Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে আরো এগোবে বৈশ্বিক স্মার্টফোন খাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 January 2024
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে আরো এগোবে বৈশ্বিক স্মার্টফোন খাত
Share on FacebookShare on Twitter

ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি প্রকাশ্যে আসার পর থেকে বিভিন্ন কোম্পানি এ প্রযুক্তি ব্যবহারে ঝুঁকছে। গত বছর এআইয়ের বিস্তারের সঙ্গে বিভিন্ন স্মার্টফোন কোম্পানিও যুক্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর বৈশ্বিক স্মার্টফোন খাত আরো এগিয়ে যাবে এবং ডিভাইসগুলো আরো আধুনিক হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এআই প্রযুক্তির সহায়তায় স্মার্টফোনগুলো সর্বত্র ব্যবহারকারীদের সহায়তা করবে বলে অভিমত বাজার বিশ্লেষকদের। উন্নত প্রযুক্তির সহায়তায় স্মার্টফোন কীভাবে এগিয়ে যাচ্ছে বা যাবে সে বিষয়ে ধারণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। চলতি সপ্তাহে কোম্পানিটি গ্যালাক্সি সিরিজে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করেছে।

নতুন গ্যালাক্সি এস২৪ সিরিজের ডিভাইসগুলোয় এআইনির্ভর বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। স্যামসাং মোবাইল এক্সপেরিয়েন্স বিভাগের প্রেসিডেন্ট টি এম রোহ বলেন, ‘আমরা প্রযুক্তি খাতকে নতুন রূপে সাজাবো এবং সম্ভাবনার পথ বন্ধ না করে নতুন অধ্যায়ও শুরু হবে।’ ডিভাইসগুলোয় স্যামসাংয়ের এআইনির্ভর নিজস্ব উন্নয়নের সঙ্গে গুগলের হালনাগাদ প্রযুক্তিগত উদ্ভাবনও থাকবে বলে সূত্রে জানা গেছে। বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তিগত উন্নয়নের কারণে নতুন সিরিজের ফ্ল্যাগশিপ এস২৪ আল্ট্রার দাম আরো বাড়তে পারে। সে হিসেবে গত বছরের তুলনায় চলতি বছর দাম ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩০০ ডলার ছাড়াতে পারে। অ্যাপলও গত সেপ্টেম্বরে আইফোন ১৫ প্রো বাজারজাতের ক্ষেত্রে একই পদক্ষেপ নিয়েছিল।

গ্যালাক্সি এস২৪ প্লাসের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে স্যামসাং। এর দাম ১ হাজার ডলার হতে পারে। যেখানে ব্যাসিক এস২৪-এর দাম শুরু হবে ৮০০ ডলার থেকে। ৩১ জানুয়ারি থেকে শোরুমগুলোয় এস২৪ সিরিজের ডিভাইসগুলো পাওয়া যাবে। সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞদের মতে, স্যামসাংয়ের ডিভাইসগুলোয় আগের তুলনায় বেশি এআই ফিচার থাকবে। এর মধ্যে ফোনকলের সময় লাইভ ট্রান্সলেশন সুবিধা অন্যতম। এছাড়া এ সিরিজের ডিভাইসগুলোয় গুগলের নতুন ফিচার সার্কেল টু সার্চও থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সামনের সপ্তাহে পিক্সেল ৮ সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসের সঙ্গে ফিচারটি প্রকাশ করবে গুগল এমনটাই প্রত্যাশা প্রযুক্তিবিদদের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া একটি টিজারে এ ফিচারের ব্যবহার সম্পর্কেও জানিয়েছে গুগল। মূলত পছন্দের কোনো জিনিস খুঁজে পাওয়ার জন্য ছবি বা ভিডিও নির্দিষ্ট অংশ গোল করে চিহ্নিত করলেই গুগল সেটি খুঁজে বের করবে।

পিক্সেলের পর স্যামসাংয়ে নতুন এ ফিচারটি আসতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্লেষকদের অভিমত, ভবিষ্যতে অন্য স্মার্টফোন কোম্পানিগুলোও হয়তো ফিচারগুলো তাদের ডিভাইসে নিয়ে আসবে। এছাড়া গ্যালাক্সি এস২৪ সিরিজের নতুন ডিভাইসগুলোয় তোলা ছবির বিভিন্ন অংশ পরিবর্তন করার সুবিধাও দেবে।

বেশকিছু মাস পিক্সেল ডিভাইসে এআই ফিচার ও সক্ষমতার পরিধি বাড়াতে কাজ করছে গুগল। এর মধ্যে ছবি পরিবর্তনের বিষয়টিও রয়েছে। গত বছর প্রজেক্ট জেমিনির সঙ্গে এ ফিচারটির উন্নয়নকাজ শুরু করে গুগল। এছাড়া চলতি বছরের শেষ দিকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত ডিভাইসে সার্কেল টু সার্চ ফিচার আনার পরিকল্পনায় নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি।

ফরেস্টারের রিসার্চ অ্যানালিস্ট থমাস হুসন জানান, অ্যান্ড্রয়েডনির্ভর কোম্পানিগুলোর পাশাপাশি অ্যাপলও এর পরবর্তী প্রজন্মের আইফোনে আরো এআই ফিচার যুক্ত করবে। মূলত মাইক্রোসফটের অর্থায়নে পরিচালিত চ্যাটজিপিটি প্রকাশ্যে আসার পর কোম্পানিগুলো এআই প্রযুক্তির দিকে ঝুঁকছে। প্রতিনিয়ত এটি স্মার্টফোনের অন্যতম অংশে পরিণত হচ্ছে। যে কারণে সংশ্লিষ্টদের অভিমত, এটি স্মার্টফোনে কার্যক্ষমতা, নিরাপত্তা ও গোপনীয়তার মাত্রা আরো শক্তিশালী করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তিকর্মীদের চীনে যাতায়াতে নিষেধাজ্ঞা
নির্বাচিত

প্রযুক্তিকর্মীদের চীনে যাতায়াতে নিষেধাজ্ঞা

লেনোভো স্লিম ফাইভ আই
প্রযুক্তি সংবাদ

লেনোভো স্লিম ফাইভ আই – আপনার পার্সোনাল এআই কো-পাইলট!

ওয়েব ট্রাফিকে চ্যাটজিপিটির হিস্যা কমছে, বাড়ছে জেমিনির
নির্বাচিত

ওয়েব ট্রাফিকে চ্যাটজিপিটির হিস্যা কমছে, বাড়ছে জেমিনির

প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলুন ঘরে বসে
প্রযুক্তি সংবাদ

প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলুন ঘরে বসে

সেরা মায়ের জন্য সেরা টেলিভিশন!
প্রযুক্তি সংবাদ

সেরা মায়ের জন্য সেরা টেলিভিশন!

বাংলাদেশে ব্যবসার নিবন্ধন নিয়েছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ব্যবসার নিবন্ধন নিয়েছে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার
প্রযুক্তি সংবাদ

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু
অর্থ ও বাণিজ্য

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 January 2024

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে আরো এগোবে বৈশ্বিক স্মার্টফোন খাত

Techzoom.TV |
TechzoomTV