Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোয়াটসঅ্যাপ চালালে এই ৫ ফিচার অবশ্যই জানা দরকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪
হোয়াটসঅ্যাপ চালালে এই ৫ ফিচার অবশ্যই জানা দরকার
Share on FacebookShare on Twitter

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অধীন পরিচালিত হয় হোয়াটসঅ্যাপ। যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। আপনি যদি ফোনে হোয়াটসঅ্যাপ চালান তবে কয়েকটি দরকারি ফিচার সম্পর্কে অবশ্যই জানুন।

২০২৩ সালে হোয়াটসঅ্যাপের পুরো চেহারা বদলে দিয়েছে মেটা। যোগ হয়েছে একাধিক ফিচার। যা হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দিয়েছে। এখন অ্যাপে স্ক্রিন শেয়ার করা যায, লক করা যায় চ্যাট। এরকমই ৫ সেরা অ্যাপ সম্পর্কে প্রতিবেদনে আলোচনা করা হল। কীভাবে সেই ফিচারগুলো ব্যবহার করবেন তাও জানুন।

হোয়াটসঅ্যাপের সেরা ৫ ফিচার
গত বছর হোয়াটসঅ্যাপে একের পর এক ফিচার যোগ হয়েছে। বদলে গিয়েছে অ্যাপ ব্যবহার করার অভিজ্ঞতা। প্রতি মাসে কিছু না কিছু ফিচার লঞ্চ করেছে মেটা। কিন্তু, এমন অনেকেই আছেন যারা এই সুবিধাগুলি সম্পর্কে ওয়াকিবহাল নয় এবং কী ভাবে ব্যবহার করতে হয় জানেন না। তাই আসুন হোয়াটসঅ্যাপের দুর্দান্ত ৫ ফিচার সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিই।

স্ক্রিন শেয়ারিং
ভিডিও কলের অন্যতম একটি মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশেষ করে ওয়ান-অন-ওয়ান ভিডিও কলের জন্য অধিকাংশ ইউজার হোয়াটস্যাপকেই বেছে নেন। তবে এবার হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় ফোনের স্ক্রিন শেয়ারিংও করতে পারবেন। শপিং হোক বা অনলাইন কিছু দেখাতে চাইলে কাজে আসবে এই ফিচার। স্ক্রিন শেয়ার করার জন্য ভিডিও কলের সময়ে নিচে বা দিক থেকে দ্বিতীয় একটি অ্যারো চিহ্ন থাকবে তাতে ক্লিক করতে হবে।

চ্যাট লক
এটিও একটি দারুণ ফিচার ব্যক্তিগত চ্যাট নিরাপদ রাখার জন্য। গত বছর চ্যাট লক ফিচারটি আনে মেটা। যে সব চ্যাটগুলো লক রাখতে চান এবং কেউ যাতে তার অ্যাক্সেস না পায় তা নিশ্চিত করার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে। প্রথমে যে চ্যাট লক করতে চান তাতে ক্লিক করুন। এবার তার নামে ট্যাপ করুন। নিচে চ্যাট লক টগেল থাকবে তা অন করলেই হয়ে যাবে লক।

ক্যালেন্ডার সার্চ
পুরনো মেসেজ খুঁজে বের করার জন্য এই ফিচার আনা হয়েছে। সেই মেসেজে কী পাঠিয়েছিলেন তা মনে করতে না পারলে এটি কাজে লাগাতে পারেন। এর জন্য চ্যাটের সার্চ বারে চলে যান। এখানের ক্যালেন্ডার আইকনে ক্লিক করুন। তাহলে নির্দিষ্ট তারিখের মেসেজ খুঁজে পেয়ে যাবেন। তবে এই ফিচারটি বর্তমানে বিটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। তাই অনেকেই এখনও সেটি পায়নি।

সাইলেন্স আননোন কলস
অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল আসছে? চিন্তা নেই খুব সহজে তা সাইলেন্স করতে পারবেন। ইউজার নিরাপত্তার স্বার্থে ফিচারটি এনেছে হোয়াটসঅ্যাপ। এর জন্য Settings > Privacy > Calls > Silence Unknown Calls অপশনে ক্লিক করতে হবে। তবে আপনি কল সেকশন গিয়ে কোন কোন নম্বরে ফোন এসেছে তা দেখতে পারবেন কিন্তু ফোন রিং বা ভাইব্রেট হবে না।

হোয়াটসঅ্যাপ চ্যানেলস
এই ফিচার ২০২৩ সালে চালু হওয়া হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় আপডেট। বিশিষ্ট ব্যক্তি, খেলোয়াড়, প্রতিষ্ঠানসহ সেলিব্রেটি এমনকি মিডিয়া হাউজগুলোকেও আপনি হোয়াটসঅ্যাপে ফলো করতে পারবেন। তাদের পোস্ট, ছবি ইত্যাদি আপডেট পাবেন হোয়াটসঅ্যাপ থেকেই। এটি অ্যাপের স্টেটাস সেকশনে গেলেই দেখতে পাবেন। পছন্দের চ্যানেল হোয়াটসঅ্যাপে ফলো করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের বৃহত্তম ৫ স্মার্টফোন কোম্পানি
নির্বাচিত

বিশ্বের বৃহত্তম ৫ স্মার্টফোন কোম্পানি

ডিলিট করা নম্বর ফিরিয়ে আনবেন যেভাবে
কিভাবে করবেন

ডিলিট করা নম্বর ফিরিয়ে আনবেন যেভাবে

রিং দিয়েই করা যাবে ফোন নিয়ন্ত্রণ
নির্বাচিত

রিং দিয়েই করা যাবে ফোন নিয়ন্ত্রণ

অবৈধ
নির্বাচিত

ভ্যাট দিচ্ছে বৈধ কোম্পানি, বাজার দখলে অবৈধ ফোন ব্যবসায়ী

টেলিগ্রামে অপ্রয়োজনীয় কন্টাক্ট মুছে ফেলতে করণীয়
কিভাবে করবেন

টেলিগ্রামে অপ্রয়োজনীয় কন্টাক্ট মুছে ফেলতে করণীয়

রিয়েলমির ইয়ার-এন্ড সেল-ব্রেশন ক্যাম্পেইন শুরু
নির্বাচিত

রিয়েলমির ইয়ার-এন্ড সেল-ব্রেশন ক্যাম্পেইন শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিশ্রুত সময় পেরিয়েও আসেনি গুগলের নতুন এআই মডেল, বাড়ছে অপেক্ষা
প্রযুক্তি সংবাদ

প্রতিশ্রুত সময় পেরিয়েও আসেনি গুগলের নতুন এআই মডেল, বাড়ছে অপেক্ষা

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ওয়াচের ‘ওয়াটার লক’ ফিচার কীভাবে কাজ করে?

এআই প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভুয়া বার্তা, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা!
প্রযুক্তি সংবাদ

এআই যেভাবে বদলে দিচ্ছে বয়স্ক কর্মীদের পেশাজীবন

বিএসটিআইয়ের নির্দেশে বাজার থেকে প্রত্যাহার হচ্ছে ৮ পণ্য
বিবিধ

বিএসটিআইয়ের নির্দেশে বাজার থেকে প্রত্যাহার হচ্ছে ৮ পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ জানুয়ারি ২০২৪

হোয়াটসঅ্যাপ চালালে এই ৫ ফিচার অবশ্যই জানা দরকার

Techzoom.TV |
TechzoomTV