমে ২৬, ৩৭ ও ৫১ শতাংশ বিক্রি কমেছে। তবে মটোরোলা ও নকিয়া এইচএমডি আগের বছরের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যথাক্রমে ৩১ ও ১৭ শতাংশ বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে অ্যাপলের ডিভাইস বিক্রি ১১ শতাংশ কমেছে। পরবর্তী সময়ে আইফোন ১৫ সিরিজ উন্মোচনের পর চতুর্থ প্রান্তিকে কোম্পানির বিক্রি কিছুটা বেড়েছে।

২০২৩ সালের তৃতীয় প্রান্তিক সম্পর্কে গবেষণা বিশ্লেষক অ্যানালিস্ট ম্যাথিউ ওর্ফ বলেন, ‘এ সময় গ্রাহক পর্যায়ে চাহিদা কম থাকলেও অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারাররা (ওইএম) স্মার্টফোনের বিক্রি বাড়ানোতেই আগ্রহী ছিল। কিন্তু গ্রাহক সেভাবে তাদের ডিভাইস আপডেট করেননি। এর হার সাধারণের তুলনায় অনেক নিচে ছিল।’

তিনি বলেন, ‘উন্নত বাহ্যিক গঠনের স্মার্টফোন, ডিভাইসে সে রকম কোনো বৈশিষ্ট্য না থাকা এবং সামষ্টিক অর্থনীতির অস্থিতিশীল পরিস্থিতি যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে বিরূপ প্রভাব ফেলেছে।’

সিনিয়র গবেষণা বিশ্লেষক মরিস ক্লেহেন বলেন, ‘সামগ্রিকভাবে স্মার্টফোন বিক্রির হার ১৯ শতাংশ কমলেও কিছু ব্র্যান্ড বা কোম্পানি এ সময় প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে। এদের মধ্যে মটোরোলা এবং নকিয়া চাহিদা অনুযায়ী বাজার ধরে রাখতে পেরেছে। পাশাপাশি জাতীয় পর্যায়ে খুচরা দোকানগুলোয় পণ্য সরবরাহ অব্যাহত রেখেছে।’

ফোল্ডেবল ডিভাইস সম্পর্কে ক্লেহেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্মার্টফোনে বাজারের জন্য ফোল্ডেবল ডিভাইস ভালো অবস্থানে রয়েছে। কেননা বর্তমানে অ্যান্ড্রয়েড প্লাটফর্মে বিভিন্ন কোম্পানি ফোল্ডেবল ডিভাইস তৈরি করছে। আগস্টে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ও ফোল্ড ৫ উন্মোচন করেছে। অন্যদিকে বছরের চতুর্থ প্রান্তিকের শুরুর দিকে ওয়ানপ্লাস ও মটোরোলা প্রথম ফোল্ডেবল ডিভাইস উন্মোচন করেছে।’

সেলফোনের বাজারে প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের প্রভাবও রয়েছে। সহযোগী পরিচালক হানিশ ভাটিয়া বলেন, ‘স্পেকট্রাম ও এক্সফিনিটির সঙ্গে পোস্টপেইড ক্যারিয়ারগুলোর তুমুল প্রতিযোগিতা চলছে।’ প্রিপেইড খাতে ২০২৩ সালের প্রথমার্ধে বেশকিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে মিন্ট মোবাইল অধিগ্রহণ করেছে টি-মোবাইল। ওয়্যারলেস পরিষেবার পরিধি বাড়াতে গিয়ে ভেরিজন এর আরেক পরিষেবা ট্র্যাকফোনের গ্রাহক হারিয়েছে।

যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজার ও আইফোন ১৫ উন্মোচনের বিষয়ে গবেষণা পরিচালক জেফ ফিল্ডহ্যাক বলেন, ‘প্রান্তিকজুড়ে টেলিকম অপারেটরগুলো আকর্ষণীয় অফার দিয়ে এলেও আপডেট করার যে ব্যয় তা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। চতুর্থ প্রান্তিকে এ হারে পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।’

যুক্তরাষ্ট্রের অধিবাসীদের একটি বড় অংশ এখনো আইফোন ১১ ও ১২ ব্যবহার করে থাকে। চলতি বছর এদের অনেকেই ১৫ সিরিজে স্থানান্তর হবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদ ও বাজার বিশ্লেষকরা। তবে সেটি অনেকটাই নির্ভর করবে ভূ-রাজনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতিসহ সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর এমনটাই অভিমত সংশ্লিষ্টদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গেমিং স্মার্টফোনস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৪ দিনের ব্যাটারির স্থায়িত্ব নিয়ে বাজারে হুয়াওয়ে ব্যান্ড ৮
নির্বাচিত

১৪ দিনের ব্যাটারির স্থায়িত্ব নিয়ে বাজারে হুয়াওয়ে ব্যান্ড ৮

৮২% হামলায় সাইবার হামলাকারীরা নিজেদের উপস্থিতি সরিয়ে ফেলেছে: সফোস
প্রযুক্তি সংবাদ

৮২% হামলায় সাইবার হামলাকারীরা নিজেদের উপস্থিতি সরিয়ে ফেলেছে: সফোস

স্মার্টফোন চার্জে অনন্য ভিভো’র ‘ভিইজি’ প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন চার্জে অনন্য ভিভো’র ‘ভিইজি’ প্রযুক্তি

৭২০০এমএএইচ ব্যাটারি ও সনি ক্যামেরা নিয়ে এলো আইকু জেড১১এক্স
নির্বাচিত

৭২০০এমএএইচ ব্যাটারি ও সনি ক্যামেরা নিয়ে এলো আইকু জেড১১এক্স

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ
টেলিকম

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

শিওরক্যাশের মাধ্যমে সুবিধাভোগীরা পাবেন সরকারের অর্থ সহায়তা
প্রযুক্তি সংবাদ

শিওরক্যাশের মাধ্যমে সুবিধাভোগীরা পাবেন সরকারের অর্থ সহায়তা

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
প্রযুক্তি সংবাদ

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
প্রযুক্তি সংবাদ

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘বাংলা কিউআর’ চালুর পর তীব্র প্রতিযোগিতায় বিকাশ: ভাঙছে পেমেন্ট খাতের একক আধিপত্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, বিদ্যুৎ না...

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ নভেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রে স্মার্টফোন বিক্রি কমেছে ১৯ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV