Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন দেশের সবচেয়ে বৃহৎ ও সফল প্রাইভেট হাই-টেক পার্ক: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 9 February 2024
ওয়ালটন দেশের সবচেয়ে বৃহৎ ও সফল প্রাইভেট হাই-টেক পার্ক: পলক
Share on FacebookShare on Twitter

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক ওয়ালটনকে দেশের সবচেয়ে সফল ও বৃহৎ প্রাইভেট হাই-টেক পার্ক হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৪) দুপুরে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন প্রতিমন্ত্রী পলক। তিনি জানান, হোম অ্যাপ্লায়েন্স ও ইলেকট্রনিক্স পণ্য দিয়ে শুরু করে ওয়ালটন এখন ফ্রিজ, টেলিভিশনসহ অনেক স্মার্ট ডিভাইসে বিশ্বের সবচেয়ে ইউনিক ও ইনোভেটিভ সলিউশন এনেছে। যা বাংলাদেশকে একটি উদ্ভাবনী জাতি হিসেবে পরিণত করতে খুবই সহায়ক। ইলেকট্রনিক্স ও ডিজিটাল ডিভাইস পণ্য উৎপাদনে বাংলাদেশকে আত্ম-নির্ভরশীল ও রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার অনুপ্রেরণা যুগিয়েছে ওয়ালটন।

সরকারি প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় দেশে উৎপাদিত পণ্যের প্রতি গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, গত জনশুমারি প্রকল্পে ওয়ালটনের প্রায় ৪ লাখ ট্যাব ব্যবহৃত হয়েছিলো। ওই প্রকল্পে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাব ব্যবহার করায় সরকারের প্রায় ১৫০ কোটি টাকা সাশ্রয় হয়েছিলো। ওয়ালটনের ওই ট্যাবগুলোর মান খুবই ভালো হওয়ায় জনশুমারি প্রকল্প শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে ওয়ালটনকে ধন্যবাদ পত্র দেয়া হয়। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়ে ট্যাবগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণের অনুমোদন দেন। সরকারি প্রকিউরমেন্টে এরকম সাহসী পদক্ষেপ নেয়া হলে কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।

পরিদর্শনকালে দেশে প্রথমবারের মতো ওয়ালটন ডিজি-টেকের এসএসডি প্রোডাক্টের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন জুনাইদ আহমেদ পলক। পাশাপাশি তিনি ওয়ালটন-ল্যাপটপ ক্যাশব্যাক অফারের উদ্বোধন ঘোষণা করেন এবং নেক্সজি সিরিজের নতুন মডেলের স্মার্টফোন ‘এন৭২’ এর মোড়ক উন্মোচন করেন।

সে সময় উপস্থিত ছিলেন আইসিটি সচিব মো. সামসুল আরেফিন, বঙ্গবন্ধু হাই-টেক পার্কের ম্যানেজিং ডিরেক্টর জি এস এম জাফরউল্লাহ্, এটুআই’র প্রজেক্ট ডিরেক্টর মো. মামুনুর রশীদ ভূঁইয়া, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক ও ওয়ালটন টিভির মনিটরিং ডিরেক্টর রাইসা সিগমা হিমা।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলীসহ ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে ওয়ালটন টিভির ক্লিনরুম ফ্যাসিলিটিতে বাংলাদেশে প্রস্তুতকৃত প্রথম স্যাটেলাইটের পূর্ণাঙ্গ সিমুলেশন কার্যক্রম পরিদর্শন করে মুগ্ধ হন প্রতিমন্ত্রী। উল্লেখ্য বাংলাদেশের প্রথম লুনার স্যাটেলাইট ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে এসপায়ার টু ইনোভেট (এটুআই) কে সহায়তা করছে ওয়ালটন টেলিভিশনের ক্লিনরুম রিসার্স ল্যাব ও টেকনলোজি।

উল্লেখ্য ‘বিয়ন্ড সাউন্ড, বিয়ন্ড বাউন্ডারিস’ থিমের ওয়ালটনের নেক্সজি সিরিজের ‘এন৭২’ নতুন মডেলের স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার। ফলে এর ব্যবহারকারীরা মিউজিকে পাবেন এক অনন্য অভিজ্ঞতা।

ওয়ালটন-ল্যাপটপ ক্যাশব্যাক অফারের আওতায় যেকোনো ধরণের কম্পিউটার পণ্য ও ডিভাইস ক্রয়ে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ক্রেতারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালটন টিভিজুনাইদ আহমেদ পলকস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই-ফাইভজি বিকাশে সাইবার নিরাপত্তাও গুরুত্বপূর্ণ
প্রযুক্তি সংবাদ

এআই-ফাইভজি বিকাশে সাইবার নিরাপত্তাও গুরুত্বপূর্ণ

নতুন পালসার বাইক আনলো বাজাজ
প্রযুক্তি সংবাদ

নতুন পালসার বাইক আনলো বাজাজ

অক্টোবরে সবচেয়ে জনপ্রিয় ৫জি ফোন তালিকার শীর্ষে অ্যাপল
নির্বাচিত

অক্টোবরে সবচেয়ে জনপ্রিয় ৫জি ফোন তালিকার শীর্ষে অ্যাপল

এলো তেল সাশ্রয়ী নতুন প্লাটিনা
প্রযুক্তি সংবাদ

এলো তেল সাশ্রয়ী নতুন প্লাটিনা

পপ আপ ক্যামেরা সহ আসছে রেডমি কে৩০ আলট্রা
নির্বাচিত

পপ আপ ক্যামেরা সহ আসছে রেডমি কে৩০ আলট্রা

আসুস রাউটারে গুরুতর নিরাপত্তা ত্রুটি! ঝুঁকির এড়াতে দ্রুত ফার্মওয়্যার আপডেটের পরামর্শ
নির্বাচিত

আসুস রাউটারে গুরুতর নিরাপত্তা ত্রুটি! ঝুঁকির এড়াতে দ্রুত ফার্মওয়্যার আপডেটের পরামর্শ

Load More

ট্রেন্ডিং টপিক

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 February 2024

ওয়ালটন দেশের সবচেয়ে বৃহৎ ও সফল প্রাইভেট হাই-টেক পার্ক: পলক

Techzoom.TV |
TechzoomTV