Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঘুমের মধ্যেও কাজের সুযোগ দেবে এই ডিভাইস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 8 December 2023
ঘুমের মধ্যেও কাজের সুযোগ দেবে এই ডিভাইস
Share on FacebookShare on Twitter

একটি হেডব্যান্ড ডিভাইসের সহায়তায় মানুষ ঘুমানোর সময়ও কাজ করার সুযোগ পেতে পারেন –এমনই দাবি মার্কিন স্টার্টআপ কোম্পানি প্রফেটিকের। প্রফেটিকের নতুন এ ডিভাইসের নাম ‘হেলো’, যা নকশা করা হয়েছে ‘লুসিড ড্রিমিং (সচেতন অবস্থায় স্বপ্ন দেখা)’ ধারণার ভিত্তিতে। কোম্পানির দাবি, এটি পরে ঘুমানোর সময় আগের চেয়ে সচেতন হয়ে ওঠার পাশাপাশি স্বপ্নে দেখতে পাওয়া বিভিন্ন ঘটনাও নিয়ন্ত্রণের সুবিধা মিলবে।

হেলোকে ‘নন-ইনভেসিভ নিউরোস্টিমুলেশন ডিভাইস’ হিসেবে ব্যাখ্যা করেছে প্রফেটিক, যেখানে ‘বিভিন্ন বৈচিত্র্যময় সমস্যার পাকাপোক্ত সমাধান’ রয়েছে। কোম্পানি দাবি করেছে, এর একমাত্র সীমাবদ্ধতা হতে পারে পরিধানকারীর কল্পনা।

হেডব্যান্ডটি তৈরির জন্য এরইমধ্যে ১০ লাখ ডলারের বেশি তহবিল পেয়েছে প্রফেটিক। এমনকি ইলন মাস্কের নিউরালিংক ডিভাইসের এক নকশাকারীর সঙ্গেও কোম্পানিটি কাজ করছে বলে খবর চাউর হয়েছে।

বিজ্ঞানিদের অনুমান বলছে, বিশ্বের ৭০ শতাংশ মানুষই জীবনে অন্তত একবার হলেও লুসিড ড্রিমিংয়ের অভিজ্ঞতা পেয়ে থাকেন। আর সাম্প্রতিক গবেষণায় এ কাল্পনিক পরিস্থিতিকেই কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে।

২০১৭ সালে লুসিড ড্রিমের প্রবণতা বাড়ানোর লক্ষ্যে তিনটি উপায় পরীক্ষা করে দেখেছেন ইউনিভার্সিটি অফ অ্যাডেলেডের বিজ্ঞানীরা। এর প্রথমটি হল, কোনো ব্যক্তির আশপাশের পরিবেশ একাধিকবার পর্যবেক্ষণ করা, যার মাধ্যমে পরীক্ষা করা হয় যে, তিনি সেই পরিবেশ নিজের স্বপ্নে দেখতে পাচ্ছেন কি না। দ্বিতীয় উপায়ে মানুষকে ঘুমানোর পাঁচ ঘণ্টা পর অ্যালার্ম সেট করতে বলা হয়। পরবর্তীতে, ঘুমের ‘আরইএম (র‍্যাপিড আই মুভমেন্ট, যা স্বপ্ন দেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ)’ পর্যায়ে যেতে তাকে আবার ঘুমিয়ে পড়তে হয়।

এ ছাড়া, তৃতীয় উপায়ে ‘আমি স্বপ্ন দেখার সময় মনে রাখব যে আমি স্বপ্ন দেখছি’ –এ লাইনটি বার বার নিজের কাছে উচ্চারণ করতে হয়। এইসব পরীক্ষায় উঠে এসেছে, অংশগ্রহণকারীদের ৪৬ শতাংশই তৃতীয় উপায় অবলম্বণ করার সময় লুসিড ড্রিমের অভিজ্ঞতা পেয়েছেন।

তবে, প্রফেটিক এমন সক্ষমতার প্রতিশ্রুতি দেওয়া প্রথম কোম্পানি, বিষয়টি এমন নয়। এখন পর্যন্ত কোনো কোম্পানিই গ্রাহকদেরকে নিয়মিত এমন অভিজ্ঞতা দেওয়ার মতো পণ্য বাজারে আনার কথা বলেছে। অবশ্য, শেষ পর্যন্ত তারা সফল হয়নি।

মার্কিন সাময়িকী ফরচুনের তথ্য অনুসারে, প্রফেটিকের হেলো ডিভাইসের সম্ভাব্য দাম দেড় থেকে দুই হাজার ডলারের মধ্যে। আর এর উন্মোচন ঘটবে ২০২৫ সালে। এ ছাড়া, গ্রাহকরা একশ ডলার জমা রেখে ডিভাইসটি এখন থেকেই বুকিং দিতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেন্ডেন্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘৯৯৯’ নম্বর ক্লোন করে বিকাশ-নগদের পিন চাইছে প্রতারকরা, সতর্ক করলো পুলিশ
নির্বাচিত

‘৯৯৯’ নম্বর ক্লোন করে বিকাশ-নগদের পিন চাইছে প্রতারকরা, সতর্ক করলো পুলিশ

ইন্টেলের নতুন প্রসেসরসহ এইচপির ক্রোমবুক এক্স৩৬০
নির্বাচিত

পেছন থেকে কেউ নজরদারি করলে সতর্ক করবে ক্রোমবুক

কর্মীর সঙ্গে সম্পর্কের তদন্ত শুরু হলে মাইক্রোসফট ছাড়েন বিল গেটস
প্রযুক্তি সংবাদ

কর্মীর সঙ্গে সম্পর্কের তদন্ত শুরু হলে মাইক্রোসফট ছাড়েন বিল গেটস

সবাইকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান পলকের
প্রযুক্তি সংবাদ

সবাইকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান পলকের

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার
প্রযুক্তি সংবাদ

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

এআইভিত্তিক আরও ১০টি উদ্ভাবন নিয়ে আসল হুয়াওয়ে ক্লাউড
টেলিকম

এআইভিত্তিক আরও ১০টি উদ্ভাবন নিয়ে আসল হুয়াওয়ে ক্লাউড

Load More

ট্রেন্ডিং টপিক

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 December 2023

ঘুমের মধ্যেও কাজের সুযোগ দেবে এই ডিভাইস

Techzoom.TV |
TechzoomTV