Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাতলা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হবে কাপড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
পাতলা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হবে কাপড়
Share on FacebookShare on Twitter

সিঙ্গাপুরের ন্যানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পাতলা সেমিকন্ডাক্টরের ফাইবার বা তন্তু তৈরি করেছেন, যার মাধ্যমে কাপড়ে বোনা যাবে। এই ফাইবার দিয়ে স্মার্ট পরিধানযোগ্য ইলেকট্রনিকস পণ্য তৈরির কাজও শুরু করেছেন বিজ্ঞানীরা। নেচার জার্নালে এ বিষয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে।

ন্যানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এরই মধ্যে যান্ত্রিক নকশার মাধ্যমে ১০০ মিটার লম্বা চুলের মতো পাতলা ফাইবার তৈরি করেছেন। এখন এই ফাইবার দিয়ে কাপড় বোনার কাজ চলছে। ফাইবারের মান ও কার্যকারিতা পরীক্ষার জন্য একটি স্মার্ট টুপিও তৈরি করা হয়েছে, যা একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে মোবাইল ফোনের মাধ্যমে সংকেত গ্রহণ করে নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করতে পারে।

বিজ্ঞানীদের দাবি, নতুন এই উদ্ভাবন বহুমাত্রিক সেমিকন্ডাক্টর ফাইবার বিকাশে ভূমিকা রাখবে। শুধু তাই নয়, বৈদ্যুতিক ও আলোর মাধ্যমে তথ্য আদান-প্রদানের পাশাপাশি যোগাযোগ প্রযুক্তির বিকাশও ঘটাবে। এ বিষয়ে বিজ্ঞানী ওয়েই লেই বলেন, ‘আমরা উচ্চ-মানের সেমিকন্ডাক্টর ফাইবার তৈরি করেছি। সেমিকন্ডাক্টর ফাইবার তৈরির কাজ বেশ জটিল প্রক্রিয়া। আমাদের ফাইবার প্রযুক্তি দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ অতিক্রম করে ত্রুটিমুক্ত ফাইবার তৈরিতে সহায়তা করবে।’

ত্রুটিমুক্ত ফাইবার তৈরির জন্য বিজ্ঞানীরা সাধারণ সেমিকন্ডাক্টর উপাদান ও সিনথেটিক উপাদানের মধ্যে সংযোগ করতে সিলিকা গ্লাস টিউবসহ একটি সিলিকন সেমিকন্ডাক্টর কোর ও একটি অ্যালুমিনোসিলিকেট গ্লাস টিউবসহ জার্মেনিয়াম কোর ব্যবহার করেছেন। প্রাথমিকভাবে গবেষণাগারের পরীক্ষায় সেমিকন্ডাক্টর ফাইবার চমৎকার কর্মক্ষমতা দেখিয়েছে। আলোকসংবেদী পরীক্ষায় দেখা গেছে, বিভিন্ন ফাইবার অতিবেগুনি রশ্মি থেকে ইনফ্রারেড পর্যন্ত দৃশ্যমান আলোর পরিসর শনাক্ত করতে পারে। শুধু তাই নয়, ৩৫০ কিলোহার্টজ ব্যান্ডউইথ পর্যন্ত সংকেত পাঠাতে পারে ফাইবারগুলো। সেমিকন্ডাক্টর ফাইবার সাধারণ ফাইবারের তুলনায় ৩০ গুণ বেশি শক্তিশালী। আর তাই সেমিকন্ডাক্টর ফাইবার দিয়ে বোনা একটি কাপড় ওয়াশিং মেশিনে ১০ বার পরিষ্কার করা হলেও নষ্ট হয়নি।

সেমিকন্ডাক্টরের ফাইবার তৈরি বিষয়ে বিজ্ঞানী গাও হুয়াজিয়ান জানিয়েছেন, ‘সেমিকন্ডাক্টর তৈরিতে সিলিকন ও জার্মেনিয়াম দুটি বহুল ব্যবহৃত উপকরণ। এসব পদার্থ অত্যন্ত ভঙ্গুরপ্রবণ হিসেবে বিবেচিত। আমরা সেই চ্যালেঞ্জকে মাথায় রেখে নতুন ফাইবার তৈরি করেছি। এসব ফাইবার দিয়ে নানা ধরনের পোশাক তৈরির কাজ চলছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

খালি চোখে দেখা যাচ্ছে গ্রহ-নক্ষত্র
প্রযুক্তি সংবাদ

খালি চোখে দেখা যাচ্ছে গ্রহ-নক্ষত্র

জিটিএ সিক্স: মুক্তি পেছানোর পরই এল নতুন ট্রেলার
প্রযুক্তি সংবাদ

জিটিএ সিক্স: মুক্তি পেছানোর পরই এল নতুন ট্রেলার

ফাইভজি মোবাইল সেবা চালু করেছে অর্ধশত অপারেটর
প্রযুক্তি সংবাদ

ফাইভজি মোবাইল সেবা চালু করেছে অর্ধশত অপারেটর

রিয়াজউদ্দিন বাজারে হাত বাড়ালেই ‘চোরাই ফোন’, দেখেও দেখে না ‘প্রশাসন’
প্রযুক্তি সংবাদ

মোবাইল চুরি ও অবৈধ বাজার বন্ধে অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য মডেল: বাংলাদেশ কি পারবে?

ব্লকচেইনেও সফলতা পাবে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

ব্লকচেইনেও সফলতা পাবে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে এনার্জিপ্যাকের জেসিবি কাস্টমার মিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে এনার্জিপ্যাকের জেসিবি কাস্টমার মিট অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

নতুন স্মার্টফোন উন্মোচনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি প্রযুক্তিপ্রেমীদের...

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ মার্চ ২০২৪

পাতলা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হবে কাপড়

Techzoom.TV |
TechzoomTV