Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি নিয়ে কাজ করছে এসএমআইসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 27 December 2023
তিন ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি নিয়ে কাজ করছে এসএমআইসি
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তিন ন্যানোমিটার প্রসেস প্রযুক্তির উন্নয়নে কাজ করছে এসএমআইসি। সম্প্রতি নিক্কেই এশিয়ায় প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের অংশ হিসেবে এ কোম্পানিও উন্নত চিপ তৈরির সরঞ্জাম পাচ্ছে না।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, এসএমআইসি এরই মধ্যে দ্বিতীয় প্রজন্মের ৭ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তির উন্নয়ন সম্পন্ন করেছে। এটি ব্যবহার করে স্মার্টফোনের প্রসেসরও তৈরি করা যাবে। নতুন প্রতিবেদনের ভাষ্যমতে, বর্তমানে কোম্পানিটি ৫ ও ন্যানোমিটার ক্লাস প্রসেস প্রযুক্তির গবেষণায় কাজ করছে। কোম্পানির নিজস্ব গবেষণা ও উন্নয়ন দল এ দুই প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে জানা গেছে।

কোম্পানির সহপ্রধান নির্বাহী ও সেমিকন্ডাক্টর খাতের অন্যতম গবেষক লিয়াং মং-সং এ গবেষণাকাজে নেতৃত্ব দিচ্ছেন। এর আগে তিনি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও স্যামসাংয়ে কাজ করেছেন। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ৭ ন্যানোমিটারের ওপরে চিপ তৈরি প্রযুক্তির উন্নয়নে এসএমআইসির সফলতাকে শিক্ষণীয় বিষয় বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। নিষেধাজ্ঞার কারণে কোম্পানির কার্যক্রম থেমে গেলেও বিভিন্নভাবে এ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে এসএমআইসি। বর্তমানে চুক্তিভিত্তিক চিপ উৎপাদনকারী হিসেবে কোম্পানিটি পঞ্চম স্থানে রয়েছে।

নিষেধাজ্ঞার কারণে কোম্পানিটি উন্নত মানের চিপ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি ব্যবহার থেকে পিছিয়ে রয়েছে। যার মধ্যে এএসএমএলের এক্সট্রিম আল্ট্রাভায়োলেট (ইইউভি) লিথোগ্রাফি টুল রয়েছে। বর্তমানে দ্বিতীয় প্রজন্মের ৭ ন্যানোমিটার ক্লাস নোড তৈরিতে কোম্পানিটি ডিপ আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি (ডিইউভি) প্রযুক্তির ওপর নির্ভর করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশের ভিতর বাহির: চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে বোকা বানাচ্ছে গ্রাহকদের
প্রযুক্তি সংবাদ

বিকাশের ভিতর বাহির: চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে বোকা বানাচ্ছে গ্রাহকদের

করোনায় প্রযুক্তিতে দক্ষ কর্মীদের চাহিদা বেড়েছে
নির্বাচিত

করোনায় প্রযুক্তিতে দক্ষ কর্মীদের চাহিদা বেড়েছে

৮ হাজার টাকার কমে লঞ্চ হল রেডমি ৮ এ প্রো , জেনে নিন ফিচার
নির্বাচিত

৮ হাজার টাকার কমে লঞ্চ হল রেডমি ৮ এ প্রো , জেনে নিন ফিচার

গুগলের জেমিনি লাইভে
নির্বাচিত

এবার জেমিনি অ্যাপেও বিজ্ঞাপন দেখানোর পথে হাঁটছে গুগল

নতুন উপায়ে হচ্ছে অর্থ প্রতারণা, সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

নতুন উপায়ে হচ্ছে অর্থ প্রতারণা, সতর্ক থাকবেন যেভাবে

টুইটার ব্লুতে ৬০ মিনিটের ভিডিও শেয়ারের সুযোগ
প্রযুক্তি সংবাদ

টুইটারের আরো ২০০ কর্মী ছাঁটাই

Load More

ট্রেন্ডিং টপিক

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 December 2023

তিন ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি নিয়ে কাজ করছে এসএমআইসি

Techzoom.TV |
TechzoomTV