Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতিযোগিতা আইন ভঙ্গ : ভারতে তদন্তের মুখে গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
রবিবার, ১২ মে ২০১৯
প্রতিযোগিতা আইন ভঙ্গ : ভারতে তদন্তের মুখে গুগল
Share on FacebookShare on Twitter

প্রতিযোগিতা আইন ভঙ্গের অভিযোগে ভারতের প্রতিযোগিতা কমিশনের তদন্তের মুখোমুখি হয়েছে অ্যালফাবেট ইনকরপোরেশন নিয়ন্ত্রিত গুগল। প্রতিদ্বন্দ্বীদের ঠেকিয়ে রাখতে গুগল নিজেদের জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আধিপত্যশীল অবস্থান ব্যবহার করছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে দ্য কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই)। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতে গুগলের প্রতিযোগিতা আইন ভঙ্গের অভিযোগের বিষয়টি গত বছর আমলে নেয়া শুরু করে সিসিআই। এর আগে ফেব্রুয়ারিতে রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউরোপে ৫০০ কোটি ডলার জরিমানার কবলে পড়েছে গুগল।

এপ্রিলের মাঝামাঝি সময়ে এসে সিসিআই তাদের তদন্তকারী ইউনিটকে গুগলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পুরোমাত্রায় তদন্তের নির্দেশ দেয়। তবে বিষয়টি নিয়ে জনসমক্ষে কোনো ঘোষণা দেয়নি সিসিআই।

নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইইউকে নজির হিসেবে উপস্থাপন করায় এটি সিসিআইয়ের খুবই শক্তিশালী একটি মামলা। প্রাথমিকভাবে গুগলের কার্যক্রমে আধিপত্যের অবস্থান অপব্যবহারের প্রমাণ পেয়েছে সিসিআই।

সূত্রটি আরো জানিয়েছে, মোটামুটি এক বছরের মধ্যেই তদন্তটি সম্পন্ন হতে হবে। তদন্তের প্রয়োজনে আগামী মাসগুলোয় গুগলের নির্বাহী কর্মকর্তাদের ডেকে পাঠাতে পারে সিসিআই।

গুগলের একজন মুখপাত্র জানিয়েছেন, মোবাইল ডিভাইস আরো সস্তা করার মধ্য দিয়ে লাখ লাখ ভারতীয়কে ইন্টারনেট সংযোগ পেতে সহায়তা করতে পারে অ্যান্ড্রয়েড। তিনি আরো বলেন, ‘অ্যান্ড্রয়েড কীভাবে প্রতিযোগিতা ও উদ্ভাবনে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, তা প্রমাণ করতে সিসিআইয়ের সঙ্গে কাজ করবে গুগল।’

এদিকে গুগলের বিরুদ্ধে ভারতে মামলাকারীদের বিষয়ে কিছু জানতে পারেনি রয়টার্স। তবে মামলাকারীর সংখ্যা একাধিক বলে জানা গেছে।

ইউরোপে গুগলের বিরুদ্ধে উত্থাপিত মামলায় বলা হয়েছে, ম্যানুফ্যাকচারারদের অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল সার্চ ও ক্রোম অ্যাপটি প্রি-ইনস্টলে বাধ্য করে গুগল।

উল্লেখ্য, গত বছর ‘সার্চ অপব্যবহারের’ অভিযোগে গুগলকে ১৯ লাখ ৪৬ হাজার ডলার জরিমানা করে সিসিআই। যদিও এ নির্দেশের বিরুদ্ধে আপিল করেছে গুগল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনে ইউটিউব ব্যবহারে গুনতে হবে টাকা!
কিভাবে করবেন

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্থবায়নে কাজ করছে সিটিও ফোরাম
নির্বাচিত

সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্থবায়নে কাজ করছে সিটিও ফোরাম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের সাইড বাই সাইড ফ্রিজ ও স্মার্ট টিভি হস্তান্তর
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের সাইড বাই সাইড ফ্রিজ ও স্মার্ট টিভি হস্তান্তর

MWC 2026: বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে নুবিয়া নিও ৫ জিটি (Nubia Neo 5 GT)!
প্রযুক্তি সংবাদ

MWC 2026: বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে নুবিয়া নিও ৫ জিটি (Nubia Neo 5 GT)!

বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দিল গ্রামীণফোন
টেলিকম

বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দিল গ্রামীণফোন

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ
প্রযুক্তি সংবাদ

বিকাশের বিরুদ্ধে কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ রোবটিক্স গবেষকের

Load More

ট্রেন্ডিং টপিক

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি
নির্বাচিত

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
প্রযুক্তি সংবাদ

অটোরিকশায় বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ খরচ

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!
সোশ্যাল মিডিয়া

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ মে ২০১৯

প্রতিযোগিতা আইন ভঙ্গ : ভারতে তদন্তের মুখে গুগল

Techzoom.TV |
TechzoomTV