Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভি সিরিজের নতুন স্মার্টফোন এনেছে ভিভো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 6 March 2024
ভি সিরিজের নতুন স্মার্টফোন এনেছে ভিভো
Share on FacebookShare on Twitter

যাত্রা শুরু করলো ভিভোর ভি সিরিজের নতুন স্মার্টফোন Vivo v30। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ ভিডিওতে এমনটাই ঘোষণা দেয় গ্লোবাল স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এতে অংশগ্রহণ করেন ভিভোর ভি৩০ এর শুভেচ্ছা দূত তাহসান রহমান খান। ভিডিওতে ভিভো ভি৩০ এর বিশেষ বিশেষ ফিচারসমূহ তুলে ধরা হয়। কালার চেঞ্জিং ‘পিকক গ্রিন’ এবং প্রিমিয়াম কোয়ালিটির ‘নোবেল ব্ল্যাক’ দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ভিভো ভি৩০।

১৯ গুন বড় স্মার্ট অরা লাইট ৩.০:
তৃতীয় প্রজন্মের পোট্রেট ফটোগ্রাফির জন্য বিশেষভাবে তৈরি স্মার্ট অরা লাইট ৩.০। এবারের অরা লাইট আকারে অনেক বড়, আকৃতিও ভিন্ন রকম। রয়েছে স্মার্ট কালার টেম্পারেচার এডজাস্টমেন্ট এবং ডিসটেন্স সেনসেটিভ লাইটিং সুবিধা। যা লো লাইট পোর্ট্রেট ফটোগ্রাফিতে ৫০ গুণ সফট লাইট দিতে প্রস্তুত। কাছে কিংবা দূরে ছবির বিষয়বস্তু যেখানেই থাকুক না কেন দূরত্ব অনুযায়ী প্রয়োজনীয় আলো পাওয়া যাবে। প্রযুক্তি এবং ফ্যাশনের সমন্বয়ে অরা লাইট এবার হয়েছে আরো স্মার্ট, আরো উজ্জ্বল।

স্মার্ট ক্যামেরা প্রযুক্তি:
৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে ভিভো ভি৩০ স্মার্টফোনে। ক্যামেরাটিতে ১১৯০ ফিল্ড অফ ভিউতে ছবি তোলা যাবে। অর্থাৎ গ্রুপ ছবি তোলার জন্য এই ক্যামেরা প্রস্তুত করেছে ভিভো। এছাড়া ব্যাক সাইডে রয়েছে আরো ৫০ মেগাপিক্সেল ভিসিএস (ভিভো ক্যামেরা-বায়োনিক স্পেক্টার্ম) ট্রু কালার মেইন ক্যামেরা। অভিনব এই প্রযুক্তিটি ফটোগ্রাফির কালার টোন স্বাভাবিক রেখে নান্দনিক ছবি দেবে। ফ্রন্ট সাইডেও ৫০ মেগাপিক্সেল অটো ফোকাস গ্রুপ সেলফি ক্যামেরা ব্যবহার করেছে ভিভো। যার ফিল্ড অফ ভিউ ৯২০।

নাইট পোর্ট্রেট এবং হাই রেজুলেশনের ছবি তোলার জন্য বিশেষ ক্যামেরা ফিচার রয়েছে স্মার্টফোনটিতে। পাশাপাশি লাইভ ফটো, মাইক্রো মুভি, ডুয়েল ভিউ, প্যানো, ডকুমেন্ট, স্লো-মো, টাইম ল্যাপস, সুপারমুন, এস্ট্রো, প্রো, স্ন্যাপসট, ফুড ইত্যাদি বিশেষ ফিচারেও করা যাবে দারুণ ফটোগ্রাফি।

স্টাইলিশ ডিসপ্লে:
৬.৭৮ ইঞ্চির ১.৫ কে অ্যামোলেড থ্রি-ডি কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটিতে। যার রেজুলেশন ২৮০০ * ১২৬০। প্রিমিয়াম কোয়ালিটির মাল্টি টাচ ক্যাপাসিটিভ ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১২০ হার্জ। সান লাইটে ব্যবহারের জন্য এতে রয়েছে সর্বোচ্চ ২৮০০ নিটস ব্রাইটনেস।

৭.৪৫ মি.মি আল্ট্রা স্লিম ভিভো ভি৩০ এর ওজন মাত্র ১৮৬ গ্রাম। স্মার্টফোনটির বডি ডায়মেনশন ১৬৪.৩৬*৭৫.১*৭.৪৫ মি.মি. হওয়ায় হাতে নিয়ে ব্যবহার করতে খুবই আরামদায়ক।

সুপার চার্জিং পাওয়ার:
ভিভো ভি৩০ আকারে আল্ট্রা স্লিম হলেও ব্যাটারির ক্যাপাসিটিতে কোনো ছাড় দেয়নি ভিভো। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়েছে এই স্মার্টফোনে। পাশাপাশি দ্রুত চার্জের জন্য দিয়েছে ৮০ ওয়াটের টাইপ সি ফ্লাশ চার্জার। ভি সিরিজের মধ্যে এটাই প্রথম স্মার্টফোন, যার ব্যাটরি সক্ষমতা সবচেয়ে বেশি।

স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩। অপর দিকে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে সর্বাধুনিক ফানটাচ ওএস ১৪। ১২ জিবি র‍্যাম থাকলেও এক্সটেন্ডেট প্রযুক্তির কারণে আরো ১২ জিবি পর্যন্ত র‍্যাম বাড়ানোর সুযোগ থাকছে। সাথে ২৫৬ জিবি রম কাজের গতি করবে সুপার স্মুথ। দাম ৫৯,৯৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভোভিভো ভি৩০

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০ ওয়াট ফাস্ট চার্জিংসহ বেজআসের নতুন পাওয়ার ব্যাংক
প্রযুক্তি সংবাদ

২০ ওয়াট ফাস্ট চার্জিংসহ বেজআসের নতুন পাওয়ার ব্যাংক

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বায়ো-টেকনোলজি নিয়ে কাজ করবে ওরিক্স
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বায়ো-টেকনোলজি নিয়ে কাজ করবে ওরিক্স

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়াচ্ছে হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়াচ্ছে হোয়াটসঅ্যাপে

দেশের প্রথম ৫.৫ স্টার রেটিং ওয়ালটন এসি এখন বাজারে, ঘন্টায় বিদ্যুৎ খরচ মাত্র ২.১৯ টাকা
প্রযুক্তি সংবাদ

দেশের প্রথম ৫.৫ স্টার রেটিং ওয়ালটন এসি এখন বাজারে, ঘন্টায় বিদ্যুৎ খরচ মাত্র ২.১৯ টাকা

রিং আইডি বিরুদ্ধে যত অভিযোগ
প্রযুক্তি সংবাদ

রিং আইডি বিরুদ্ধে যত অভিযোগ

গেইমিং মানেই বেটিং নয়!
গেম

গেইমিং মানেই বেটিং নয়!

Load More

ট্রেন্ডিং টপিক

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 March 2024

ভি সিরিজের নতুন স্মার্টফোন এনেছে ভিভো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix