Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন কারখানায় এইচএফসি ফেজ আউটে ইউএনডিপির সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 6 May 2019
ওয়ালটন কারখানায় এইচএফসি ফেজ আউটে ইউএনডিপির সঙ্গে চুক্তি
Share on FacebookShare on Twitter

ফ্রিজ ও কম্প্রেসরে ক্ষতিকারক এইচএফসি গ্যাস ফেজ আউট প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করেছে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি। তাদের প্রত্যাশা বিশ্ব উষ্ণায়ন রোধের ক্ষেত্রে এ প্রকল্প একটি মাইলফলক হিসেবে পরিগণিত হবে। বাংলাদেশ সরকারের পরিবেশ বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অধীনে প্রকল্পটি বাস্তবায়নে ইউএনডিপি এবং ওয়ালটন সমপরিমাণ অর্থ ব্যয় করছে।

রোববার (৫ মে ২০১৯) রাজধানীর ইআরডি কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং ইউএনডিপি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মিস কয়োকা ইউকোসুকা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইআরডির এডিশনাল সেক্রেটারি সুলতানা আফরোজ, পরিবেশ বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি শামসুর রহমান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, ইউএনডিপির কেমিক্যাল ও মন্ট্রিল প্রোটেকল বিষয়ক জাতীয় পরামর্শক আশরাফুল আম্বিয়া, ইআরডির সিনিয়র অ্যাসিস্টান্ট সেক্রেটারি মোহসিনা আক্তার বানু, ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম, অপারেটিভ ডিরেক্টর তৌফিক-উল-কাদের প্রমুখ।

এক বছর মেয়াদী ওই প্রকল্পের আওতায় ওয়ালটন কারখানা এবং সার্ভিস সেন্টারে ফ্রিজ এবং কম্প্রেসর থেকে পুরোপুরি এইচএফসি ফেজ আউট করে গ্রিন হাইড্রোকার্বন টেকনোলজির ব্যবহার নিয়ে কাজ চলছে। উক্ত প্রকল্পে এইচএফসি-১৩৪এ রেফ্রিজারেন্টের পরিবর্তে পরিবেশবান্ধব এইচসি-৬০০এ (আইসোবিউটেন) রেফ্রিজারেন্ট ব্যবহার করা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়নের ফলে বায়ুমন্ডলে বাৎসরিক প্রায় ২৩০ মেট্রিক টন এইচএফসি গ্যাসের নিঃসরণ রোধ হবে। এর মাধ্যমে বাৎসরিক প্রায় ৩ লাখ ৩০ হাজার টন কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ বন্ধ করা সম্ভব হবে। এ প্রকল্পের মাধ্যমে ‘গ্লোবাল ওয়ার্মিং’ কমিয়ে আনার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে ওয়ালটন তথা বাংলাদেশ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কিয়োকা ইয়োসুকা বলেন, বিশ্বে এইচএফসি কনর্ভাশন টেকনোলজি স্থাপনে ওয়ালটন এগিয়ে আছে। বিশ্ব উষ্ণায়ন রোধকল্পে এই প্রকল্পটি বাংলাদেশ সরকার, ইউএনডিপি এবং বেসরকারি খাতে পার্টনারশিপের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বিশ্বের প্রথম প্রযুক্তিগত পরিবর্তন প্রকল্প হাতে নেয়ায় বাংলাদেশ এবং ওয়ালটনকে অভিনন্দন জানাই। এ প্রকল্প শুধু ওজোন স্তর রক্ষায়ই অবদান রাখবে না, বরং প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে।

মনোয়ার আহমেদ বলেন, ওয়ালটন অসাধারণ কাজ করছে। তারা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করছে। পরিবেশ বিষয়ে তারা নিজের দায়িত্বে সুষ্ঠভাবে দারুণ কাজ করছে।

সুলতানা আফরোজ বলেন, মন্ট্রিল প্রোটোকল বাস্তবায়নে বাংলাদেশ প্রশংসিত। এ বিষয়ে ওয়ালটনের কাজে আমরা গর্বিত।

এস এম আশরাফুল আলম বলেন, ওয়ালটন কারখানায় আমরা শতভাগ কমপ্লায়েন্স রক্ষা করি। পরিবেশ সুরক্ষায় আমরা অতি যতœশীল। যে কারণে গত বছর আমরা জাতীয় পরিবেশ পদক পেয়েছি। গ্লোবাল পার্টনার হিসেবে আমরা বিশ্বের সেরা ব্র্যান্ডগুলোর সাথে কাজ করছি। আমরা এখন শতভাগ ইনভার্টার টেকনোলজি ব্যবহার করছি।

তিনি এ প্রকল্পে সহযোগিতার জন্য পরিবেশ বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ইআরডিসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং ইউএনডিপিকে ধন্যবাদ জানান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন মনিটাইজেশনের গাইডলাইন আনলো ইউটিউব
নির্বাচিত

ভিডিওতে বিজ্ঞাপন দেখালেও সবাইকে টাকা দেবে না ইউটিউব

রাষ্ট্র সংস্কারের ভিত্তি গড়ে দিয়ে যেতে চাই: তথ্য উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

রাষ্ট্র সংস্কারের ভিত্তি গড়ে দিয়ে যেতে চাই: তথ্য উপদেষ্টা

প্যারেন্ট কোম্পানি উন্মোচন করল ডব্লিওপি ডেভেলপার
প্রযুক্তি সংবাদ

প্যারেন্ট কোম্পানি উন্মোচন করল ডব্লিওপি ডেভেলপার

গাজীপুরে কারখানা, নকিয়ার ফোনে ‘মেড ইন বাংলাদেশ’
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে কারখানা, নকিয়ার ফোনে ‘মেড ইন বাংলাদেশ’

নারীদের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে আবশের’ অ্যাপ !
প্রযুক্তি সংবাদ

নারীদের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে আবশের’ অ্যাপ !

৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন
নির্বাচিত

৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো
প্রযুক্তি সংবাদ

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
টেলিকম

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 May 2019

ওয়ালটন কারখানায় এইচএফসি ফেজ আউটে ইউএনডিপির সঙ্গে চুক্তি

Techzoom.TV |
TechzoomTV